কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৩ জানুয়ারি ২০২৪, ০১:৪২ পিএম
আপডেট : ০৩ জানুয়ারি ২০২৪, ০১:৫৮ পিএম
অনলাইন সংস্করণ

সুপ্রিম কোর্টের দুই আইনজীবীকে আপিল বিভাগে তলব

সুপ্রিম কোর্ট। ছবি : সংগৃহীত
সুপ্রিম কোর্ট। ছবি : সংগৃহীত

বিচার বিভাগের মর্যাদাকে ক্ষুণ্ন করে এমন বক্তব্য দেওয়ায় দুই আইনজীবীকে তলব করেছে আপিল বিভাগ। আগামী ১১ জানুয়ারি তাদের সশরীরে হাজির হয়ে ওই বক্তব্যের বিষয়ে ব্যাখা দিতে বলা হয়েছে।

প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নের্তৃত্বাধীন আপিল বিভাগের পাচ বিচারপতির বেঞ্চ বুধবার (৩ জানুয়ারি) স্বপ্রণোদিত হয়ে এই তলবের আদেশ দেন।

এ ছাড়া এ ধরনের বক্তব্য দেওয়ায় দুই অনুসারে কেন ব্যবস্থা নেওয়া হবে না তা জানতে চেয় রুল জারি করা হয়েছে।

বেঞ্চের অপর সদস্যরা হলেন : বিচারপতি এম ইনায়েতুর রহিম, বিচারপতি মো. আশরাফুল ইসলাম, বিচারপতি মো. আবু জাফর সিদ্দিকী ও বিচারপতি জাহাঙ্গীর হোসেন সেলিম।

পহেলা জানুয়ারি থেকে ৭ জানুয়ারি পর্যন্ত আদালত বর্জন কর্মসূচী পালন করছে বিএনপিসহ সরকারবিরোধী আইনজীবীরা। এই কর্মসূচিকে কেন্দ্র করে পহেলা জানুয়ারি প্রধান বিচারপতিকে চিঠি দেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি অ্যাডহক কমিটির কনভেনর অ্যাডভোকেট মোহাম্মদ মহসীন রশিদ ও সদস্য সচিব অ্যাডভোকেট শাহ আহমেদ বাদল।

চিঠিতে দুই আইনজীবী লিখেছেন, পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা নাগরিকদের ওপর নিপীড়কের ভূমিকায় অবতীর্ণ হয়েছে। পাশাপাশি জামিনযোগ্য মামলায় জামিন না দেওয়া এবং তাড়াহুড়ো করে বিচার করায় ন্যায়বিচারকে কবর দেওয়া হয়েছে।

চিঠির এই বক্তব্য প্রধান বিচারপতিসহ দেশের সর্বোচ্চ আদালত আপিল বিভাগের বিচারপতিদের নজরে আসে। এরপরই বেলা ১২ টায় এজলাসে আসেন প্রধান বিচারপতিসহ পাঁচ বিচারপতি। এসেই স্বপ্রণোদিত হয়ে তাদের তলবের আদেশ দেন।

আপিল বিভাগ আদেশে বলেন, এই চিঠিতে যে বক্তব্য দেওয়া হয়েছে তা বিচার বিভাগের ভাবমূর্তি ও মর্যাদাকে ক্ষুণ্ন করেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চির প্রতিদ্বন্দ্বীদের চেয়ে চার পয়েন্ট এগিয়ে গেল বার্সেলোনা

বিএনপি প্রার্থীর আপিল খারিজ, হাসনাতের প্রতিক্রিয়া

বেলুচিস্তানে ৯২ জন সন্দেহভাজন বিচ্ছিন্নতাবাদীকে হত্যা

যশোরে যৌথবাহিনীর অভিযানে অস্ত্র ও গ্রেনেড উদ্ধার

সংঘাতের চেয়ে আলোচনায় বসতেই বেশি আগ্রহী ইরান : ট্রাম্প

আপিলও খারিজ, নির্বাচন করতে পারবেন না বিএনপির মঞ্জুরুল

জেনে নিন আজ ভরিতে সোনার দাম কত

জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত

অন্যের জামিনের ঠিকানা ব্যবহার করে পালালেন হত্যা মামলার আসামি

ভলিবলের কামাল আর নেই

১০

জামায়াত আমিরের ‘এক্স’ অ্যাকাউন্ট হ্যাক, থানায় জিডি

১১

ঢাকায় কুয়াশা পড়া নিয়ে আবহাওয়ার পূর্বাভাস

১২

এক মঞ্চে ১১ প্রার্থীর ইশতেহার ঘোষণা

১৩

হাসনাত আবদুল্লাহর পাশে বন্ধুরা, নির্বাচনী তহবিলে দিলেন ১৪ লাখ টাকা

১৪

মেষের অশান্তির দিনে প্রেমিকার সঙ্গে সুন্দর সময় কাটাবে বৃশ্চিক

১৫

জমি নিয়ে বিরোধ, একই পরিবারের ১৩ জনের ওপর হামলা

১৬

‘ধানের শীষের বিজয় হলে আমৃত্যু আপনাদের পাশে থাকতে চাই’

১৭

বিশ্বকাপে ভারত কেন ফেভারিট? নিউজিল্যান্ডকে উড়িয়ে বুঝিয়ে দিল ঈশান-সূর্যরা

১৮

প্রাইজবন্ডের ১২২তম ‘ড্র’ আজ, যা থাকছে প্রথম পুরস্কারে

১৯

‘আপসহীনতাই খালেদা জিয়াকে অনন্য উচ্চতায় নিয়েছে’

২০
X