সিলেট ব্যুরো
প্রকাশ : ১০ জুন ২০২৩, ০৪:৫৪ পিএম
আপডেট : ১০ জুন ২০২৩, ০৪:৫৯ পিএম
অনলাইন সংস্করণ

প্রার্থীর বাড়ির সামনে অস্ত্র নিয়ে মহড়া, আটক ৩

সিলেটে প্রতিদ্বন্দ্বী কাউন্সিলর প্রার্থীর বাড়ির সামনে আগ্নেয়াস্ত্র প্রদর্শন।
সিলেটে প্রতিদ্বন্দ্বী কাউন্সিলর প্রার্থীর বাড়ির সামনে আগ্নেয়াস্ত্র প্রদর্শন।

সিলেটে প্রতিদ্বন্দ্বী কাউন্সিলর প্রার্থীর বাড়ির সামনে আগ্নেয়াস্ত্র প্রদর্শন ও হুমকির ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ। শনিবার (১০ জুন) ভোরে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) বিমানবন্দর থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাদের আটক করে বলে জানিয়েছেন এসএমপির অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) সুদিপ দাস।

সিলেট সিটি করপোরেশন (সিসিক) নির্বাচনে ৭ নম্বর ওয়ার্ডে সিলেট মহানগর স্বেচ্ছাসেবক লীগ সভাপতি ও সিটি কাউন্সিলর আফতাব হোসেন খানের সঙ্গে অপর কাউন্সিলর প্রার্থী সায়ীদ মো. আব্দুল্লাহর দ্বন্দ্বের জের ধরে এ ঘটনা ঘটে।

আটক তিনজন হলেন- আতিকুর রহমান, জুবের আহমদ ও নুরুজ্জামান। তারা তিনজনই নগরীর বনকলাপাড়া এলাকার বাসিন্দা এবং ৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ও মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আফতাব হোসেন খানের অনুসারী।

এ ঘটনায় সায়ীদ আব্দুল্লাহ রিটার্নিং কর্মকর্তা বরাবরে অভিযোগ দেন। অভিযোগে তিনি নিজের ও পরিবারের নিরাপত্তা নিশ্চিতের অনুরোধ জানান। অভিযোগের পরিপ্রেক্ষিতে এ তিনজনকে আটক করা হয়েছে।

জানা গেছে, আটক তিনজনের দুজনই সেদিনের ওই মহড়ায় অংশ নিয়েছিলেন। সেই ঘটনায় জড়িত অন্যদেরও আটকের চেষ্টা চলছে।

এর আগে ওই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে এ নিয়ে তোলপাড় সৃষ্টি হয়। ভাইরাল হওয়া ফুটেজে দেখা যায়, নগরের ১৩/১৩ সুবিদবাজার দিঘির পাড় এলাকায় কাউন্সিলর প্রার্থী সায়ীদের বাসার সামনে কয়েকটি মোটরসাইকেল নিয়ে সশস্ত্র মহড়া দেন ঘুড়ি মার্কার কাউন্সিলর প্রার্থী আফতাব হোসেন খান। এ সময় কয়েকটি মোটরসাইকেলে থাকা যুবকরা প্রতিদ্বন্দ্বী সায়ীদের বাসার মূল ফটকের দিকে অস্ত্র প্রদর্শন করেন। ঘটনার সময় আরেকটি মোটরসাইকেলে কাউন্সিলর প্রার্থী আফতাব হোসেন খানকে উপস্থিত থাকতে দেখা যায়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মার্কিন হামলা বন্ধ থাকলে ইরানও হামলা চালাবে না: তেহরান

সজীব ওয়াজেদ জয়ের ৫৬তম জন্মদিন আজ

এবার সিরিজসেরা হয়েও বিশ্ব রেকর্ড গড়লেন সূর্যবংশী

ইবিতে ভর্তি জালিয়াতি, ছাত্রত্ব ছাড়াই এক সেমিস্টার ক্লাস-পরীক্ষা দিলেন ‘তরুণী’

গ্যাস অনুসন্ধান জোরদারে বাপেক্সের জন্য আসছে আরও দুটি আধুনিক রিগ

আল ওয়াহদাহ ফাউন্ডেশনের ফ্রি কুরআন বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত

পয়ঃনিষ্কাশনে সর্বোচ্চ গুরুত্ব, গাজীপুর সিটির ৫ হাজার কোটি টাকার বাজেট ঘোষণা

মহিপালে যুবলীগ নেতা রুবেল হাজারী গ্রেপ্তার

সিলেটে শিক্ষিকার ভিডিও ভাইরাল: ‘গান গাওয়া অন্যায় নয়’, বললেন প্রতিমন্ত্রী

একদিকে তদন্ত, অন্যদিকে প্রশংসা— আর্জেন্টিনাকে নিয়ে নতুন বিতর্কে ফিফা সভাপতি

১০

ট্রাকচাপায় পথচারী নিহত, সড়ক অবরোধে ৭ কিলোমিটার যানজট

১১

পাউরুটিতে ক্যানসারের উপাদান, পটাশিয়াম ব্রোমেটের ব্যবহার বন্ধে রিট

১২

ছেলের টর্চলাইটের আঘাতে বাবার মৃত্যু

১৩

ফিলিস্তিনের দুটি মসজিদে ইসরায়েলিদের অগ্নিসংযোগ

১৪

বিচার ও সংস্কারে কোনো আপস করবে না এনসিপি: নাসীরুদ্দীন পাটওয়ারী

১৫

মশাল মিছিলের সময় নিষিদ্ধ ছাত্রলীগের ১৩ কর্মী গ্রেপ্তার

১৬

বাথরুমের স্ল্যাবের নিচে নারীর বস্তাবন্দি কংকাল

১৭

রক্ত, কারাগার আর রাজপথ: ফ্যাসিবাদের দিনলিপি

১৮

গাজায় ইসরায়েলি বিমান হামলা, হামাসের শীর্ষ কর্মকর্তাসহ নিহত ২

১৯

বিশ্বকাপ শেষ হতে না হতেই ক্লাব ফুটবলেও বড় ধাক্কা রোনালদোর!

২০
X