সাভার (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ : ০৯ জুন ২০২৬, ০৪:২৭ পিএম
অনলাইন সংস্করণ

সাভার পৌর ছাত্রদলের কমিটি ঘোষণা

বাঁ দিক থেকে সভাপতি বাবু, সম্পাদক হিমেল ও সাংগঠনিক সম্পাদক নাঈম। ছবি : কালবেলা
বাঁ দিক থেকে সভাপতি বাবু, সম্পাদক হিমেল ও সাংগঠনিক সম্পাদক নাঈম। ছবি : কালবেলা

ঢাকা জেলার সাভার পৌর ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে ১৭১ সদস্যবিশিষ্ট আংশিক পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে।

কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. আরমান হোসেন বাবু এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মোশারফ হিমেল খান।

ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সভাপতি মোহাম্মদ তমিজ উদ্দিন ও সাধারণ সম্পাদক মাহফুজ ইকবাল স্বাক্ষরিত পৃথক বিজ্ঞপ্তিতে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।

নতুন কমিটিতে ৫২ জন সহ-সভাপতি, ৬৯ জন যুগ্ম সাধারণ সম্পাদক, ২২ জন সহ-সাধারণ সম্পাদক, একজন সাংগঠনিক সম্পাদক, ১৯ জন সহ-সাংগঠনিক সম্পাদক, একজন প্রচার সম্পাদক, একজন সহ-প্রচার সম্পাদক, একজন দপ্তর সম্পাদক এবং তিনজন সদস্যকে অন্তর্ভুক্ত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আগামী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে জেলা নেতাদের কাছে অনুমোদনের জন্য জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

নেতাকর্মীদের প্রত্যাশা, নতুন নেতৃত্বের হাত ধরে সাভার পৌর এলাকায় ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রম আরও বেগবান হবে এবং তৃণমূল পর্যায়ে সংগঠনের অবস্থান সুদৃঢ় হবে।

নবনির্বাচিত সভাপতি মো. আরমান হোসেন বাবু বলেন, দলের চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে ছাত্রদলের আদর্শ ও লক্ষ্য বাস্তবায়নে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করব। কেন্দ্রীয় ও জেলা নেতারা আমার ওপর যে দায়িত্ব অর্পণ করেছেন, তার মর্যাদা রক্ষায় সর্বোচ্চ চেষ্টা করব।

তিনি আরও বলেন, সাভার পৌর এলাকায় ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করার পাশাপাশি মেধাবী, ত্যাগী ও পরীক্ষিত নেতাকর্মীদের মূল্যায়নের মাধ্যমে একটি শক্তিশালী, কার্যকর ও গণমুখী ইউনিট গড়ে তুলতে কাজ করব।

সাধারণ সম্পাদক মোশাররফ হিমেল খান বলেন, দীর্ঘদিন ধরে দলের তৃণমূল নেতাকর্মীরা যে প্রত্যাশা নিয়ে সংগঠনকে এগিয়ে নিচ্ছিলেন, নতুন কমিটি সেই প্রত্যাশার প্রতিফলন ঘটিয়েছে। আমরা সবাইকে সঙ্গে নিয়ে সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করতে চাই। ছাত্রদের অধিকার আদায়, গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠা এবং দেশ ও জাতির কল্যাণে কাজ করাই হবে আমাদের প্রধান লক্ষ্য। দলের সিনিয়র নেতাদের দিকনির্দেশনায় সাভার থানা ছাত্রদলকে একটি সুসংগঠিত ও শক্তিশালী ইউনিট হিসেবে গড়ে তুলতে আমরা বদ্ধপরিকর।

সাংগঠনিক সম্পাদক তাজ খান নাঈম বলেন, নতুন কমিটির ওপর যে আস্থা রাখা হয়েছে, তা ধরে রাখতে আমরা সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে কাজ করব। তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের আরও সক্রিয় করে সংগঠনের কার্যক্রমকে বেগবান করা হবে। ঐক্য, শৃঙ্খলা ও সাংগঠনিক সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে সাভার থানা ছাত্রদলকে একটি শক্তিশালী ও আদর্শিক সংগঠনে পরিণত করাই আমাদের লক্ষ্য।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সেনাবাহিনীর সহযোগিতায় চোখে আলো ফিরেছে ৮৪ জনের

বাজেটে মোবাইল, বিদ্যুৎ ও প্রযুক্তিপণ্যে বড় সুখবর

ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

বিশ্বকাপ উন্মাদনায় দেশের পতাকা থাকুক সবার উপরে

গাজায় সহিংসতার দায়ে ইসরায়েলি অর্থমন্ত্রীর ওপর ফ্রান্সের নিষেধাজ্ঞা

ঢাকায় নিখোঁজ জবি শিক্ষার্থীর বাবা, সন্ধান চায় ছেলে

নতুন রিসাইক্লিং উদ্যোগ / ৯০ শতাংশর বেশি প্লাস্টিক বর্জ্য কমিয়েছে সিঙ্গার বাংলাদেশ

সরকারি বাঙলা কলেজে অনুষ্ঠিত হচ্ছে প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা

বাংলার নদী, বাংলার জীবন : ইতিহাস থেকে বর্তমান অবস্থা

ইসলামী ব্যাংক ইসলাম নয়, জামায়াতে ইসলামীও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

১০

সাউথইস্ট ইউনিভার্সিটির ফার্মেসি বিভাগে ‘হিট’ প্রকল্পের আওতায় ওয়ার্কশপ অনুষ্ঠিত

১১

ল্যাবএইডে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

১২

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন

১৩

কক্সবাজারে ১৯ রোহিঙ্গা আটক

১৪

হিজবুল্লাহর রকেট হামলায় পিছু হটল ইসরায়েলি বাহিনী

১৫

ব্রাজিলের পতাকা টানাতে গিয়ে কিশোরের মৃত্যু

১৬

কাপ্তাই হ্রদে ডুবে চবি শিক্ষার্থীর মৃত্যু 

১৭

বিশ্বকাপে বাংলাদেশের সমর্থন চাইল নরওয়ে, তুলে ধরল একাধিক কারণ

১৮

ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের উপদেষ্টা মঞ্জুশ্রী রায় চৌধুরীর পরলোকগমন

১৯

রামিসা হত্যা : দ্রুতই শুনানি করতে চান রাষ্ট্রপক্ষ

২০
X