কুষ্টিয়া প্রতিনিধি
প্রকাশ : ০৯ জুন ২০২৬, ১১:০১ এএম
আপডেট : ০৯ জুন ২০২৬, ১১:০৪ এএম
অনলাইন সংস্করণ

শিশু অপহরণ চক্রের দুই নারী সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৩ শিশু

রেলওয়ে পুলিশের সংবাদ সম্মেলনে তিন অপহৃত শিশু। ছবি : কালবেলা
রেলওয়ে পুলিশের সংবাদ সম্মেলনে তিন অপহৃত শিশু। ছবি : কালবেলা

কুষ্টিয়ায় শিশু অপহরণ চক্রের দুই নারী সদস্যকে গ্রেপ্তারের পর তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে অপহৃত তিন শিশুকে উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ। উদ্ধার হওয়া শিশুদের রাজধানী ঢাকা থেকে ফিরিয়ে এনে পুনর্বাসন ও পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া শুরু হয়েছে।

সোমবার (৮ জুন) বিকেলে পোড়াদহ রেলওয়ে থানায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান খুলনা রেলওয়ে জেলার পুলিশ সুপার আহমদ মইনুল হাসান।

গ্রেপ্তার দুই নারী হলেন— কুষ্টিয়ার মিরপুর উপজেলার কাটদহ চর গ্রামের ফতে আক্তার ও শাহনাজ বেগম। পুলিশ জানায়, তারা একটি সংঘবদ্ধ শিশু অপহরণ চক্রের সদস্য এবং দীর্ঘদিন ধরে শিশুদের অপহরণ করে ভিক্ষাবৃত্তির কাজে ব্যবহারের জন্য বিভিন্ন স্থানে বিক্রি করতেন।

সংবাদ সম্মেলনে পুলিশ সুপার জানান, গত ২৭ এপ্রিল সকালে কুষ্টিয়ার পোড়াদহ রেলওয়ে জংশন এলাকা থেকে সিফাত (১০) ও মোমিন (৯) নামে দুই শিশুকে কৌশলে অপহরণ করা হয়। পরে তাদের ট্রেনে করে যশোরে নিয়ে ২০ হাজার টাকায় বিক্রি করে দেওয়া হয়।

এ ঘটনায় গত ৬ জুন অপহৃত শিশু সিফাতের মা শেফালী আক্তার পোড়াদহ রেলওয়ে থানায় মামলা করেন। তদন্তের একপর্যায়ে সন্দেহভাজন হিসেবে ফতে আক্তারকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে তিনি অপহরণের বিষয়টি স্বীকার করেন। তার দেওয়া তথ্যের ভিত্তিতে শাহনাজ বেগমকেও গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, দুই নারীর স্বীকারোক্তি অনুযায়ী ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশনে অভিযান চালানো হয়। সেখানে ভিক্ষাবৃত্তিতে নিয়োজিত অবস্থায় তিনটি শিশুকে উদ্ধার করা হয়। পরে তাদের রাজধানীর একটি বেসরকারি শিশু পুনর্বাসন কেন্দ্রে রাখা হয়। পরবর্তীতে পুলিশ সেখান থেকে অপহৃত দুই শিশুসহ মোট তিন শিশুকে উদ্ধার করে নিয়ে আসে।

উদ্ধার হওয়া তৃতীয় শিশুটির নাম রাজ। তিন শিশুই কুষ্টিয়ার পোড়াদহ রেলওয়ে জংশন এলাকার আশপাশের বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ।

অপহৃত শিশু সিফাতের মা শেফালী আক্তার বলেন, ‘আমি স্টেশনে ভিক্ষা করে জীবিকা নির্বাহ করি। একদিন আমার ছেলে খেলতে বের হয়ে আর ফিরে আসেনি। অনেক খোঁজাখুঁজির পরও তাকে পাইনি। পরে পুলিশে অভিযোগ করলে তারা আমার সন্তানকে উদ্ধার করে দিয়েছে। আমি অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।’

পুলিশ সুপার আহমদ মইনুল হাসান বলেন, ‘শিশু অপহরণ ও ভিক্ষাবৃত্তিকে কেন্দ্র করে সক্রিয় চক্রের অন্য সদস্যদের শনাক্তে তদন্ত চলছে। উদ্ধার হওয়া শিশুদের প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সেনাবাহিনীর সহযোগিতায় চোখে আলো ফিরেছে ৮৪ জনের

বাজেটে মোবাইল, বিদ্যুৎ ও প্রযুক্তিপণ্যে বড় সুখবর

ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

বিশ্বকাপ উন্মাদনায় দেশের পতাকা থাকুক সবার উপরে

গাজায় সহিংসতার দায়ে ইসরায়েলি অর্থমন্ত্রীর ওপর ফ্রান্সের নিষেধাজ্ঞা

ঢাকায় নিখোঁজ জবি শিক্ষার্থীর বাবা, সন্ধান চায় ছেলে

নতুন রিসাইক্লিং উদ্যোগ / ৯০ শতাংশর বেশি প্লাস্টিক বর্জ্য কমিয়েছে সিঙ্গার বাংলাদেশ

সরকারি বাঙলা কলেজে অনুষ্ঠিত হচ্ছে প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা

বাংলার নদী, বাংলার জীবন : ইতিহাস থেকে বর্তমান অবস্থা

ইসলামী ব্যাংক ইসলাম নয়, জামায়াতে ইসলামীও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

১০

সাউথইস্ট ইউনিভার্সিটির ফার্মেসি বিভাগে ‘হিট’ প্রকল্পের আওতায় ওয়ার্কশপ অনুষ্ঠিত

১১

ল্যাবএইডে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

১২

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন

১৩

কক্সবাজারে ১৯ রোহিঙ্গা আটক

১৪

হিজবুল্লাহর রকেট হামলায় পিছু হটল ইসরায়েলি বাহিনী

১৫

ব্রাজিলের পতাকা টানাতে গিয়ে কিশোরের মৃত্যু

১৬

কাপ্তাই হ্রদে ডুবে চবি শিক্ষার্থীর মৃত্যু 

১৭

বিশ্বকাপে বাংলাদেশের সমর্থন চাইল নরওয়ে, তুলে ধরল একাধিক কারণ

১৮

ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের উপদেষ্টা মঞ্জুশ্রী রায় চৌধুরীর পরলোকগমন

১৯

রামিসা হত্যা : দ্রুতই শুনানি করতে চান রাষ্ট্রপক্ষ

২০
X