শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ২০ জানুয়ারি ২০২৫, ০৯:৪৭ পিএম
আপডেট : ২০ জানুয়ারি ২০২৫, ১০:২০ পিএম
অনলাইন সংস্করণ

আদালতে টিস্যু পেপারে কাকে চিঠি লিখলেন দীপু মনি?

সোমবার ঢাকার আদালতে হাজির করা হয় সাবেক শিক্ষামন্ত্রী দীপু মনিকে। ছবি : সংগৃহীত
সোমবার ঢাকার আদালতে হাজির করা হয় সাবেক শিক্ষামন্ত্রী দীপু মনিকে। ছবি : সংগৃহীত

আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে ৫ মিনিট ধরে টিস্যু পেপারে চিঠি লিখেছেন সাবেক শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

সোমবার (২০ জানুয়ারি) সকালে যাত্রাবাড়ী থানার পৃথক দুই মামলায় তাকে গ্রেপ্তার দেখানোর বিষয়ে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে শুনানির জন্য হাজির করা হয়।

এদিন সকাল ১০টার দিকে সাবেক আইনমন্ত্রী আনিসুল হকসহ পাঁচজনের দুটি মামলায় রিমান্ড আবেদনের শুনানি চলছিল। দীপু মনিকেও আদালতে হাজির করা হয়। এ সময় দেখা যায়, তার বাঁ হাতে কয়েকটি টিস্যু পেপার। ডান হাতে কলম। অল্প সময় পর টিস্যুর ওপর লিখতে শুরু করেন দীপু মনি। প্রায় পাঁচ মিনিট ধরে টিস্যু পেপারের ওপর চিঠি লেখেন তিনি। তারপর কাঠগড়ার সামনে দাঁড়িয়ে থাকা এক ব্যক্তির হাতে তিনি চিঠিটি তুলে দেন। ওই ব্যক্তি আইনজীবীর পোশাক পরিহিত ছিলেন।

এরপর ওই ব্যক্তি নিজের মুঠোফোনে চিঠির ছবি তোলেন। পরে তিনি টিস্যু পেপার তার বাঁ হাতে ভাঁজ করে রাখেন। চিঠির ছবি তোলার বিষয়টি তিনি আকারে-ইঙ্গিতে দীপু মনিকে জানান।

আদালতে দেখা গেছে, দীপু মনি জনৈক ব্যক্তির হাতে চিঠি হস্তান্তরের পর তিনি জুনাইদ আহ্‌মদের সঙ্গে কথা বলেন। সালমান এফ রহমানের সঙ্গেও দীপু মনিকে হাসিমুখে কথা বলতে দেখা যায়।

এ বিষয়ে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) ওমর ফারুক ফারুকী বলেন, আদালতে দীপু মনির চিঠি লেখার বিষয়টি আমার নজরে আসেনি। যদি নজরে আসত, তাহলে অবশ্যই আদালতের দৃষ্টিতে বিষয়টি নিয়ে আসতাম। একজন আসামি আদালতের হেফাজতে থাকেন। আদালতের অনুমতি ছাড়া এখানে তিনি চিঠি লিখতে, হস্তান্তর করতে পারেন না; কিংবা আইনজীবী ব্যতীত অন্য কারো সঙ্গে কথা বলতে পারেন না।

দীপু মনির আইনজীবী গাজী ফয়সাল ইসলাম জানান, সাবেক শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এ ধরনের কোনো চিঠি লিখেছেন কি না, তা তার নজরে আসেনি। শুনানিতে ব্যস্ত ছিলেন তিনি।

দীপু মনিকে যাত্রাবাড়ী থানার পৃথক দুটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয়েছে।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গ্যাস সংকটে সিএনজি স্টেশনে দীর্ঘ সারি, ভোগান্তিতে চালকরা

জোড়াতালি দিয়ে চলছে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, নেই পর্যাপ্ত চিকিৎসা ব্যবস্থা

চকরিয়ায় বন্যায় সড়ক বিধ্বস্ত, ক্ষতি প্রায় ৩২ কোটি টাকা

চাকরি ফিরে পেলেন ‘টিপকাণ্ডে’ বহিষ্কৃত সেই পুলিশ সদস্য

ইরানের বিরুদ্ধে ‘বৃহৎ সামরিক হামলা’ বিবেচনায়: ট্রাম্প

লেবাননে প্যারামেডিকদের ওপর ইসরায়েলের ড্রোন হামলা

ওমরাহ পালনে গিয়ে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের নিহত ৩

নিরাপত্তার জেরে ইরান থেকে দূতাবাসকর্মীদের প্রত্যাহার করে নিল যুক্তরাজ্য

দেশে চাঁদাবাজি-দুর্নীতি আগের চেয়েও বেড়েছে: গাজী আতাউর

জলাবদ্ধ সড়কে হাঁস ছেড়ে ব্যতিক্রমী প্রতিবাদ 

১০

জাবি চিকিৎসা কেন্দ্র উন্নয়নে প্রশাসনের ৫ সিদ্ধান্ত

১১

মেসি-ইয়ামালদের মহারণ কবে? জানা গেল সম্ভাব্য সময়

১২

জাসদ-ছাত্রলীগ থেকে জামায়াত, এক ভিডিওতে সব হারালেন এমপি নজরুল  

১৩

হাতিরঝিলে শিশুসহ মায়ের আত্মহত্যার চেষ্টা, উদ্ধার করলেন আনসার সদস্য

১৪

আবাসিক হোটেলে গৃহবধূ হত্যা: জবানবন্দি দিলেন আসামি

১৫

মিরপুরের জনসভায় জামায়াত আমির  / ‘এই আসলাম’ বলে ১৩বার ফেল করেছেন শেখ হাসিনা

১৬

মানবপাচারের শিকার ২৮৯ নাগরিককে দেশে ফিরিয়ে নিল রুয়ান্ডা

১৭

ভারতের হয়ে প্রথম ফিফটি সূর্যবংশীর, গড়লেন বিশ্ব রেকর্ড

১৮

লক্ষ্মীপুর-১ আসনের সংসদ সদস্য সেলিম হাসপাতালে ভর্তি

১৯

১০ বছর বয়সী খাদিজার মৃত্যু, ডাক্তারের বিরুদ্ধে ভুল চিকিৎসার অভিযোগ 

২০
X