কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০২ অক্টোবর ২০২৪, ০২:৪২ পিএম
অনলাইন সংস্করণ

খালাস পেলেন ফখরুল-রিজভীসহ ৮ নেতা

মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও রুহুল কবির রিজভী। ছবি : সংগৃহীত
মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও রুহুল কবির রিজভী। ছবি : সংগৃহীত

এক যুগ পর গাড়ি পোড়ানো ও বিস্ফোরক মামলায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি ড. মুহাম্মদ শফিকুল ইসলাম মাসুদসহ ৮ জনকে খালাস দিয়েছেন আদালত। ২০১২ সালে রাজধানীর পল্টন মডেল থানায় গাড়ি পোড়ানো ও বিস্ফোরক ধারায় এই মামলা করা হয়।

বুধবার (০২ অক্টোবর) সকালে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে মামলাটির শুনানি হয়। শুনানি শেষে মামলা থেকে তাদের খালাস দেন অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়াদুর রহমানের আদালত।

তাদের আইনজীবী সৈয়দ জয়নুল আবেদিন মেজবাহ কালবেলাকে এসব তথ্য নিশ্চিত করে বলেন, ২০১২ সালে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ময়লার গাড়ি পোড়ানোর ঘটনায় পল্টন মডেল থানার এই মামলায় দীর্ঘ ১২ বছর পর খালাস পেয়েছেন তারা।

আইনজীবী আরও বলেন, বারবার সাক্ষ্য গ্রহণের দিন ধার্য হলেও আদালতে সাক্ষী উপস্থিত না হওয়ায় বিচারক আসামিদের খালাস দিয়েছেন।

খালাস পাওয়া অপর আসামিরা হলেন- বিএনপির তথ্য ও গবেষণা সম্পাদক আজিজুল বারী হেলাল, যুবদলের সাবেক সভাপতি সাইফুল আলম নিরব, বিএনপি সদস্য মোয়াজ্জেম হোসেন বাবু, কাজী রেজাউল হক বাবু ও খন্দকার এনামুল হক এনাম।

মামলাটির মোট আসামি ৯ জন কিন্তু একজন মারা যাওয়ায় বাকি আটজন খালাস পেলেন।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

বিয়ের পিঁড়িতে বসলেন নাহিদ রানা

মূল্যবান ধাতুর বিশ্ববাজারে মিশ্র প্রবণতা, বেড়েছে রুপা ও প্লাটিনামের দাম

সাহাবুদ্দিনের পদত্যাগ, রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন কে?

বিশ্ববাজারে বাড়ল স্বর্ণের দাম

গাজার পক্ষে অবস্থানের জেরে প্রাণনাশের হুমকি পাচ্ছেন মামদানি ও তার স্ত্রী

ফোনে ডেকে নেওয়ার পর নিখোঁজ, বাঁশের মাচায় মিলল মরদেহ

সংবাদ সম্মেলনে আসছেন স্পিকার

অবশেষে অবসরের পরিকল্পনা ‘চূড়ান্ত’ করেছেন মেসি!

পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

১০

‘লোকে বলে’ গানের সাফল্যে উচ্ছ্বসিত ফারিয়া

১১

হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

১২

রাষ্ট্রপতির পদত্যাগ প্রসঙ্গে জরুরি সংবাদ সম্মেলন ডাকল সংসদ সচিবালয়

১৩

৪৭ বছর পরও অমলিন মহানায়ক উত্তম কুমার

১৪

যমুনার ভয়ংকর ভাঙনে নির্ঘুম চরাঞ্চলবাসী, বিলীন ১২ গ্রাম

১৫

নতুন করে জ্বালানির দাম বাড়ানোর পরিকল্পনা নেই: বাণিজ্যমন্ত্রী

১৬

আল-আকসায় ইসরায়েলিদের অনুপ্রবেশের নিন্দা ৮ মুসলিম ও আরব দেশের

১৭

যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করল ইরান

১৮

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন পদত্যাগ করছেন, কখন নিশ্চিত না

১৯

ইরাকের এরবিল বিমানবন্দর এলাকায় বিস্ফোরণ

২০
X