মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ০৯ জুন ২০২৬, ০৮:০৭ এএম
আপডেট : ০৯ জুন ২০২৬, ০৮:০৯ এএম
অনলাইন সংস্করণ

প্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার

মামলার প্রধান আসামি মো. আব্দুর রহিম। ছবি : সংগৃহীত
মামলার প্রধান আসামি মো. আব্দুর রহিম। ছবি : সংগৃহীত

হবিগঞ্জের মাধবপুরে এক প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের ঘটনায় করা মামলার প্রধান আসামি মো. আব্দুর রহিমকে (৩৫) গ্রেপ্তার করেছে র‍্যাব-৯।

সোমবার (৮ জুন) দুপুরে র‍্যাব-৯ এর সিপিসি-৩, শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি অভিযানিক দল হবিগঞ্জ সদর উপজেলার লস্করপুর রেলক্রসিং এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। আব্দুর রহিম মাধবপুর উপজেলার লোহাইদ গ্রামের মৃত ইউনুস মিয়ার ছেলে।

সিলেট র‍্যাব-৯-এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার শহিদুল ইসলাম সোহাগ বিষয়টি নিশ্চিত করেছেন।

র‍্যাব জানায়, ভুক্তভোগী কিশোরী মাধবপুর উপজেলার দিঘীরপাড় এলাকার বাসিন্দা এবং তিনি প্রতিবন্ধী। মামলার অভিযোগে বলা হয়, গত ২ জুন রাতে অসুস্থ বাবার চিকিৎসার কথা বলে কবিরাজ পরিচয়ে আব্দুর রহিমকে ওই বাড়িতে নিয়ে যাওয়া হয়। পরে পরিবারের সদস্যদের অচেতন করে রাতে কিশোরীকে একাধিকবার ধর্ষণ করা হয়।

ঘটনার পর ভুক্তভোগীর মামা বাদী হয়ে মাধবপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। মামলার পর র‍্যাব-৯ ঘটনাটির ছায়া তদন্ত শুরু করে এবং আসামিকে গ্রেপ্তারের লক্ষ্যে গোয়েন্দা তৎপরতা জোরদার করে।

র‍্যাব-৯-এর ভাষ্য, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে মামলার এজাহারভুক্ত পলাতক প্রধান আসামি আব্দুর রহিমকে গ্রেপ্তার করা হয়। পরে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে মাধবপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিচারককে হাইকোর্টে তলব / হবিগঞ্জে ৫ বছরেও শেষ হয়নি ‘ধর্ষণ ও হত্যা’ মামলার বিচার

নকল ও ভেজাল খাদ্যের বিরুদ্ধে অভিযান অপ্রতুল : বিএসটিআইকে ক্যাব

ইরান ও হুথিদের পদক্ষেপের প্রশংসায় হিজবুল্লাহ

মিরপুরে বৃষ্টির হানা, খেলা না হলে কে জিতবে?

শেষ ম্যাচে তারকাবহুল দল নিয়ে নামছে আর্জেন্টিনা

ইসরায়েলি হামলায় লেবাননে নিহত বেড়ে ৩,৬৬৬

স্থায়ী যুদ্ধক্ষেত্রে পরিণত হচ্ছে লেবানন

বাজেটে বেতন নিয়ে সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর

রাজশাহীতে বাড়ছে ডেঙ্গু উদ্বেগ

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে চাকরি, এসএসসি পাসেই আবেদন

১০

চার খাতে অতিরিক্ত ৪২৬০০ কোটি টাকা ভর্তুকির চাপ : অর্থমন্ত্রী

১১

তাপপ্রবাহ নিয়ে নতুন বার্তা

১২

তিন নতুন জিরো : ইউনূস সরকারের তিক্ত প্রাপ্তি

১৩

অভিজ্ঞতা ছাড়াই সিটি ব্যাংকে চাকরি, আবেদন অনলাইনে

১৪

ইনজুরিতে বিশ্বকাপ শেষ এক ডাচ ডিফেন্ডারের

১৫

ডিজিটাল মাধ্যমেও নারী-শিশুরা নিরাপদ নয় : নিপুণ রায় 

১৬

বকেয়া পৌরকরে ১৫ শতাংশ সারচার্জ মওকুফের ঘোষণা ডিএসসিসি প্রশাসকের

১৭

উত্তরা মটরসে চাকরি, বেতন ৪০ হাজার টাকা

১৮

অভিজ্ঞতা ছাড়াই ২০ জনকে নিয়োগ দেবে মিনিস্টার, এখনই আবেদন করুন

১৯

১১ রানে হারল বাংলাদেশ

২০
X