বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩
জামালপুর প্রতিনিধি
প্রকাশ : ২৪ এপ্রিল ২০২৬, ০৬:৪৫ পিএম
আপডেট : ২৪ এপ্রিল ২০২৬, ০৬:৫২ পিএম
অনলাইন সংস্করণ

শ্রমিক দল নেতার বিরুদ্ধে নারী নির্যাতনের অভিযোগ

অভিযুক্ত শ্রমিক দল নেতা সজীব । ছবি : কালবেলা
অভিযুক্ত শ্রমিক দল নেতা সজীব । ছবি : কালবেলা

জামালপুরে স্বামীকে বাড়িতে না পেয়ে স্ত্রী মৌসুমী আক্তারকে মারধর ও গলা থেকে গয়না ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে শ্রমিক দল নেতা সজীব ও তার ভাইদের বিরুদ্ধে। সজীব জামালপুর পৌর শহরের ৩নং ওয়ার্ড শ্রমিক দলের সভাপতি।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সন্ধ্যায় জামালপুর পৌর শহরের কলেজ পুকুরপাড় এলাকায় এ ঘটনা ঘটে। শুক্রবার (২৪ এপ্রিল) সকালে এ ঘটনায় ভুক্তভোগীর স্বামী রুকন উদ্দিন বাদী হয়ে জামালপুর সদর থানায় একটি অভিযোগ দায়ের করেন।

অভিযোগ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে রাস্তায় পানির পাইপ ফাটানোকে কেন্দ্র করে পৌর শহরের কলেজ পুকুরপাড় এলাকার রুকন উদ্দিনের সঙ্গে বাগ্‌বিতণ্ডা হয় একই এলাকার মো. আরকানের ছেলে সজীবের(২৫)। পরে দুই পক্ষকে থামিয়ে স্থানীয়রা বিষয়টি মীমাংসা করে দেন। এর জেরে ওই দিন সন্ধ্যায় অভিযুক্ত সজীব, তার দুই ভাই রাজিব ও জাকিরসহ তাদের সহযোগীরা রুকন উদ্দিনের বাড়িতে যায় এবং অকথ্য ভাষায় গালাগালি করতে থাকে। এসময় রুকন উদ্দিন বাড়িতে না থাকায় তার স্ত্রী মৌসুমী বাড়ির বাইরে আসেন এবং তাদের গালাগাল করতে নিষেধ করেন। এতে ক্ষিপ্ত হয়ে অভিযুক্ত সজীব, রাজিন, জাকির ও তাদের সহযোগীরা মৌসুমি আক্তারের উপর হামলা করে। হামলায় ভুক্তভোগী ওই নারীসহ তার শিশু সন্তানরাও আহত হন। হামলার একপর্যায়ে অভিযুক্তরা ওই নারীর গলার চেইন, কানের দুলসহ বিভিন্ন স্বর্ণালংকার ছিনিয়ে নিয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে শ্রমিক দল সভাপতি সজীব ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, রুকনের স্ত্রী আমার বৃদ্ধ মা'কে মারধর করেছে, সেজন্য তার সঙ্গে একটু হাতাহাতি হয়েছে।

জামালপুর পৌর শ্রমিক দলের সদস্য-সচিব জাহিদ হোসেন জনি বলেন, দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হয় এমন কোনো কাজে আমাদের কোনো সদস্য জড়িত থাকলে তদন্ত করে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।

জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, পৌর শহরের বনপাড়ায় মারামারি হয়েছে, এমন একটি বিষয়ে দুপক্ষ লিখিত অভিযোগ জমা দিয়েছে। তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপের আগেই সুসংবাদ / নেইমারকে নিয়ে ব্রাজিল শিবিরে স্বস্তির বার্তা

মাঝ আকাশে বিমানের জানালার কাচ ভাঙলেন যাত্রী!

আলভারেজকে নিয়ে রিয়ালের ‘মেগা বিড’, প্রত্যাখ্যানের ঘোষণায় চমকে দিল অ্যাটলেটিকো 

সম্পদ-দলীয় প্রতীক সবই হারাচ্ছেন মমতা!

বিমান বাহিনীর ১৩১তম জুনিয়র কমান্ড ও স্টাফ কোর্সের সনদপত্র বিতরণ

চিকিৎসকদের নিয়ে সাংবাদিক মাসুদ কামালের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ড্যাব

সেনাবাহিনীর সহযোগিতায় চোখে আলো ফিরেছে ৮৪ জনের

বাজেটে মোবাইল, বিদ্যুৎ ও প্রযুক্তিপণ্যে বড় সুখবর

ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

বিশ্বকাপ উন্মাদনায় দেশের পতাকা থাকুক সবার উপরে

১০

গাজায় সহিংসতার দায়ে ইসরায়েলি অর্থমন্ত্রীর ওপর ফ্রান্সের নিষেধাজ্ঞা

১১

ঢাকায় নিখোঁজ জবি শিক্ষার্থীর বাবা, সন্ধান চায় ছেলে

১২

নতুন রিসাইক্লিং উদ্যোগ / ৯০ শতাংশর বেশি প্লাস্টিক বর্জ্য কমিয়েছে সিঙ্গার বাংলাদেশ

১৩

সরকারি বাঙলা কলেজে অনুষ্ঠিত হচ্ছে প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা

১৪

বাংলার নদী, বাংলার জীবন : ইতিহাস থেকে বর্তমান অবস্থা

১৫

ইসলামী ব্যাংক ইসলাম নয়, জামায়াতে ইসলামীও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

১৬

সাউথইস্ট ইউনিভার্সিটির ফার্মেসি বিভাগে ‘হিট’ প্রকল্পের আওতায় ওয়ার্কশপ অনুষ্ঠিত

১৭

ল্যাবএইডে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

১৮

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন

১৯

কক্সবাজারে ১৯ রোহিঙ্গা আটক

২০
X