বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩
‎গাইবান্ধা প্রতিনিধি
প্রকাশ : ০৭ জুন ২০২৬, ০৮:৫৭ এএম
অনলাইন সংস্করণ

তরুণীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

গাইবান্ধায় তরুণীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় তিন যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (৫ জুন) রাতে সাঘাটা উপজেলায় এ ঘটনা ঘটে।

গ্রেপ্তার তিনজন হলেন- লাবু মিয়া (২৫), নীরব মিয়া (২০) ও বিপ্লব ওরফে ডিপজল (২২)। পালিয়ে যাওয়া অভিযুক্ত যুবক হলেন- স্বাধীন ব্যাপারী (২২)। ‎ স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে ভুক্তভোগী তরুণী প্রেমিকের সঙ্গে দেখা করতে রাত ১টার দিকে ঘর থেকে বের হয়। দেখা করার বিষয়টি জেনে প্রেমিকের বন্ধুরা আগে থেকেই ওত পেতে থাকে। তরুণী ঘর থেকে বের হয়ে বাঁশঝাড়ে দেখা করতে যাওয়ার সময় অভিযুক্তরা মুখ চেপে তুলে নিয়ে যায়।

নির্জন একটি বিলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ করে চার যুবক। স্থানীয়রা মেয়েটির চিৎকার শুনে রাতে অভিযুক্ত চার যুবকের মধ্যে তিন যুবককে ধরে আটকে রেখে পুলিশে খবর দেয়। শনিবার (৬ জুন) সকালে সাঘাটা থানার পুলিশ অভিযুক্ত তিনজনকে আটক করে ও ভুক্তভোগী তরুণীকে পুলিশ হেফাজতে নেয়৷

রাসেল নামের স্থানীয় বাসিন্দা বলেন, মেয়েটি মূলত প্রেমিকের সঙ্গে দেখা করতে বাঁশঝাড়ে যায়। প্রেমিকের বন্ধুরা বিষয়টি জেনে আগেই ওত পেতে থাকে। মেয়ে প্রেমিকের সঙ্গে দেখা করতে বের হলে তাকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ করে। আমরা মেয়েটির চিৎকার শুনে চারজনের মধ্যে তিনজনকে ধরে ফেলি। অভিযুক্তদের কঠোর শাস্তি দাবি করছি। ‎ সাঘাটা থানার ওসি মাহবুবুর রহমান কালবেলাকে বলেন, ৯৯৯ নম্বরে কল পাওয়ার পর পুলিশকে ঘটনাস্থলে পাঠানো হয়। চারজন অভিযুক্তের মধ্যে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় ধর্ষণ মামলা হয়েছে। ঘটনাটি তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিমান বাহিনীর ১৩১তম জুনিয়র কমান্ড ও স্টাফ কোর্সের সনদপত্র বিতরণ

চিকিৎসকদের নিয়ে সাংবাদিক মাসুদ কামালের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ড্যাব

সেনাবাহিনীর সহযোগিতায় চোখে আলো ফিরেছে ৮৪ জনের

বাজেটে মোবাইল, বিদ্যুৎ ও প্রযুক্তিপণ্যে বড় সুখবর

ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

বিশ্বকাপ উন্মাদনায় দেশের পতাকা থাকুক সবার উপরে

গাজায় সহিংসতার দায়ে ইসরায়েলি অর্থমন্ত্রীর ওপর ফ্রান্সের নিষেধাজ্ঞা

ঢাকায় নিখোঁজ জবি শিক্ষার্থীর বাবা, সন্ধান চায় ছেলে

নতুন রিসাইক্লিং উদ্যোগ / ৯০ শতাংশর বেশি প্লাস্টিক বর্জ্য কমিয়েছে সিঙ্গার বাংলাদেশ

সরকারি বাঙলা কলেজে অনুষ্ঠিত হচ্ছে প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা

১০

বাংলার নদী, বাংলার জীবন : ইতিহাস থেকে বর্তমান অবস্থা

১১

ইসলামী ব্যাংক ইসলাম নয়, জামায়াতে ইসলামীও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

১২

সাউথইস্ট ইউনিভার্সিটির ফার্মেসি বিভাগে ‘হিট’ প্রকল্পের আওতায় ওয়ার্কশপ অনুষ্ঠিত

১৩

ল্যাবএইডে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

১৪

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন

১৫

কক্সবাজারে ১৯ রোহিঙ্গা আটক

১৬

হিজবুল্লাহর রকেট হামলায় পিছু হটল ইসরায়েলি বাহিনী

১৭

ব্রাজিলের পতাকা টানাতে গিয়ে কিশোরের মৃত্যু

১৮

কাপ্তাই হ্রদে ডুবে চবি শিক্ষার্থীর মৃত্যু 

১৯

বিশ্বকাপে বাংলাদেশের সমর্থন চাইল নরওয়ে, তুলে ধরল একাধিক কারণ

২০
X