নীলফামারী প্রতিনিধি
প্রকাশ : ২৩ এপ্রিল ২০২৪, ১১:২৬ এএম
আপডেট : ২৩ এপ্রিল ২০২৪, ১১:৩৯ এএম
অনলাইন সংস্করণ

তিস্তা সেচ প্রকল্পের মাটি খুঁড়তেই মিলল রাইফেল, মাইন ও গ্রেনেড

তিস্তা সেচ প্রকল্পের ক্যানেলের মাটি খননের সময় উদ্ধার হওয়া অস্ত্র। ছবি : কালবেলা
তিস্তা সেচ প্রকল্পের ক্যানেলের মাটি খননের সময় উদ্ধার হওয়া অস্ত্র। ছবি : কালবেলা

নীলফামারীর কিশোরগঞ্জে সেচ ক্যানেলের মাটি খনন করার সময় থ্রি নট থ্রি রাইফেল, পরিত্যক্ত মাইন ও গ্রেনেডসহ বেশ কিছু অস্ত্র উদ্ধার করে পুলিশ। অস্ত্রগুলো ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ের বলে ধারণা করা হচ্ছে।

সোমবার (২২ এপ্রিল) বিকেলে জেলার কিশোরগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের বাজেডুমুরিয়া গ্রামের ক্যানেল বাজার এলাকায় এসব অস্ত্র উদ্ধার করা হয়।

তিস্তা সেচ প্রকল্পের ডালিয়া প্রধান সেচ ক্যানেলের মাটি খননের সময় এসব বের হয়ে আসে বলে জানিয়েছেন কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পলাশ চন্দ্র মন্ডল।

এলাকাবাসীর বরাত দিয়ে ওসি জানান, ক্যানেলের মাটি খননের সময় একটি গ্রেনেড, একটি থ্রি নট থ্রি রাইফেল, দুটি পরিত্যক্ত মাইন, একটি ভাঙা মর্টার সেল ও একটি রাইফেলের ম্যাগাজিন উঠে আসে। স্থানীয়রা কিশোরগঞ্জ থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ওই স্থানটি ঘিরে রাখে।

ওসি পলাশ চন্দ্র মন্ডল বলেন, উদ্ধার অস্ত্রগুলো জরার্জীণ হলেও পুলিশ প্রহরায় রাখা হয়েছে। বোমা নিস্ক্রিয়করণ দলকে খবর দেওয়া হয়েছে। ধারণা করা হচ্ছে, এসব মুক্তিযুদ্ধকালীন সময়ের অস্ত্র।

এদিকে অস্ত্র উদ্ধারের খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন জেলা পুলিশ সুপার মো. গোলাম সবুর।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাকচাপায় সৌদি প্রবাসী নিহত 

৩ বিশ্ববিদ্যালয়ে নতুন ভিসি নিয়োগ

আমরা মাইর খাইনি, মাইর দিয়েছি: সালাহউদ্দিন আম্মার

মালয়েশিয়ায় প্রফেসর স্থপতি রফিক আজমের পঞ্চম একক স্থাপত্য প্রদর্শনী এবং আন্তর্জাতিক গ্রন্থ উন্মোচন

সাকিবকে নিয়ে নেপাল ক্লাবের বার্তা

শিশুদের উদ্দেশে প্রধানমন্ত্রী / তোমাদের দিকে বাংলাদেশের ভবিষ্যৎ তাকিয়ে

বাংলাদেশ-চীন শিল্পাঞ্চলে ১ বিলিয়ন ডলার বিনিয়োগের আশা সরকারের: অর্থমন্ত্রী

ইরানি জাহাজে ইউক্রেনের হামলায় রাশিয়ার প্রতিক্রিয়া 

উচ্চ মাধ্যমিকের ২ পক্ষের সংঘর্ষ, ৩ জনকে হল থেকে বহিষ্কার

সাতক্ষীরায় ‘মাদকবিরোধী সপ্তাহ’ ঘোষণা খুলনা রেঞ্জ ডিআইজির

১০

আন্দোলনের হুঁশিয়ারি প্রাথমিকে সুপারিশপ্রাপ্ত ১৪ হাজার নিয়োগপ্রত্যাশীর

১১

লন্ডনে ওয়াটফোর্ড বাংলাদেশি অ্যাসোসিয়েশনের উদ্যোগে ঐতিহ্যবাহী চট্টগ্রামের মেজবান

১২

স্ত্রীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় প্রাণ গেল স্বামীর

১৩

চট্টগ্রামে শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনের ২ সহযোগী গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার

১৪

এইচএসসির কারণে কুড়িগ্রামে ৭ দিনের লোডশেডিং স্থগিত

১৫

হাওরাঞ্চলে এক মাসে শিক্ষার মানোন্নয়ন না হলে ব্যবস্থা: প্রতিমন্ত্রী ববি

১৬

অস্ত্রের আস্তানায় র‍্যাবের হানা, আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার ৫

১৭

সৌদি আরবের তেল স্থাপনা লক্ষ্য করে ইরাক থেকে ড্রোন হামলা

১৮

শুধু সরকার পরিবর্তনের জন্য জুলাই বিপ্লব হয়নি : গোলাম পরওয়ার

১৯

দুই গ্রামবাসীর সংঘর্ষে নিহত বেড়ে ২

২০
X