বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩
বরিশাল প্রতিনিধি
প্রকাশ : ০৮ জুন ২০২৬, ১২:৪২ পিএম
আপডেট : ০৮ জুন ২০২৬, ০১:১১ পিএম
অনলাইন সংস্করণ

বন্ধুদের ঈদে জমানো টাকায় আর্জেন্টিনার পতাকায় সেজেছে লঞ্চঘাট

আর্জেন্টিনার পতাকায় সেজেছে লঞ্চঘাট। ছবি : কালবেলা
আর্জেন্টিনার পতাকায় সেজেছে লঞ্চঘাট। ছবি : কালবেলা

ফুটবল বিশ্বকাপ জ্বরে টালমাটাল গোটা দেশ। কোন দেশের সমর্থক কে; তার জানান দিতে ভক্তরা নিচ্ছেন নানান পন্থা। বিশেষ করে আর্জেন্টিনা-ব্রাজিল ভক্তরা নিজেদের নানানভাবে উপস্থাপন করছেন।

তাদেরই মধ্যে আছেন বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার উলানিয়া বন্দরের আর্জেন্টিনা প্রেমিক তিন তরুণ ব্যবসায়ী। যারা ঈদের খরচ বাঁচিয়ে ১০ হাজার টাকা ব্যয়ে সাদা-আকাশী নীল পতাকায় সাজিয়েছেন পুরো লঞ্চঘাট। যা এখন ‘লা আলবিসেলেস্তে’ সমর্থকদের সেলফি স্পটে পরিণত হয়েছে।

জানা গেছে, সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন বরিশাল জেলার নদীবেষ্টিত মেহেন্দিগঞ্জ উপজেলার অন্যতম ব্যস্ততম নৌ-বন্দর উলানিয়া নদীবন্দর। প্রতিদিন হাজার হাজার মানুষের সমাগম এই বন্দর এলাকা ঘিরে।

এই বন্দর এলাকায় ব্যবসা করেন স্বজল সূত্রধর (২৫), সোহেল চৌকিদার (২৯) এবং সোহাগ (৩৫) নামের তিন বন্ধু। তারা তিনজনেই আর্জেন্টিনা আর লিওনেল মেসির ভক্ত। আর সেই ভালোবাসা থেকে তিন বন্ধু মিলে নিজ হাতে আর্জেন্টিনার পতাকায় সাজিয়েছেন পুরো লঞ্চঘাট ঘাট।

তিন বন্ধু জানান, গেল ঈদুল আজহায় নিজেদের ঈদের খরচ বাঁচিয়ে তিন বন্ধু মিলে ১০ হাজার টাকা ব্যয় করে আর্জেন্টিনার বিশাল পতাকা, ফেস্টুন আর ব্যানার বানিয়েছেন। তা দিয়েই পুরো লঞ্চঘাটের পন্টুন এবং যাত্রী ছাউনি সাজিয়েছেন।

উদ্যোক্তা স্বজল সূত্রধর বলেন, মেসির খেলা দেখে আর্জেন্টিনার প্রেমে পড়েছি। ভালোবাসার দলটির জন্য আমরা সব করতে পারি। ঈদের খরচ বাঁচিয়ে তিন বন্ধু মিলে ঠিক করলাম, আমাদের এই ঘাটটাই সাজাবো। যাতে দূর থেকে সবাই বোঝে, এটা আর্জেন্টিনার এলাকা।

আর্জেন্টিনার পতাকায় ঘাট সাজানোর পর স্থানীয় ব্রাজিল সমর্থকদের টিপ্পনী আর ‘চোখ রাঙানি’ সহ্য করতে হয়েছে বলেও জানান সজল। তবে বিষয়টিকে তারা বন্ধুত্বপূর্ণ প্রতিদ্বন্দ্বিতা হিসেবেই দেখছেন। ‘এটা তো ভালোবাসার লড়াই। মাঠের খেলার মতোই ঘাটে ঘাটে লড়াই চলবে,’ হাসতে হাসতে বলেন তিনি।

