নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) প্রতিনিধি
প্রকাশ : ০৯ জুন ২০২৬, ০২:৫১ পিএম
অনলাইন সংস্করণ

সীমান্তে মাইন বিস্ফোরণে রোহিঙ্গা নিহত

বান্দরবানের সীমান্ত এলাকা। পুরোনো ছবি
বান্দরবানের সীমান্ত এলাকা। পুরোনো ছবি

বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমঘুম সীমান্তবর্তী এলাকায় মাইন বিস্ফোরণে এক রোহিঙ্গা যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার (৯ জুন) সকাল সাড়ে ৯টার দিকে কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) অধীন রেজুআমতলী বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতের নাম আব্দুল খালেক (৩৫)। তিনি উখিয়ার এফডিএমএন ক্যাম্প-১-এর ব্লক-সি এলাকার বাসিন্দা।

বিজিবি সূত্র জানায়, সীমান্ত পিলার-৩৯ থেকে প্রায় দুই কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে শাহালমের কলাবাগান এলাকায় কাজ করতে গিয়ে মাইন বিস্ফোরণের শিকার হন আব্দুল খালেক। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

কক্সবাজার ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এসএম খায়রুল আলম বলেন, সীমান্তবর্তী এলাকাগুলো মাইন বিস্ফোরণের ঝুঁকিপূর্ণ হওয়ায় জনসাধারণকে সতর্কতার সঙ্গে চলাচল এবং সীমান্ত এলাকায় অপ্রয়োজনীয় যাতায়াত এড়িয়ে চলার জন্য নিয়মিত জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

তিনি আরও বলেন, সীমান্তবর্তী এলাকার মানুষের নিরাপত্তা নিশ্চিত ও ল্যান্ডমাইনের ঝুঁকি সম্পর্কে সচেতনতা বাড়াতে সতর্কতামূলক লিফলেটও বিতরণ করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিচারককে হাইকোর্টে তলব / হবিগঞ্জে ৫ বছরেও শেষ হয়নি ‘ধর্ষণ ও হত্যা’ মামলার বিচার

নকল ও ভেজাল খাদ্যের বিরুদ্ধে অভিযান অপ্রতুল : বিএসটিআইকে ক্যাব

ইরান ও হুথিদের পদক্ষেপের প্রশংসায় হিজবুল্লাহ

মিরপুরে বৃষ্টির হানা, খেলা না হলে কে জিতবে?

শেষ ম্যাচে তারকাবহুল দল নিয়ে নামছে আর্জেন্টিনা

ইসরায়েলি হামলায় লেবাননে নিহত বেড়ে ৩,৬৬৬

স্থায়ী যুদ্ধক্ষেত্রে পরিণত হচ্ছে লেবানন

বাজেটে বেতন নিয়ে সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর

রাজশাহীতে বাড়ছে ডেঙ্গু উদ্বেগ

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে চাকরি, এসএসসি পাসেই আবেদন

১০

চার খাতে অতিরিক্ত ৪২৬০০ কোটি টাকা ভর্তুকির চাপ : অর্থমন্ত্রী

১১

তাপপ্রবাহ নিয়ে নতুন বার্তা

১২

তিন নতুন জিরো : ইউনূস সরকারের তিক্ত প্রাপ্তি

১৩

অভিজ্ঞতা ছাড়াই সিটি ব্যাংকে চাকরি, আবেদন অনলাইনে

১৪

ইনজুরিতে বিশ্বকাপ শেষ এক ডাচ ডিফেন্ডারের

১৫

ডিজিটাল মাধ্যমেও নারী-শিশুরা নিরাপদ নয় : নিপুণ রায় 

১৬

বকেয়া পৌরকরে ১৫ শতাংশ সারচার্জ মওকুফের ঘোষণা ডিএসসিসি প্রশাসকের

১৭

উত্তরা মটরসে চাকরি, বেতন ৪০ হাজার টাকা

১৮

অভিজ্ঞতা ছাড়াই ২০ জনকে নিয়োগ দেবে মিনিস্টার, এখনই আবেদন করুন

১৯

১১ রানে হারল বাংলাদেশ

২০
X