সাভার (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ : ০৯ জুন ২০২৬, ১২:৩৩ পিএম
অনলাইন সংস্করণ

স্ত্রীকে হত্যা করে বাসায় তালা দিয়ে পালালেন ছাত্রদল নেতা

নিহত রিয়া মনি ও ইনসেটে অভিযুক্ত ছাত্রদল নেতা রনি ইসলাম। ছবি : সংগৃহীত
নিহত রিয়া মনি ও ইনসেটে অভিযুক্ত ছাত্রদল নেতা রনি ইসলাম। ছবি : সংগৃহীত

ঢাকার সাভারে তালাবদ্ধ ফ্ল্যাট থেকে রিয়া মনি নামে একজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের পরিবারের দাবি, রিয়া মনির স্বামী সাভার পৌর ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক রনি ইসলাম রাতে রিয়াকে হত্যা করে বাসায় তালা লাগিয়ে পালিয়ে গেছেন।

সোমবার (৮ জুন) দুপুরে সাভার পৌর এলাকার ছায়াবীথি মহল্লায় ডা. তৌহিদুল রহমানের মালিকানাধীন একটি ভাড়া বাসা থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ। রিয়া মনি (২১) পৌর এলাকার আব্দুর রবের মেয়ে।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, রোববার রাতে রিয়া মনি ও তার স্বামী রনি ইসলাম শ্বশুরবাড়ি থেকে নিজেদের বাসায় ফেরেন। পরদিন সকালে রনি বাসার বাইরে থেকে তালা লাগিয়ে চলে যান। পরে তিনি মোবাইল ফোনে নিজের মাকে জানান, রিয়া মনি আত্মহত্যা করেছেন। বিষয়টি জানাজানি হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

এদিকে, অভিযুক্ত রনি ইসলাম সাভার পৌর ছাত্রদলের নবগঠিত কমিটির সহ-সাধারণ সম্পাদক হওয়ায় ঘটনাটি রাজনৈতিক অঙ্গনেও আলোচনা সৃষ্টি করেছে।

সাভার পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক মোশারফ হিমেল খান বলেন, নতুন কমিটিতে রনি ইসলাম পদ পেয়েছেন। ঘটনার বিষয়ে সাংগঠনিকভাবে গুরুত্ব দেওয়া হচ্ছে। ইতোমধ্যে পাঁচ সদস্যের একটি প্রতিনিধিদলকে তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে তার বিরুদ্ধে দলীয় গঠনতন্ত্র অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) দেওয়ান রমজান আলী বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহটি বিছানার ওপর পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শ্বাসরোধে হত্যার পর স্বামী পালিয়ে গেছেন। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।

তিনি আরও বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এবং পলাতক রনি ইসলামকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সেনাবাহিনীর সহযোগিতায় চোখে আলো ফিরেছে ৮৪ জনের

বাজেটে মোবাইল, বিদ্যুৎ ও প্রযুক্তিপণ্যে বড় সুখবর

ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

বিশ্বকাপ উন্মাদনায় দেশের পতাকা থাকুক সবার উপরে

গাজায় সহিংসতার দায়ে ইসরায়েলি অর্থমন্ত্রীর ওপর ফ্রান্সের নিষেধাজ্ঞা

ঢাকায় নিখোঁজ জবি শিক্ষার্থীর বাবা, সন্ধান চায় ছেলে

নতুন রিসাইক্লিং উদ্যোগ / ৯০ শতাংশর বেশি প্লাস্টিক বর্জ্য কমিয়েছে সিঙ্গার বাংলাদেশ

সরকারি বাঙলা কলেজে অনুষ্ঠিত হচ্ছে প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা

বাংলার নদী, বাংলার জীবন : ইতিহাস থেকে বর্তমান অবস্থা

ইসলামী ব্যাংক ইসলাম নয়, জামায়াতে ইসলামীও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

১০

সাউথইস্ট ইউনিভার্সিটির ফার্মেসি বিভাগে ‘হিট’ প্রকল্পের আওতায় ওয়ার্কশপ অনুষ্ঠিত

১১

ল্যাবএইডে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

১২

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন

১৩

কক্সবাজারে ১৯ রোহিঙ্গা আটক

১৪

হিজবুল্লাহর রকেট হামলায় পিছু হটল ইসরায়েলি বাহিনী

১৫

ব্রাজিলের পতাকা টানাতে গিয়ে কিশোরের মৃত্যু

১৬

কাপ্তাই হ্রদে ডুবে চবি শিক্ষার্থীর মৃত্যু 

১৭

বিশ্বকাপে বাংলাদেশের সমর্থন চাইল নরওয়ে, তুলে ধরল একাধিক কারণ

১৮

ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের উপদেষ্টা মঞ্জুশ্রী রায় চৌধুরীর পরলোকগমন

১৯

রামিসা হত্যা : দ্রুতই শুনানি করতে চান রাষ্ট্রপক্ষ

২০
X