উলানিয়া লঞ্চঘাটের ইজারাদার সৈয়দ আকবর আলী বিষয়টিকে ইতিবাচকভাবেই দেখছেন। তিনি বলেন, আমাদের ছোট ভাইরা আর্জেন্টিনার সমর্থক। আবেগ থেকে ঘাটটি সুন্দর করে সাজিয়েছে। এতে আমাদের আপত্তির কিছু নেই। বরং বিশ্বকাপের যে উন্মাদনা, সেটা উলানিয়াতেও ছড়িয়ে পড়েছে- এটাই বড় কথা। ঘাটের সৌন্দর্যও বেড়েছে।

বিশ্বকাপের মাসখানেক আগের সেই পরিচিত দৃশ্য এখনই ফিরেছে উলানিয়ায়। প্রতিদিন শত শত যাত্রী লঞ্চ থেকে নেমেই সাদা-আকাশী নীল ক্যানভাসের সামনে দাঁড়িয়ে ছবি তুলছেন। স্থানীয় চায়ের দোকান থেকে বাজারের আড্ডা- সবখানেই এখন আলোচনার কেন্দ্রে ‘মেসির ঘাট’।

স্থানীয়রা বলছেন, এই উদ্যোগের পর এখন ব্রাজিল সমর্থকরাও পাল্টা জবাব দেওয়ার প্রস্তুতি নিচ্ছে। অর্থাৎ মাঠের লড়াইয়ের আগেই মেহেন্দিগঞ্জে শুরু হয়ে গেছে সমর্থকদের জমজমাট লড়াই।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিমান বাহিনীর ১৩১তম জুনিয়র কমান্ড ও স্টাফ কোর্সের সনদপত্র বিতরণ

চিকিৎসকদের নিয়ে সাংবাদিক মাসুদ কামালের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ড্যাব

সেনাবাহিনীর সহযোগিতায় চোখে আলো ফিরেছে ৮৪ জনের

বাজেটে মোবাইল, বিদ্যুৎ ও প্রযুক্তিপণ্যে বড় সুখবর

ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

বিশ্বকাপ উন্মাদনায় দেশের পতাকা থাকুক সবার উপরে

গাজায় সহিংসতার দায়ে ইসরায়েলি অর্থমন্ত্রীর ওপর ফ্রান্সের নিষেধাজ্ঞা

ঢাকায় নিখোঁজ জবি শিক্ষার্থীর বাবা, সন্ধান চায় ছেলে

নতুন রিসাইক্লিং উদ্যোগ / ৯০ শতাংশর বেশি প্লাস্টিক বর্জ্য কমিয়েছে সিঙ্গার বাংলাদেশ

সরকারি বাঙলা কলেজে অনুষ্ঠিত হচ্ছে প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা

১০

বাংলার নদী, বাংলার জীবন : ইতিহাস থেকে বর্তমান অবস্থা

১১

ইসলামী ব্যাংক ইসলাম নয়, জামায়াতে ইসলামীও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

১২

সাউথইস্ট ইউনিভার্সিটির ফার্মেসি বিভাগে ‘হিট’ প্রকল্পের আওতায় ওয়ার্কশপ অনুষ্ঠিত

১৩

ল্যাবএইডে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

১৪

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন

১৫

কক্সবাজারে ১৯ রোহিঙ্গা আটক

১৬

হিজবুল্লাহর রকেট হামলায় পিছু হটল ইসরায়েলি বাহিনী

১৭

ব্রাজিলের পতাকা টানাতে গিয়ে কিশোরের মৃত্যু

১৮

কাপ্তাই হ্রদে ডুবে চবি শিক্ষার্থীর মৃত্যু 

১৯

বিশ্বকাপে বাংলাদেশের সমর্থন চাইল নরওয়ে, তুলে ধরল একাধিক কারণ

২০
X