রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩
রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ০৪ ডিসেম্বর ২০২৩, ১২:১০ এএম
অনলাইন সংস্করণ

সিরাজগঞ্জ -৩ আসনে ৭ জনের মনোনয়নপত্র বাতিল

সিরাজগঞ্জ জেলার মানচিত্র। গ্রাফিক্স : কালবেলা
সিরাজগঞ্জ জেলার মানচিত্র। গ্রাফিক্স : কালবেলা

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৬৪, সিরাজগঞ্জ- ৩ (রায়গঞ্জ -তাড়াশে) সংসদীয় আসনে ৭ জনের মনোনয়নপত্র বাতিল হয়েছে। রোববার (৩ ডিসেম্বর) সিরাজগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের শহীদ শামসুদ্দিন সম্মেলন কক্ষে সিরাজগঞ্জ-৩ আসনের মনোনয়নপত্র বাছাই শেষে জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মীর মোহাম্মদ মাহবুবুর রহমান এ ঘোষণা দেন।

এদিকে, মনোনয়ন বাতিলের সিদ্ধান্ত অবৈধ দাবি করে নির্বাচন কমিশনে আপিল করার ঘোষণা দিয়েছেন বাতিল হওয়া প্রার্থীরা।

বাতিল হওয়া প্রার্থীর হলেন, কেন্দ্রীয় কৃষক লীগের সহসভাপতি ও জেলা আওয়ামী লীগের সদস্য সাখাওয়াত হোসেন সুইট (স্বতন্ত্র), রায়গঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শরিফুল আলম খন্দকার (স্বতন্ত্র), রায়গঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আব্দুল হালিম খান দুলাল (স্বতন্ত্র), সলঙ্গা থানা আওয়ামী লীগের সদস্য স্বপন কুমার রায় (স্বতন্ত্র), নুরুল ইসলাম (স্বতন্ত্র), মোজাফফর হোসেন (স্বতন্ত্র) ও মুক্তিজোটের প্রার্থী নুরুল ইসলাম প্রামানিকের মনোনয়নপত্র এক শতাংশ ভোটারের তালিকায় গড়মিল থাকায় প্রার্থিতা বাতিল করা হয়েছে।

এ বিষয়ে কৃষক লীগ কেন্দ্রীয় কমিটির সহসভাপতি সাখাওয়াত হোসেন সুইট বলেন, এক শতাংশ ভোটারের তালিকায় গড়মিল দেখিয়ে বেছে বেছে শুধু স্বতন্ত্র প্রার্থীদের মনোনয়ন বাতিল করা হয়েছে। ভুল হলে দুই একজনের হবে।

আওয়ামী লীগের (স্বতন্ত্র) প্রার্থী স্বপন কুমার রায় বলেন, আমি ৪ হাজার ২০০ জন ভোটারের স্বাক্ষর জমা দিয়েছি। কিন্তু ৫২৮ জন ভোটারের স্বাক্ষর কম রয়েছে জানিয়ে আমার মনোনয়ন বাতিল করা হয়েছে।

স্বতন্ত্র প্রার্থী রায়গঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আব্দুল হালিম খান দুলাল বলেন, নিয়মাবলীর কোথাও ১% স্বাক্ষরে ভোটার নম্বর দেওয়ার কথা বলা হয়নি। অথচ সেই অজুহাতে আমার মনোনয়ন বাতিল করা হয়েছে।

এ প্রসঙ্গে জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মীর মোহাম্মদ মাহবুবুর রহমান বলেন, নিয়ম মেনেই প্রার্থীদের কাগজপত্র বাছাই করা হয়েছে। যাদের মনোনয়নপত্র বাতিল হয়েছে তারা ৫ ডিসেম্বরের মধ্যে নির্বাচন কমিশনে আপিল করতে পারবেন।

কালবেলা/এনএএস
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রিমিয়ার লিগের ক্লাবে বাংলাদেশি বংশোদ্ভূত আরেক ফুটবলারের অভিষেক

সিরিয়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত অন্তত ৩৫

রাজবাড়ীতে সংবাদ সংগ্রহকালে সাংবাদিকের ওপর হামলার অভিযোগ

শাহজালাল বিমানবন্দর এলাকায় আগুন, এক ঘণ্টায় নিয়ন্ত্রণে

বিলাসবহুল গাড়িতে পাওয়া গেল কোটি টাকার গাঁজা

ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের তালিকায় অন্তর্ভুক্ত ভারতের প্রাচীন বৌদ্ধ স্থান সারনাথ

পরিচয় মিলল চলন্ত ফেরি থেকে পদ্মায় ঝাঁপ দেওয়া নিখোঁজ সেই নারীর 

মহানগর সার্বজনীন পূজা কমিটির সভাপতি গোপাল চন্দ্র, সম্পাদক শুভাশীষ কুমার

রাওয়ার উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত

রিয়ালে এক পা বিশ্বকাপের গোল্ডেন বলজয়ী তারকার!

১০

আধিপত্য বিস্তার নিয়ে বিএনপি নেতা গুলিবিদ্ধ 

১১

ফ্যামিলি কার্ড নিয়োগ পরীক্ষায় ছাত্রদলের ২ নেতার মারামারি

১২

মেসি আর্জেন্টিনার নন! রক্তে ব্রাজিলের ছোঁয়া, গবেষণায় বেরিয়ে এলো পারিবারিক ইতিহাসের এক অজানা অধ্যায়

১৩

গোপনে কারামুক্ত হলেন তৌহিদ আফ্রিদি

১৪

মৌলভীবাজারে দায়ের কোপে নারীর পা বিচ্ছিন্ন

১৫

পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি থেকে পদ্মায় ঝাঁপ, নারী নিখোঁজ

১৬

ঈশানের প্রত্যাবর্তন আর তিলকের তাণ্ডবে নতুন রেকর্ড ভারতের

১৭

দুর্নীতি করলে আওয়ামী লীগের চেয়েও খারাপ পরিণতি হবে: সারজিস আলম

১৮

কবর জিয়ারতকালে ২ ভাইয়ের ওপর আ.লীগ নেতার হামলা

১৯

আমাদের সাংগঠনিকভাবে শক্তিশালী হতে হবে: হাসনাত আব্দুল্লাহ

২০
X