রাজশাহী প্রতিনিধি
প্রকাশ : ২৪ এপ্রিল ২০২৬, ০২:৫০ পিএম
অনলাইন সংস্করণ

শিক্ষিকার সঙ্গে অশোভন আচরণ, বিএনপি নেতা বহিষ্কার 

অধ্যক্ষের কক্ষে সংঘর্ষের চিত্র। ছবি : কালবেলা
অধ্যক্ষের কক্ষে সংঘর্ষের চিত্র। ছবি : কালবেলা

রাজশাহীর দুর্গাপুর উপজেলার দাওকান্দি সরকারি বিশ্ববিদ্যালয় কলেজে সংঘর্ষ এবং নারী শিক্ষিকার সঙ্গে অশোভন আচরণের অভিযোগে এক বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

শুক্রবার (২৪ এপ্রিল) দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বহিষ্কার আকবর আলী বিএনপি জয়নগর ইউনিয়ন শাখার সহসভাপতি।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, দলীয় শৃঙ্খলা, নীতি ও আদর্শ পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে আকবর আলীকে বিএনপির প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

এতে আরও বলা হয়, রাজশাহীর দুর্গাপুরে কলেজ ক্যাম্পাসে সংঘর্ষের ঘটনায় একজন শিক্ষিকার সঙ্গে অসদাচরণ এবং সহিংস পরিস্থিতি সৃষ্টির বিষয়টি দল অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করেছে। এ ধরনের কর্মকাণ্ড বিএনপির নীতি ও আদর্শের পরিপন্থি এবং কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। ভবিষ্যতে কোনো নেতাকর্মী এ ধরনের শৃঙ্খলাভঙ্গ বা সহিংস কর্মকাণ্ডে জড়িত হলে তাদের বিরুদ্ধেও একই ধরনের কঠোর সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।

এর আগে, সম্প্রতি দাওকান্দি সরকারি বিশ্ববিদ্যালয় কলেজে বিএনপি নেতাকর্মী ও শিক্ষকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে কলেজের অধ্যক্ষসহ একাধিক শিক্ষক ও কর্মচারী আহত হন। ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ময়লাবাহী ট্রাকচাপায় যুবদল ও ছাত্রদল নেতার মৃত্যু

সরকার অনিয়মের নির্বাচন করলে মুখ থুবড়ে পড়বে : জাতীয় পার্টির মহাসচিব

সোলার এনার্জিতে উজ্জ্বল পদ্মা সেতুর সার্ভিস এরিয়া, কমছে বিপুল বিদ্যুৎ বিল

আর্মি স্টেডিয়ামে কূটনৈতিক কোর ও বাংলাদেশের কর্মকর্তাদের প্রীতি ম্যাচ

প্রধানমন্ত্রীর মূল লক্ষ্য সুখী-সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণ করা : অধ্যাপক ডোনার

যে জয়ের কথা স্মরণ করলেন মাশরাফি

শিশু সন্তানসহ মায়ের আত্মহত্যা 

প্রথমবারের মতো উদ্ধার অভিযানে স্পিডবোট ড্রোন ব্যবহার করল যুক্তরাষ্ট্র

লোকসংগীত শিল্পী সোহাগের রয়্যালটির টাকা আত্মসাতের অভিযোগ

ঢাকা শহরে স্মার্ট পোস্ট বক্স বসাবে সরকার

১০

বাজেটে যেসব পণ্যের দাম কমতে পারে 

১১

আ.লীগ-ছাত্রদল সংঘর্ষ : ছাত্রলীগের ৮৪ নেতাকর্মী গ্রেপ্তার

১২

অংশীজনদের নিয়ে আইসিএবি জনস্বার্থ ফোরামের যাত্রা শুরু

১৩

অজিদের বিপক্ষে ইতিহাস গড়ে জিতলো বাংলাদেশ

১৪

বিচারককে হাইকোর্টে তলব / হবিগঞ্জে ৫ বছরেও শেষ হয়নি ‘ধর্ষণ ও হত্যা’ মামলার বিচার

১৫

নকল ও ভেজাল খাদ্যের বিরুদ্ধে অভিযান অপ্রতুল : বিএসটিআইকে ক্যাব

১৬

ইরান ও হুথিদের পদক্ষেপের প্রশংসায় হিজবুল্লাহ

১৭

মিরপুরে বৃষ্টির হানা, খেলা না হলে কে জিতবে?

১৮

শেষ ম্যাচে তারকাবহুল দল নিয়ে নামছে আর্জেন্টিনা

১৯

ইসরায়েলি হামলায় লেবাননে নিহত বেড়ে ৩,৬৬৬

২০
X