রাজশাহী ব্যুরো
প্রকাশ : ২৪ এপ্রিল ২০২৬, ০১:১৯ পিএম
অনলাইন সংস্করণ
রাজশাহী শ্রমিক ইউনিয়ন

২৪ ঘণ্টার মধ্যে নির্বাচন দাবি, না হলে কর্মবিরতির হুঁশিয়ারি

সংবাদ সম্মেলনে সাধারণ শ্রমিকরা। ছবি : কালবেলা
সংবাদ সম্মেলনে সাধারণ শ্রমিকরা। ছবি : কালবেলা

রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়নকে ঘিরে চলমান অস্থিরতা ও সাধারণ শ্রমিকদের ওপর হামলার অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন সাধারণ শ্রমিকরা। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) রাত ১১টার দিকে নগরীর আমজাদের মোড়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন বাসের সুপারভাইজার স্বপন।

লিখিত বক্তব্যে অভিযোগ করা হয়, বাসচালক লিটন শ্রমিকদের একটি সমস্যা নিয়ে আলোচনার জন্য শ্রমিক নেতা ফেরদৌসের কাছে গেলে সমাধানের পরিবর্তে তাকে এবং সঙ্গে থাকা শ্রমিকদের অকথ্য ভাষায় গালিগালাজ ও শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়। এ ঘটনার প্রতিবাদে সেদিন সন্ধ্যায় সাধারণ শ্রমিকরা বিক্ষোভে নামেন।

সংবাদ সম্মেলনে বলা হয়, ওই ঘটনার জেরে বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে ফেরদৌস ও শ্রমিক নেতা রফিকুল ইসলাম পাখির নেতৃত্বে বহিরাগতদের নিয়ে সাধারণ শ্রমিকদের ওপর হামলা চালানো হয়। হামলাকারীরা পিস্তল দিয়ে গুলি ছোড়ে এবং ককটেল বিস্ফোরণ ঘটায় বলে অভিযোগ করা হয়। এতে কয়েকজন শ্রমিক আহত হয়েছেন বলেও দাবি করা হয়।

এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে শ্রমিকরা বলেন, এ ধরনের হামলা কোনোভাবেই মেনে নেওয়া হবে না।

সংবাদ সম্মেলন থেকে দুই দফা দাবি জানানো হয়। দাবিগুলো হলো— ২৪ ঘণ্টার মধ্যে ফেরদৌস ও রফিকুল ইসলাম পাখিসহ অভিযুক্তদের গ্রেপ্তার এবং ইউনিয়নের বর্তমান নেতৃত্বের পদত্যাগ নিশ্চিত করে দ্রুত সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন। একইসঙ্গে দাবি মানা না হলে শুক্রবার থেকে রাজশাহীতে অনির্দিষ্টকালের জন্য শ্রমিক কর্মবিরতি পালনের হুঁশিয়ারি দেওয়া হয়। পাশাপাশি প্রশাসনের প্রতি দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়।

সংবাদ সম্মেলনে রাজশাহী-২ আসনের সংসদ সদস্য ও বর্তমান ভূমিমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করা হয়। শ্রমিকদের দাবি, সাধারণ শ্রমিকদের জান-মাল রক্ষায় দ্রুত পদক্ষেপ নেওয়া জরুরি।

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র গাজীউর রহমান কালবেলাকে জানান, বিষয়টি শ্রমিকদের অভ্যন্তরীণ। তবে কোনো ফৌজদারি অপরাধ ঘটলে পুলিশ আইনগত ব্যবস্থা নেবে। তবে এখন পর্যন্ত এ ঘটনায় কোনো মামলা হয়নি বলেও তিনি জানান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অজিদের বিপক্ষে ইতিহাস গড়ে জিতলো বাংলাদেশ

বিচারককে হাইকোর্টে তলব / হবিগঞ্জে ৫ বছরেও শেষ হয়নি ‘ধর্ষণ ও হত্যা’ মামলার বিচার

নকল ও ভেজাল খাদ্যের বিরুদ্ধে অভিযান অপ্রতুল : বিএসটিআইকে ক্যাব

ইরান ও হুথিদের পদক্ষেপের প্রশংসায় হিজবুল্লাহ

মিরপুরে বৃষ্টির হানা, খেলা না হলে কে জিতবে?

শেষ ম্যাচে তারকাবহুল দল নিয়ে নামছে আর্জেন্টিনা

ইসরায়েলি হামলায় লেবাননে নিহত বেড়ে ৩,৬৬৬

স্থায়ী যুদ্ধক্ষেত্রে পরিণত হচ্ছে লেবানন

বাজেটে বেতন নিয়ে সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর

রাজশাহীতে বাড়ছে ডেঙ্গু উদ্বেগ

১০

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে চাকরি, এসএসসি পাসেই আবেদন

১১

চার খাতে অতিরিক্ত ৪২৬০০ কোটি টাকা ভর্তুকির চাপ : অর্থমন্ত্রী

১২

তাপপ্রবাহ নিয়ে নতুন বার্তা

১৩

তিন নতুন জিরো : ইউনূস সরকারের তিক্ত প্রাপ্তি

১৪

অভিজ্ঞতা ছাড়াই সিটি ব্যাংকে চাকরি, আবেদন অনলাইনে

১৫

ইনজুরিতে বিশ্বকাপ শেষ এক ডাচ ডিফেন্ডারের

১৬

ডিজিটাল মাধ্যমেও নারী-শিশুরা নিরাপদ নয় : নিপুণ রায় 

১৭

বকেয়া পৌরকরে ১৫ শতাংশ সারচার্জ মওকুফের ঘোষণা ডিএসসিসি প্রশাসকের

১৮

উত্তরা মটরসে চাকরি, বেতন ৪০ হাজার টাকা

১৯

অভিজ্ঞতা ছাড়াই ২০ জনকে নিয়োগ দেবে মিনিস্টার, এখনই আবেদন করুন

২০
X