নেত্রকোনা প্রতিনিধি
প্রকাশ : ০৯ জুন ২০২৬, ১১:০৯ এএম
অনলাইন সংস্করণ

নেত্রকোনায় রোহিঙ্গা যুবক আটক

পুলিশের হাতে আটক রোহিঙ্গা যুবক। ছবি : সংগৃহীত
পুলিশের হাতে আটক রোহিঙ্গা যুবক। ছবি : সংগৃহীত

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মো. কারিম নামের এক রোহিঙ্গা যুবককে আটক করেছে নেত্রকোনা মডেল থানা পুলিশ। সোমবার (৮ জুন) রাত ১০টার দিকে নেত্রকোনা পৌরশহরের বড়বাজার এলাকার একটি চায়ের দোকান থেকে তাকে আটক করা হয়।

আটক যুবক নিজেকে কক্সবাজার জেলার উখিয়া উপজেলার পালংখালী এলাকার রাফিক আহমেদের ছেলে বলে দাবি করেছেন।

পুলিশ জানায়, আটক কারিমের কাছ থেকে সৌদি আরবের একটি ড্রাইভিং লাইসেন্স এবং চট্টগ্রাম থেকে নেত্রকোনা আসার একটি বাসের টিকিট উদ্ধার করা হয়েছে।

পুলিশ ও গোয়েন্দা সূত্রে জানা গেছে, শনিবার (৬ জুন) চট্টগ্রাম থেকে ‘সোনার তরী’ পরিবহনের একটি বাসে নেত্রকোনায় আসেন কারিম। তিনি শহরের কোর্ট স্টেশন এলাকার একটি আবাসিক হোটেলে অবস্থান করছিলেন। সোমবার রাতে বড়বাজার এলাকায় তার চলাফেরা ও কথাবার্তা সন্দেহজনক মনে হলে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পুলিশ তাকে আটক করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পারে, একটি দালাল চক্রের মাধ্যমে ভুয়া পরিবার ও ঠিকানা ব্যবহার করে বাংলাদেশি জন্মনিবন্ধন এবং পাসপোর্ট তৈরির উদ্দেশ্যে তিনি নেত্রকোনায় এসেছিলেন। পরবর্তীতে ওই পাসপোর্ট ব্যবহার করে সৌদি আরবে যাওয়ার পরিকল্পনা ছিল বলে জানা গেছে। তবে সংশ্লিষ্ট দালাল চক্রের কোনো নাম-ঠিকানা এখনো পাওয়া যায়নি।

অন্যদিকে, কারিম দাবি করেন, তার কোনো বৈধ পরিচয়পত্র বা পাসপোর্ট নেই। তার মা রোকিয়া সৌদি আরবে মারা গেছেন এবং বাবার নাম রফি। তিনি জানান, নিজের শিকড় ও আত্মীয়-স্বজনদের খুঁজে বের করার আশায় নেত্রকোনায় এসেছেন।

নেত্রকোনা মডেল থানার ওসি আল মামুন সরকার বলেন, তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এখন পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী ধারণা করছি, তিনি বাংলাদেশের নাগরিক নন এবং রোহিঙ্গা হতে পারেন। বিষয়টি যাচাই-বাছাই শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আটক যুবকের পরিচয় ও উদ্দেশ্য সম্পর্কে বিস্তারিত তথ্য যাচাই করে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সেনাবাহিনীর সহযোগিতায় চোখে আলো ফিরেছে ৮৪ জনের

বাজেটে মোবাইল, বিদ্যুৎ ও প্রযুক্তিপণ্যে বড় সুখবর

ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

বিশ্বকাপ উন্মাদনায় দেশের পতাকা থাকুক সবার উপরে

গাজায় সহিংসতার দায়ে ইসরায়েলি অর্থমন্ত্রীর ওপর ফ্রান্সের নিষেধাজ্ঞা

ঢাকায় নিখোঁজ জবি শিক্ষার্থীর বাবা, সন্ধান চায় ছেলে

নতুন রিসাইক্লিং উদ্যোগ / ৯০ শতাংশর বেশি প্লাস্টিক বর্জ্য কমিয়েছে সিঙ্গার বাংলাদেশ

সরকারি বাঙলা কলেজে অনুষ্ঠিত হচ্ছে প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা

বাংলার নদী, বাংলার জীবন : ইতিহাস থেকে বর্তমান অবস্থা

ইসলামী ব্যাংক ইসলাম নয়, জামায়াতে ইসলামীও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

১০

সাউথইস্ট ইউনিভার্সিটির ফার্মেসি বিভাগে ‘হিট’ প্রকল্পের আওতায় ওয়ার্কশপ অনুষ্ঠিত

১১

ল্যাবএইডে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

১২

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন

১৩

কক্সবাজারে ১৯ রোহিঙ্গা আটক

১৪

হিজবুল্লাহর রকেট হামলায় পিছু হটল ইসরায়েলি বাহিনী

১৫

ব্রাজিলের পতাকা টানাতে গিয়ে কিশোরের মৃত্যু

১৬

কাপ্তাই হ্রদে ডুবে চবি শিক্ষার্থীর মৃত্যু 

১৭

বিশ্বকাপে বাংলাদেশের সমর্থন চাইল নরওয়ে, তুলে ধরল একাধিক কারণ

১৮

ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের উপদেষ্টা মঞ্জুশ্রী রায় চৌধুরীর পরলোকগমন

১৯

রামিসা হত্যা : দ্রুতই শুনানি করতে চান রাষ্ট্রপক্ষ

২০
X