চবি প্রতিনিধি
প্রকাশ : ২২ এপ্রিল ২০২৬, ০৭:৫৪ পিএম
আপডেট : ২৫ এপ্রিল ২০২৬, ০৬:০৮ পিএম
অনলাইন সংস্করণ

চবিতে ‘গুপ্ত’ লিখে গ্রাফিতি অঙ্কন করল ছাত্রদল

চবিতে ‘গুপ্ত’ লিখে গ্রাফিতি অঙ্কন করেছে ছাত্রদল। ছবি : কালবেলা
চবিতে ‘গুপ্ত’ লিখে গ্রাফিতি অঙ্কন করেছে ছাত্রদল। ছবি : কালবেলা

চট্টগ্রাম সিটি কলেজে ছাত্রদল ও ছাত্রশিবিরের সংঘর্ষের ঘটনায় এবার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ‘গুপ্ত’ লিখে গ্রাফিতি অঙ্কন করেছে শাখা ছাত্রদল।

বুধবার (২২ এপ্রিল) মধ্যরাতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রধান গেট এলাকা এবং সোহরাওয়ার্দী হল প্রাঙ্গণ মোড়ে এ গ্রাফিতি অঙ্কন করা হয়।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, সোহরাওয়ার্দী হল মোড়ে ‘বিতাড়িত গুপ্ত থেকে পানাহ চাই’ এবং লাল কালিতে লেখা ‘গুপ্ত’ শব্দের ওপর সাদা কালি দিয়ে কেটে দেওয়ার চিহ্ন দেখা গেছে। পাশাপাশি প্রধান সড়কের সামনে ‘আলবদর ও গুপ্ত প্রবেশ নিষেধ’ লেখা গ্রাফিতিও লক্ষ্য করা যায়।

এ বিষয়ে ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন হৃদয় বলেন, ‘আমরা ইতিমধ্যে দুটি জায়গায় এটি লিখেছি। আমাদের এই প্রতিবাদ চলমান থাকবে। বিগত সময়ে যারা গুপ্ত ছিল, তারা এখন ছাত্রশিবিরের মাধ্যমে নিজেদের প্রকাশ করছে। তারা বিভিন্ন সুযোগ-সুবিধা নিয়েছে। আমরা চাই প্রতিটি বিশ্ববিদ্যালয়ে গুপ্ত রাজনীতি বন্ধ হোক।’

তিনি আরও বলেন, ‘আমরা যৌক্তিক রাজনীতিতে বিশ্বাসী। যদি কেউ গুপ্ত রাজনীতি করে এবং হামলা চালায়, তবে বিশ্ববিদ্যালয় ছাত্রদল তা শক্তভাবে প্রতিহত করবে।’

অন্যদিকে এ বিষয়ে চাকসুর ভিপি ও শাখা ছাত্রশিবিরের সভাপতি ইব্রাহীম হোসেন রনি বলেন, ‘আমরা ক্যাম্পাসে সৌহার্দ্যপূর্ণ পরিবেশ চাই। কেউ উস্কানিমূলক লেখালেখি করলে আমরা সংযম রাখার চেষ্টা করব।’

তিনি আরও বলেন, ‘প্রত্যেক সংগঠন যেন শিক্ষার্থী-কেন্দ্রিক সুস্থ রাজনীতি করে, সেটাই আমাদের প্রত্যাশা।’

‘গুপ্ত’ বলা কি মত প্রকাশের স্বাধীনতার মধ্যে পড়ে কি না এ প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘গুপ্ত’ শব্দটি যদি কাউকে ট্যাগিং করে বলা হয়, তাহলে আমার মনে হয় এটি অবশ্যই জুলুম করা হয়। গত ১৭ বছর ছাত্রশিবির মাঠে-ময়দানে, রাজপথেই ছিল এটি সবাই জানে।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দিনে কয়টি আম খাওয়া উচিত? সুস্থ থাকতে জানুন সঠিক পরিমাণ

বাজেটে বাড়ছে না সিগারেটের দাম

হাসপাতালে চিকিৎসা নিতে আসা নারীকে ধর্ষণ, গ্রেপ্তার ৩

প্রথমবার ১২টি পারমাণবিক ওয়ারহেড মোতায়েন করল ভারত

ছুরিকাঘাতে লাদেন নিহত

বাজেটে পে-স্কেল নিয়ে বড় সুখবর

হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু

পূর্ণিমাকে নিয়ে শাবনূর বললেন ‘আমাদের দা-কুড়াল সম্পর্ক না’

দেশে নিবন্ধিত সিমের পরিমাণ জনসংখ্যার দ্বিগুণ

কুয়েতে গৃহকর্মী নিয়োগ : ১০ দেশের তালিকা প্রকাশ 

১০

রামিসার ডেথ রেফারেন্সসহ পূর্ণাঙ্গ রায়ের নথি উচ্চ আদালতে

১১

সততা, স্বচ্ছতা ও জবাবদিহিতা ছাড়া কোনো বাজেটই কার্যকর হবে না : বিরোধীদলীয় নেতা

১২

জামায়াতের ৮ লাখ ৩৯ হাজার ৫০৫ কোটি টাকার প্রস্তাবিত বাজেট পেশ

১৩

সাভার পৌর ছাত্রদলের কমিটি ঘোষণা

১৪

প্রিয়জন হারানোর শোকে কাতর ব্যক্তিকে এই ৭ কথা বলা উচিত নয়

১৫

২০২৫ সালে যুদ্ধে নিহত হয়েছেন প্রায় আড়াই লাখ মানুষ

১৬

স্কুল ফিডিং প্রকল্পে নিম্নমানের খাবার সরবরাহ, মাদারীপুর থেকে গ্রেপ্তার ২

১৭

মৃত্যুর গুজব ছড়ালেও সুস্থ আছেন অভিনেত্রী তানিয়া বৃষ্টি

১৮

স্কুল ফিডিং প্রকল্পে অনিয়ম ও নিম্নমানের খাবার সরবরাহের দায়ে গ্রেপ্তার ২

১৯

চলন্ত মাইক্রোবাসে আগুন

২০
X