

হাইকোর্টে জামিন পাওয়ার পর জেলগেট থেকে আবার আটক করা হয়েছে আওয়ামী লীগ নেতা মো. শহিদুল ইসলাম বাবু ওরফে বাবু মীরকে।
তিনি মাগুরা জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক এবং মাগুরা পৌরসভার সাবেক ভারপ্রাপ্ত মেয়র ও পৌরসভার ৩ নং ওয়ার্ডের তিনবারের নির্বাচিত কাউন্সিলর।
মঙ্গলবার (৯ জুন) সকাল ১০টা ৫৫ মিনিটে ডিটেনশন মামলা নং-০১/২৫-এ জামিনের পর মাগুরা জেলা কারাগার থেকে মুক্তি পান বাবু মীর। মুক্তির পর জেলগেট থেকেই জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ ও মাগুরা সদর থানা পুলিশের যৌথ টিম তাকে পুনরায় আটক করে।
জেলগেট থেকে পুনরায় আটকের বিষয়টি নিশ্চিত করেছেন মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল্লাহ আল মামুন। তিনি জানান, ৫ আগস্ট-পরবর্তী একটি মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।