বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩
গাজীপুর প্রতিনিধি
প্রকাশ : ০৭ জুন ২০২৬, ০৬:৪৩ পিএম
অনলাইন সংস্করণ

শ্রমিকদের বকেয়া পরিশোধ না করেই কারখানা বন্ধের অভিযোগ

কোরটেক্স অ্যাপারেলস লিমিটেড কারখানা। ছবি : কালবেলা
কোরটেক্স অ্যাপারেলস লিমিটেড কারখানা। ছবি : কালবেলা

গাজীপুরের কাশিমপুরে শ্রমিকদের বকেয়া পরিশোধ না করেই একটি তৈরি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধের অভিযোগ উঠেছে।

রোববার (৭ জুন) সকালে ঈদুল আজহার ছুটি শেষে কাজে যোগ দিতে এসে শ্রমিকরা দেখতে পান কাশিমপুরের ১ নম্বর ওয়ার্ডের মাধবপুর এলাকায় অবস্থিত কোরটেক্স অ্যাপারেলস লিমিটেড কারখানার প্রধান ফটকে একটি নোটিশ টানিয়ে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ ঘোষণা করা হয়েছে।

এ ঘটনায় শত শত শ্রমিকের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ ছড়িয়ে পড়ে। শ্রমিকদের অভিযোগ, কারখানা কর্তৃপক্ষ তাদের বকেয়া বেতন-ভাতা ও অন্যান্য পাওনা পরিশোধ না করেই হঠাৎ করে কারখানা বন্ধের সিদ্ধান্ত নিয়েছে। এতে তারা পরিবার-পরিজন নিয়ে চরম অনিশ্চয়তার মধ্যে পড়েছেন।

শ্রমিকরা আরও বলেন, আমাদের বকেয়া পাওনা রয়েছে। সেই টাকা পরিশোধ না করেই কারখানা বন্ধ করে দেওয়া হয়েছে। আমরা দ্রুত বকেয়া পরিশোধ এবং কারখানা পুনরায় চালুর দাবি জানাচ্ছি।

কারখানা বন্ধের খবর ছড়িয়ে পড়লে এলাকায় উত্তেজনা দেখা দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে শিল্প পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অবস্থান নেন।

গাজীপুর শিল্প পুলিশ-২ এর উপপরিদর্শক (এসআই) ইব্রাহিম বলেন, সকালে শ্রমিকদের উত্তেজিত হওয়ার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে আসি। কারখানার গেটে বন্ধের নোটিশ দেখতে পেয়েছি। শ্রমিকদের শান্ত থাকার অনুরোধ জানানো হয়েছে এবং বিষয়টি নিয়ে কারখানা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে।

তবে শ্রমিকদের অভিযোগের বিষয়ে কারখানা কর্তৃপক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিমান বাহিনীর ১৩১তম জুনিয়র কমান্ড ও স্টাফ কোর্সের সনদপত্র বিতরণ

চিকিৎসকদের নিয়ে সাংবাদিক মাসুদ কামালের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ড্যাব

সেনাবাহিনীর সহযোগিতায় চোখে আলো ফিরেছে ৮৪ জনের

বাজেটে মোবাইল, বিদ্যুৎ ও প্রযুক্তিপণ্যে বড় সুখবর

ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

বিশ্বকাপ উন্মাদনায় দেশের পতাকা থাকুক সবার উপরে

গাজায় সহিংসতার দায়ে ইসরায়েলি অর্থমন্ত্রীর ওপর ফ্রান্সের নিষেধাজ্ঞা

ঢাকায় নিখোঁজ জবি শিক্ষার্থীর বাবা, সন্ধান চায় ছেলে

নতুন রিসাইক্লিং উদ্যোগ / ৯০ শতাংশর বেশি প্লাস্টিক বর্জ্য কমিয়েছে সিঙ্গার বাংলাদেশ

সরকারি বাঙলা কলেজে অনুষ্ঠিত হচ্ছে প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা

১০

বাংলার নদী, বাংলার জীবন : ইতিহাস থেকে বর্তমান অবস্থা

১১

ইসলামী ব্যাংক ইসলাম নয়, জামায়াতে ইসলামীও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

১২

সাউথইস্ট ইউনিভার্সিটির ফার্মেসি বিভাগে ‘হিট’ প্রকল্পের আওতায় ওয়ার্কশপ অনুষ্ঠিত

১৩

ল্যাবএইডে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

১৪

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন

১৫

কক্সবাজারে ১৯ রোহিঙ্গা আটক

১৬

হিজবুল্লাহর রকেট হামলায় পিছু হটল ইসরায়েলি বাহিনী

১৭

ব্রাজিলের পতাকা টানাতে গিয়ে কিশোরের মৃত্যু

১৮

কাপ্তাই হ্রদে ডুবে চবি শিক্ষার্থীর মৃত্যু 

১৯

বিশ্বকাপে বাংলাদেশের সমর্থন চাইল নরওয়ে, তুলে ধরল একাধিক কারণ

২০
X