কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ২৪ এপ্রিল ২০২৬, ০৪:৪৯ পিএম
অনলাইন সংস্করণ

ডিবি পরিচয়ে ডাকাতি, ৪ জনকে গণপিটুনি

ডিবি পরিচয়ে ডাকাতির পর এলাকাবাসীর গণপিঠুনি। ছবি : কালবেলা
ডিবি পরিচয়ে ডাকাতির পর এলাকাবাসীর গণপিঠুনি। ছবি : কালবেলা

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় ডিবি পরিচয়ে ডাকাতি করে চলে যাওয়ার সময় ৪ ডাকাতকে গণপিটুনি দিয়ে পুলিশে দিয়েছে এলাকাবাসী।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) রাতে উপজেলার রামশীল ইউনিয়নের মুশরিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

জানা গেছে, বরিশালের আগৈলঝাড়া উপজেলার পয়সারহাটের স্বর্ণ ব্যবসায়ী কৃষ্ণ কর্মকার ও শীব শংকর কর্মকারের বাড়ি কোটালীপাড়া উপজেলার রতাল গ্রামে। বৃহস্পতিবার রাতে প্রতিদিনের মতো দোকান বন্ধ করে নিজ বাড়িতে ফিরছিলেন তারা। স্থানীয় সিকিরবাজার এসে পৌঁছালে একটি মাইক্রোবাস থেকে ৪ জন ব্যক্তি ডিবি পরিচয় দিয়ে তাদের তুলে নিয়ে যায়। এ সময় স্থানীয় লোকজনের সন্দেহ হলে তারা চারিদিকে যোগাযোগ করে।

এদিকে ডাকাতরা গোপালগঞ্জ -পয়সারহাট সড়ক দিয়ে আগৈলঝাড়ার দিকে পালিয়ে যাওয়ার সময় কৃষ্ণ কর্মকারের পরিবারের লোকজন পয়সারহাটের ব্যবসায়ীদের সাথে যোগাযোগ করলে তারা মাইক্রোটির গতিরোধ করে। এ সয়য় ডাকাত দল সড়ক পরিবর্তন করে রামশীল ইউনিয়নের মুশরিয়ার দিকে গেলে দুই দিকের লোকজন মিলে ডাকাতদের আটক করতে সক্ষম হয়।

আটক ডাকাতরা হলেন, বরিশাল জেলার উজিরপুর উপজেলার পরমানশা গ্রামের সেকেন্দার ঢালীর ছেলে রবিউল ঢালী (২৫), বাকেরগঞ্জ উপজেলার দক্ষিন দুধাল গ্রামের আব্দুস সালামের ছেলে ইলিয়াছ (৩২), একই গ্রামের নিজাম উদ্দিনের ছেলে পারভেজ (৩৩), বরগুনা জেলার বামনা উপজেলার মিজানের ছেলে জহির (৩৮)।

পরে এলাকাবাসী তাদের গণপিটুনি দিয়ে পুলিশ দিয়েছে। শুক্রবার ডাকাতদের দেওয়া তথ্যমতে, কোটালীপাড়া থানা পুলিশ রামশীল ইউনিয়নের মুশরিয়া স্লুইসগেটের পাশ থেকে ডাকাতদের পোশাক, হাতকরা ও একটি খেলনা পিস্তল উদ্ধার করে।

কোটালীপাড়া থানার ওসি রিয়াদ মাহমুদ বলেন, এ বিষয়ে কোটালীপাড়ায় একটি মামলা হয়েছে। আসামীদের জেলহাজতে প্রেরণ করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৬৬ জনকে চাকরি দেবে জেলা প্রশাসকের কার্যালয়, এসএসএসি পাসেই আবেদন

লাল কার্ড দেখলেই ফ্রি পিৎজা

যুবদল নেতার ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল

ঢাকার দুই সিটির প্রশাসক সরকারি টাকায় নির্বাচনী প্রচার চালাচ্ছেন: আসিফ

রিকশায় যাওয়ার পথে জজ বান্ধবীর কথা স্মরণ করে অভিজ্ঞতা জানালেন মাহমুদা মিতু

আয়াতুল্লাহ খামেনির জানাজা নিয়ে গুজবে কান না দেওয়ার আহ্বান ইরানের

যাত্রাবাড়ীতে ১৬ হাজার ইয়াবাসহ দক্ষিণাঞ্চলের কুখ্যাত মাদককারবারি গ্রেপ্তার

সীমান্তের ৮ পয়েন্ট দিয়ে শতাধিক নাগরিককে পুশইনের চেষ্টা

অর্থবছর হিসেবে জুন-জুলাইকে পরিবর্তনের দাবি বিরোধীদলের

আ.লীগের দুই নেতা গ্রেপ্তার 

১০

হাইকোর্টে জামিনের পর জেলগেটে ফের আটক আ.লীগ নেতা

১১

মেসির হ্যাটট্রিকের এই দিনে ব্রাজিলকে হারিয়েছিল আর্জেন্টিনা

১২

পদ্মার চরে আধিপত্য নিয়ে সংঘর্ষ, গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার

১৩

অসহায় বাবার আকুতি, সন্তানের চিকিৎসায় পাশে দাঁড়ালেন ছাত্রদল নেতা তারিক

১৪

বিপুল পুলিশ নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে সিআইডির তল্লাশি

১৫

‘বেকারত্বের অভিশাপ মোচনের বাজেট ঘোষণা করুন’

১৬

তারল্য চাপ সামলাতে ১০ হাজার কোটি টাকা সহায়তা চায় ইসলামী ব্যাংক

১৭

বাজেটে নতুন উদ্যোক্তাদের জন্য বড় সুখবর

১৮

বিশ্বনেতাদের সামনে শ্রমিক অধিকারের দাবি তুললেন শিমুল বিশ্বাস

১৯

হরমুজ প্রণালিতে বিধ্বস্ত মার্কিন হেলিকপ্টারের দুই পাইলট উদ্ধার

২০
X