সাভার প্রতিনিধি
প্রকাশ : ১০ জুন ২০২৬, ০২:৫৯ এএম
আপডেট : ১০ জুন ২০২৬, ০৩:০২ এএম
অনলাইন সংস্করণ

‘ফিল্মি স্টাইলে’ হামলা চালিয়ে পুলিশের হাত থেকে আসামি ছিনতাই

হামলায় আহত পুলিশ সদস্যরা। ছবি : সংগৃহীত
হামলায় আহত পুলিশ সদস্যরা। ছবি : সংগৃহীত

ঢাকার সাভারে গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত এক আসামিকে আটক করার পর দুই পুলিশ কর্মকর্তার ওপর হামলা চালিয়ে তাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। অভিযুক্তরা পুলিশের ওপর চড়াও হয়ে মারধর ও ইটপাটকেল নিক্ষেপ করে আটক রফিকুল ইসলামকে নিয়ে পালিয়ে যায়।

মঙ্গলবার (৯ জুন) রাত ৮টার দিকে সাভার পৌর এলাকার বেদেপল্লির কাঞ্চনপুর মহল্লায় এ ঘটনা ঘটে। হামলায় আহত হন- সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) এস এম শামীম ও সহকারী উপপরিদর্শক (এএসআই) মশিউর রহমান। তাদের প্রথমে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, মাদক মামলায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি রফিকুল ইসলামকে ধরতে সাদা পোশাকে অভিযান পরিচালনা করেন এসআই শামীম ও এএসআই মশিউর রহমান। গোপন তথ্যের ভিত্তিতে কাঞ্চনপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। তবে আটকের পরপরই রফিকুলের সহযোগীরা সংঘবদ্ধভাবে দুই পুলিশ কর্মকর্তার ওপর হামলা চালায়।

অভিযোগ রয়েছে- হামলাকারীরা কিল-ঘুষি, চড়-থাপ্পড় ও ইট দিয়ে আঘাত করে পুলিশ সদস্যদের আহত করে এবং তাদের হেফাজত থেকে রফিকুল ইসলামকে ছিনিয়ে নিয়ে যায়। একপর্যায়ে আহত দুই কর্মকর্তা মাটিতে লুটিয়ে পড়লে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠান।

স্থানীয় কয়েকজন বাসিন্দা জানান, ঘটনাস্থলে হামলাকারীদের পাশাপাশি আরও ৩০ থেকে ৪০ জনের মতো লোকজন উপস্থিত ছিলেন। তাদের মধ্যে কয়েকজন সরাসরি হামলায় অংশ নেন।

স্থানীয়দের দাবি, রফিকুল ইসলাম এলাকায় দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত এবং ঘটনাস্থলে উপস্থিত অধিকাংশ ব্যক্তিও একই চক্রের সদস্য।

আহত এসআই এস এম শামীম বলেন, রফিকুল ইসলামকে গ্রেপ্তার করার কয়েক সেকেন্ডের মধ্যেই তার সহযোগীরা আমাদের ওপর হামলা চালায়। আমরা সিভিল পোশাকে ছিলাম, তবে সঙ্গে পুলিশি সরঞ্জাম ও ওয়াকিটকি ছিল। হামলাকারীরা তাকে ছিনিয়ে নিয়ে যায়।

সাভার মডেল থানার পরিদর্শক তদন্ত নুর মোহাম্মদ বলেন, আহত দুই পুলিশ কর্মকর্তাকে উন্নত চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সাভার সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম বলেন, ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেপ্তার করতে গিয়ে আমাদের দুই কর্মকর্তা হামলার শিকার হয়েছেন। অনেক সময় সাদা পোশাকে অভিযান পরিচালনা করতে হয়, কারণ ইউনিফর্ম পরা অবস্থায় এসব আসামিকে আটক করা কঠিন হয়ে পড়ে। ঘটনাস্থলে পুলিশের ব্যাকআপ টিম থাকায় বড় ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়ানো সম্ভব হয়েছে।

তিনি আরও বলেন, ছিনিয়ে নেওয়া আসামিকে পুনরায় গ্রেপ্তারের জন্য অভিযান চলছে। হামলায় জড়িতদেরও শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাসির-তামিমার ভাগ্য নির্ধারণ আজ, দোষ প্রমাণিত হলেই ভয়ঙ্কর পরিণতি

‘ফিল্মি স্টাইলে’ হামলা চালিয়ে পুলিশের হাত থেকে আসামি ছিনতাই

অবশেষে আয়াতুল্লাহ আলি খামেনির জানাজা-দাফনের সময় জানাল ইরান

বিশ্বকাপের আগেই সুসংবাদ / নেইমারকে নিয়ে ব্রাজিল শিবিরে স্বস্তির বার্তা

মাঝ আকাশে বিমানের জানালার কাচ ভাঙলেন যাত্রী!

আলভারেজকে নিয়ে রিয়ালের ‘মেগা বিড’, প্রত্যাখ্যানের ঘোষণায় চমকে দিল অ্যাটলেটিকো 

সম্পদ-দলীয় প্রতীক সবই হারাচ্ছেন মমতা!

বিমান বাহিনীর ১৩১তম জুনিয়র কমান্ড ও স্টাফ কোর্সের সনদপত্র বিতরণ

চিকিৎসকদের নিয়ে সাংবাদিক মাসুদ কামালের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ড্যাব

সেনাবাহিনীর সহযোগিতায় চোখে আলো ফিরেছে ৮৪ জনের

১০

বাজেটে মোবাইল, বিদ্যুৎ ও প্রযুক্তিপণ্যে বড় সুখবর

১১

ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

১২

বিশ্বকাপ উন্মাদনায় দেশের পতাকা থাকুক সবার উপরে

১৩

গাজায় সহিংসতার দায়ে ইসরায়েলি অর্থমন্ত্রীর ওপর ফ্রান্সের নিষেধাজ্ঞা

১৪

ঢাকায় নিখোঁজ জবি শিক্ষার্থীর বাবা, সন্ধান চায় ছেলে

১৫

নতুন রিসাইক্লিং উদ্যোগ / ৯০ শতাংশর বেশি প্লাস্টিক বর্জ্য কমিয়েছে সিঙ্গার বাংলাদেশ

১৬

সরকারি বাঙলা কলেজে অনুষ্ঠিত হচ্ছে প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা

১৭

বাংলার নদী, বাংলার জীবন : ইতিহাস থেকে বর্তমান অবস্থা

১৮

ইসলামী ব্যাংক ইসলাম নয়, জামায়াতে ইসলামীও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

১৯

সাউথইস্ট ইউনিভার্সিটির ফার্মেসি বিভাগে ‘হিট’ প্রকল্পের আওতায় ওয়ার্কশপ অনুষ্ঠিত

২০
X