বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩
সাভার প্রতিনিধি
প্রকাশ : ২৮ ডিসেম্বর ২০২৩, ০৭:০৫ পিএম
অনলাইন সংস্করণ

আশুলিয়ায় ভরাট করে খাল দখলের চেষ্টা, ভ্রাম্যমাণ আদালতের অভিযান

আশুলিয়ায় শিমুলিয়া ইউনিয়নের বড় রাঙামাটি শ্মশানঘাট এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়। ছবি : কালবেলা
আশুলিয়ায় শিমুলিয়া ইউনিয়নের বড় রাঙামাটি শ্মশানঘাট এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়। ছবি : কালবেলা

সাভারের আশুলিয়ায় শিমুলিয়া ইউনিয়নের বড় রাঙামাটি শ্মশানঘাট এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বেদখলকৃত মধ্যপাড়া খাল অবমুক্তকরণের পাশাপাশি একটি মাটি খননের যান্ত্রিক মেশিন (ভেকু) জব্দ করা হয়।

বুধবার (২৭ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে এ অভিযান পরিচালনা করেন আশুলিয়া রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আশরাফুর রহমান।

পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশের পাশাপাশি ভূমি অফিসের বিভিন্ন কর্মচারী মোতায়েন করা হয়।

অবৈধভাবে খাল ভরাট করে মাটি কাটার বিষয়ে জানতে চাইলে আশুলিয়া রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আশরাফুর রহমান কালবেলাকে বলেন, খাল ভরাট করে মাটি কাটার প্রস্তুতি গ্রহণকালে আমরা মোবাইল কোট পরিচালনা করি। জেলা প্রশাসকের নির্দেশে আজকের এই মোবাইলকোর্ট পরিচালনা করা হয়েছে। খালের যে অংশে মাটি ভরাট করা হয়েছিল সে মাটি অপসারণ করে আমরা পুনরায় খালকে খালের রূপে ফিরিয়ে দিয়ে আমরা আমাদের কার্যক্রম বাস্তবায়ন করেছি। যে ভেকু মেশিন দিয়ে খাল ভরাট চলছিল সেই ভেকু মেশিনটি আমরা জব্দ করেছি। ঘটনাস্থলে কাউকে না পাওয়ায় জরিমানার আওতায় আনা সম্ভব হয়নি। ঘটনার সাথে যারা জড়িত তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আশুলিয়া রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আশরাফুর রহমানের অভিযানের ফলে খালটি পুনরুদ্ধার হওয়ায় স্বস্তি ফিরেছে স্থানীয়দের মাঝে। সময়োপযোগী এই পদক্ষেপ নেওয়ায় স্থানীয়রা নির্বাহী ম্যাজিস্ট্রেট আশরাফুর রহমানকে ধন্যবাদ জানান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এমনও রাতে মেসির চোখে কেন জল?

কলম্বিয়া ও সুইজারল্যান্ডের শুরুর একাদশ

৯৬ বছরের ‘অবিশ্বাস্য’ রেকর্ড ছুঁলেন মেসি

ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে ‘বোর্ড অব অ্যাডমিনিস্ট্রেটরস’ দিল সরকার

মিশরকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা, মেসিদের পরের ম্যাচ কবে, প্রতিপক্ষ কে?

‎কক্সবাজার জেলারও বুধবারের এইচএসসি পরীক্ষা স্থগিত 

অবিশ্বাস্য প্রত্যাবর্তন আর্জেন্টিনার, মিশরকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে বিশ্ব চ্যাম্পিয়নরা

মেসির জাদুতে সমতায় আর্জেন্টিনা

বিশ্বকাপে টানা দুই পেনাল্টি মিস, লজ্জার এই রেকর্ডে নাম শুধুই মেসির

আর্জেন্টিনার জালে আরও এক গোল মিসরের

১০

মেসির পেনাল্টি ‘কলঙ্কে’ বিপদে আর্জেন্টিনা 

১১

দরজা ভেঙে যুবকের বস্তাবন্দি লাশ উদ্ধার

১২

দক্ষিণ এশিয়ার অর্থনৈতিক রূপান্তরে বাংলাদেশের ভূমিকা আরও শক্তিশালী হয়েছে: সাঈদ ইব্রাহিম আহমেদ

১৩

বন্যায় চট্টগ্রাম ও রাঙামাটিতে বুধবার এইচএসসি পরীক্ষা স্থগিত

১৪

পরপর ৪ বার ভূমি উন্নয়ন কর প্রদানে শীর্ষে নতুনধরা

১৫

ভোলার ৫ নৌরুটে লঞ্চ চলাচল বন্ধ

১৬

মেসির পেনাল্টি মিস 

১৭

বোমা-ককটেল বিস্ফোরণ করে এনসিপিকে দমিয়ে রাখা যাবে না: সারজিস

১৮

আর্জেন্টিনার বিপক্ষে ১-০ গোলে এগিয়ে মিশর

১৯

চিকিৎসককে মারধর / বিএনপি নেতার ছেলে ও ভাইয়ের বিরুদ্ধে মামলা

২০
X