চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ০৪ ডিসেম্বর ২০২৩, ০৩:২৪ এএম
অনলাইন সংস্করণ

চাঁপাইনবাবগঞ্জে ৫ প্রার্থীর মনোনয়ন বাতিল

চাঁপাইনবাবগঞ্জ জেলার মানচিত্র। গ্রাফিক্স : কালবেলা
চাঁপাইনবাবগঞ্জ জেলার মানচিত্র। গ্রাফিক্স : কালবেলা

চাঁপাইনবাবগঞ্জে তিনটি আসনে ৫ জন প্রার্থীর মনোনয়ন বাতিল ঘোষণা করা হয়েছে। এরমধ্যে দলীয় মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হওয়া দুজন আওয়ামী লীগ নেতা রয়েছেন।

রোববার (৩ ডিসেম্বর) চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে মনোনয়নপত্র যাচাই-বাছাইকালে স্বতন্ত্র ৩ জন প্রার্থীর ভোটারদের সম্মতিসূচক স্বাক্ষরে গড়মিল ধরা পড়ায় তাদের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন চাঁপাইনবাবগঞ্জ রির্টানিং কর্মকর্তা ও জেলা প্রশাসক একে এম গালিভ খাঁন।

চাঁপাইনবাবগঞ্জ- ১ (শিবগঞ্জ) আসনে মনোনয়ন বাতিল হয় জেলা আ.লীগের সহসভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান স্বতন্ত্র প্রার্থী নজরুল ইসলাম। অন্যদিকে চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) বাতিল হয়, জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও স্বতন্ত্র প্রার্থী ডা. গোলাম রাব্বানী।

এ ছাড়াও চাঁপাইনবাবগঞ্জ-১ আসনে ভোটারদের সম্মতিসূচক স্বাক্ষরে গড়মিলে মনোনয়ন বাতিল হয় স্বতন্ত্র প্রার্থী শফিকুল ইসলামের।

চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে জাকের পার্টির প্রার্থী মো. মানিক যথাযথভাবে সম্পদের বিবরণী উপস্থাপন না করায়, চাঁপাইনবাবগঞ্জ- ৩ আসনে জাতীয় পার্টির প্রার্থী মো. মোস্তাফিজুর রহমান মুকুল ঋণ খেলাপি হওয়ায় ও এনপিপির প্রার্থী নাহিদ আহমেদের সম্পদ বিবরণী জমা না দেওয়ায় মনোনয়নপত্র বাতিল করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

আইএটি-বুয়েটের ‘এআই যুগে শিক্ষা গবেষণা ও উন্নয়ন’ বিষয়ক সেমিনার

বিশ্বকাপ উপলক্ষে বিনামূল্যে স্পোর্টস মেডিসিন বোর্ড কনসালটেশন গঠন

শিক্ষা অফিসারদের গাফিলতিতে অনুদান থেকে বঞ্চিত মেধাবী শিক্ষার্থীরা

সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেননি মোজতবা খামেনি, কী বলছে যুক্তরাষ্ট্র

দাস বাণিজ্যের রুট থেকে বিশ্বকাপের মহামঞ্চে কেপ ভার্দের অভিষেক

গ্রাহকদের জন্য সুখবর দিল ইসলামী ব্যাংক 

১০

‘ইসলামী ব্যাংককে আগের মর্যাদায় ফিরিয়ে আনতে কাজ করবে নতুন প্রতিনিধি’

১১

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা 

১২

সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে মন্তব্য, হেফাজতের প্রতিবাদ

১৩

ইরানের সঙ্গে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছেন ট্রাম্প ও ভ্যান্স

১৪

৩ ঘণ্টা পর ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক

১৫

শর্ত মানলে ৩০০ বিলিয়ন ডলারের তহবিল পাবে ইরান : ভ্যান্স

১৬

গণমাধ্যমে সত্যকে সত্য হিসেবেই তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর 

১৭

সিএমপির ৫ থানায় নতুন ওসি, ৮ পরিদর্শক বদলি

১৮

মাদারীপুরে দুপক্ষের তুমুল সংঘর্ষ, আহত ১০

১৯

হতাশায় গাঁজার নেশায় ঝুঁকছে ব্রাজিলের তরুণরা, বলছে গবেষণা

২০
X