ঝিনাইদহ ব্যুরো
প্রকাশ : ০১ ডিসেম্বর ২০২৩, ০৭:১৭ পিএম
আপডেট : ০১ ডিসেম্বর ২০২৩, ০৮:০৮ পিএম
অনলাইন সংস্করণ

ঝিনাইদহ জেলা আইনজীবী সমিতির নির্বাচনে আওয়ামী পরিষদের বিজয়

ঝিনাইদহ জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি ইসমাইল ও সাধারণ সম্পাদক মঞ্জুরুল। ছবি : কালবেলা
ঝিনাইদহ জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি ইসমাইল ও সাধারণ সম্পাদক মঞ্জুরুল। ছবি : কালবেলা

ঝিনাইদহ জেলা আইনজীবী সমিতির নির্বাহী পরিষদের নির্বাচনে আওয়ামী আইনজীবী পরিষদ নিরংকুশ বিজয় অর্জন করেছে। ১৭টি পদের মধ্যে সভাপতি-সাধারণ সম্পাদকসহ ১৪টি পদে আওয়ামী আইনজীবী পরিষদ জয়ী হয়েছেন। সদস্য পদের ৩টিতে কেবল বিএনপি সমর্থিত প্যানেল থেকে নির্বাচিত হয়েছেন।

গত বৃহস্পতিবার (৩০ নভেম্বর) বার ভবনে এই নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে বিএনপি ও আওয়ামী আইনজীবী পরিষদের দুটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করে।

বৃহস্পতিবার মধ্য রাতে ভোট গণনা শেষে প্রধান নির্বাচন কমিশনার প্রমোদ কুমার বিশ্বাস ফল ঘোষণা করেন। নির্বাচনে ১৫৩ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন আওয়ামী আইনজীবী পরিষদের অ্যাড. ইসমাইল হোসেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি সমর্থিত প্যানেলের কাজী মো. একরামুল হক আলম পেয়েছেন ১২৪ ভোট। সাধারণ সম্পাদক পদে আওয়ামী আইনজীবী পরিষদের মো. মঞ্জুরুল ইসলাম ১৪৬ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি সমর্থিত প্যানেলের মো. আব্দুর রশিদ বিম্বাস পেয়েছেন ১৩০ ভোট।

এ ছাড়া সহসভাপতি পদে আব্দুল খালেক-১, সহসাধারণ সম্পাদক পদে নজরুল ইসলাম-৩, হিসাব নিরীক্ষক পদে শাহিনুল ইসলাম, তথ্যপ্রযুক্তি পদে জাহিদুল ইসলাম জাহিদ, প্রমোদ সম্পাদক পদে আ.ম সোহানুর জোয়ার্দ্দার ও ধর্মীয় সম্পাদক পদে আব্দুল মান্না-২ জয়ী হন।

সদস্য পদে বিএনপি সমর্থিত প্যানেলের মো. দবির হোসেন, মো. রাশিদুল হাসান জাহাঙ্গীর, মো. শামছুজ্জামান লাকী, আওয়ামী আইনজীবী পরিষদের হাবিবুল্লাহ বাহার, আব্দুল মতিন, মীর আক্কাছ আলী, আসাদুজ্জামান বাবু, ওবাইদুর রহমান মিলন ও কামাল হোসেন নির্বাচিত হয়েছেন।

প্রধান নির্বাচন কমিশনার প্রমোদ কুমার বিশ্বাস শুক্রবার (১ ডিসেম্বর) দুপুরে জানান, নির্বাচনে মোট ২৮৭ জন ভোটারের মধ্যে ২৮৫ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। আওয়ামী আইনজীবী পরিষদ নিরংকুশ বিজয় অর্জন করায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ নবনির্বাচিত নির্বাহী পরিষদকে অভিনন্দন জানিয়ে বিবৃতি দিয়েছেন।

কালবেলা/এনএএস
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সৌদি আরবের ওপর হুতিদের নৌ অবরোধ, নিন্দা জানাল ঢাকা

টাঙ্গাইলে হত্যা মামলায় দুজনের মৃত্যুদণ্ড

ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ব্যবসায়ীর আত্মহত্যা

ফাইনালে কেমন ছিল রেফারিং? এবার মুখ খুললেন মেসিদের কোচ

‘বহিষ্কার’ আর ‘পদত্যাগ’ এক নয়, গাজী নজরুলকে নিয়ে ভিন্ন ব্যাখ্যা জ্যোতির্ময় বড়ুয়ার 

ভিডিওকাণ্ডে জামায়াত নেতা দল থেকে বহিষ্কার, শ্যামনগরে মিষ্টি বিতরণ

ইরান যুদ্ধে মধ্যস্থতার পর যুক্তরাষ্ট্রের কাছে ১০ বিলিয়ন ডলারের সহায়তা চাইল পাকিস্তান

চীন, রাশিয়া ও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীকে ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতির বার্তা

ইসলামে নৈতিক স্খলনের শাস্তি কী?

জাল টাকার মামলায় হাজিরা দিতে এসে জাল নোটসহ ফের গ্রেপ্তার

১০

এমপি নজরুলসহ ৫ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা চালকের, একজন কারাগারে

১১

কিস্তি ক্রেতা স্বামীর মৃত্যু, স্ত্রীকে ওয়ালটন প্লাজার লাখ টাকার আর্থিক সহায়তা

১২

‘অন্য সবকিছু ভুলে যাও’ কেন বলেছিলেন মেসি, জানাল আর্জেন্টিনার গণমাধ্যম

১৩

ইউপি নির্বাচনের সময় জানালেন মন্ত্রী

১৪

শিল্পকলায় চার দিনব্যাপী বাঁশরী নজরুল নাট্যোৎসব

১৫

জর্ডানে মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি

১৬

আবারও ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

১৭

নিট প্রশ্নফাঁসে উত্তাল ভারত / টপার বললেন ‘আন্দোলনে না গিয়ে বাসায় পড়াশোনা করেছি’

১৮

অঞ্জন দত্তকে শ্রদ্ধা জানিয়ে ঢাকায় ট্রিবিউট কনসার্ট

১৯

ইউপি নির্বাচনের আগাম প্রচারণা, বিএনপি নেতাকে শোকজ

২০
X