পাবনা প্রতিনিধি
প্রকাশ : ২৪ এপ্রিল ২০২৬, ০৫:৩২ পিএম
আপডেট : ২৪ এপ্রিল ২০২৬, ০৬:৪০ পিএম
অনলাইন সংস্করণ

আ.লীগের ২১ নেতাকর্মী গ্রেপ্তার

সুজানগর থানা। ছবি : কালবেলা
সুজানগর থানা। ছবি : কালবেলা

পাবনার সুজানগরে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগ, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও এর অঙ্গসংগঠনের ২১ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) রাতব্যাপী উপজেলার মথুরাপুরে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সুজানগর থানার ওসি মোজাফফর হোসেন।

গ্রেপ্তারকৃতদের নাম ঠিকানা জানা যায়নি। তবে তারা সুজানগর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল ওহাবের সমর্থক বলে জানা গেছে।

ওসি মোজাফফর হোসেন জানান, অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির জন্য বৃহস্পতিবার রাতে উপজেলার মথুরাপুরে একটি চক্র জমায়েত হচ্ছে বলে আমাদের কাছে গোপন সংবাদ ছিল। এর ভিত্তিতে রাত পৌনে ১১টার দিকে সেখানে অভিযান চালালে চক্রটি বিচ্ছিন্ন হয়ে বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে। পরে রাতব্যাপী ওই এলাকার বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে মোট ২১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

তিনি বলেন, বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা মামলায় তাদের গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হচ্ছে।

অভিযোগ রয়েছে, আওয়ামীলীগের কার্যক্রম নিষিদ্ধ ও নেতাকর্মীরা পলাতক থাকলেও সম্প্রতি সুজানগর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল ওহাব ও তার সমর্থকরা ওই এলাকায় সক্রিয় হবার চেষ্টা করছেন। গত রমজানে প্রকাশ্যে ইফতার মাহফিলের আয়োজন এবং আওয়ামী সংশ্লিষ্ট বিভিন্ন দিবস ও কর্মসূচিও পালন করার চেষ্টা করতে দেখা গেছে।

সম্প্রতি পাবনা জজ কোর্টে হাজিরা দেওয়ার পর কোর্টচত্তরে একাধিকবার জয় বাংলা স্লোগান দিয়ে বের হয়ে যাওয়ার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ পেয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দিনে কয়টি আম খাওয়া উচিত? সুস্থ থাকতে জানুন সঠিক পরিমাণ

বাজেটে বাড়ছে না সিগারেটের দাম

হাসপাতালে চিকিৎসা নিতে আসা নারীকে ধর্ষণ, গ্রেপ্তার ৩

প্রথমবার ১২টি পারমাণবিক ওয়ারহেড মোতায়েন করল ভারত

ছুরিকাঘাতে লাদেন নিহত

বাজেটে পে-স্কেল নিয়ে বড় সুখবর

হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু

পূর্ণিমাকে নিয়ে শাবনূর বললেন ‘আমাদের দা-কুড়াল সম্পর্ক না’

দেশে নিবন্ধিত সিমের পরিমাণ জনসংখ্যার দ্বিগুণ

কুয়েতে গৃহকর্মী নিয়োগ : ১০ দেশের তালিকা প্রকাশ 

১০

রামিসার ডেথ রেফারেন্সসহ পূর্ণাঙ্গ রায়ের নথি উচ্চ আদালতে

১১

সততা, স্বচ্ছতা ও জবাবদিহিতা ছাড়া কোনো বাজেটই কার্যকর হবে না : বিরোধীদলীয় নেতা

১২

জামায়াতের ৮ লাখ ৩৯ হাজার ৫০৫ কোটি টাকার প্রস্তাবিত বাজেট পেশ

১৩

সাভার পৌর ছাত্রদলের কমিটি ঘোষণা

১৪

প্রিয়জন হারানোর শোকে কাতর ব্যক্তিকে এই ৭ কথা বলা উচিত নয়

১৫

২০২৫ সালে যুদ্ধে নিহত হয়েছেন প্রায় আড়াই লাখ মানুষ

১৬

স্কুল ফিডিং প্রকল্পে নিম্নমানের খাবার সরবরাহ, মাদারীপুর থেকে গ্রেপ্তার ২

১৭

মৃত্যুর গুজব ছড়ালেও সুস্থ আছেন অভিনেত্রী তানিয়া বৃষ্টি

১৮

স্কুল ফিডিং প্রকল্পে অনিয়ম ও নিম্নমানের খাবার সরবরাহের দায়ে গ্রেপ্তার ২

১৯

চলন্ত মাইক্রোবাসে আগুন

২০
X