কুবি প্রতিনিধি
প্রকাশ : ২৩ সেপ্টেম্বর ২০২৪, ০৮:২৫ এএম
আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২৪, ০৮:৪১ এএম
অনলাইন সংস্করণ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে উপাচার্য, উপ-উপাচার্য ও কোষাধ্যক্ষ নিয়োগ

কুবি উপাচার্য ড. মো. হায়দার আলী, উপ-উপাচার্য ড. মাসুদা কামাল ও কোষাধ্যক্ষ ড. মোহাম্মদ সোলায়মান (বাম থেকে)। ছবি : কালবেলা
কুবি উপাচার্য ড. মো. হায়দার আলী, উপ-উপাচার্য ড. মাসুদা কামাল ও কোষাধ্যক্ষ ড. মোহাম্মদ সোলায়মান (বাম থেকে)। ছবি : কালবেলা

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) উপাচার্য, উপ-উপাচার্য ও কোষাধ্যক্ষ নিয়োগ দেওয়া হয়েছে। উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের অধ্যাপক ড. মো. হায়দার আলী। প্রথমবারের মতো উপ-উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের অধ্যাপক ড. মাসুদা কামাল এবং কোষাধ্যক্ষ হিসেবে নিয়োগ পেয়েছেন মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ সোলায়মান।

রোববার (২২ সেপ্টেম্বর) রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের আদেশক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব মো. শাহিনুর ইসলামের সাক্ষরিত আলাদা আলাদা প্রজ্ঞাপনের মাধ্যমে বিষয়টি জানা যায়।

নিয়োগের শর্তে বলা হয়, উপাচার্য, উপ-উপাচার্য ও কোষাধ্যক্ষ হিসেবে নিয়োগের মেয়াদ যোগদানের তারিখ হতে ০৪ (চার) বছর হবে। পদে থাকাকালীন তাদের বর্তমান পদের সমপরিমাণ বেতন ভাতাদি পাবেন। বিধি অনুযায়ী উপাচার্য, উপ-উপাচার্য ও কোষাধ্যক্ষ পদের সঙ্গে সংশ্লিষ্ট অন্যান্য সুবিধা ভোগ করবেন। রাষ্ট্রপতি যেকোনো প্রয়োজনে এসব নিয়োগ বাতিল করতে পারবেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হরমুজ প্রণালিতে বিধ্বস্ত মার্কিন হেলিকপ্টারের দুই পাইলট উদ্ধার

গুগল সার্চ থেকে ব্যক্তিগত তথ্য মুছে ফেলার আবেদন করবেন যেভাবে

 তবে কি নায়িকারূপে পর্দায় আসছেন ‘রকস্টার’ প্রযোজক স্বর্ণা?

প্রেমিকের সঙ্গে বেড়াতে গিয়ে নারীর রহস্যজনক মৃত্যু

খবরের কাগজে গরম খাবার খান, এতে শরীরে কী কী ঘটে জানুন

‘গোলাপ’ নিয়ে পরীমণি-নীরবের ইতিবাচক আলোচনা 

নজর কাড়ছে কসাই রিপনের পশুর মাথার শোপিস

‘ভুয়া’ চিকিৎসকের পরিচয় প্রকাশ করে প্রতিবেদন, প্রতিবেদকের বিরুদ্ধে মামলা

ভারতে প্রশ্নফাঁস ঠেকাতে বিশেষ দায়িত্ব পেল বিমানবাহিনী

সাফজয়ী ফুটবলার ঋতুপর্ণা চাকমাকে প্রধানমন্ত্রীর উপহার

১০

চলচ্চিত্রের গল্পে নারী সুরক্ষা ও দেশীয় সংস্কৃতিকে গুরুত্ব দেওয়ার আহ্বান

১১

জাপানের পর এবার নেপালেও নিষিদ্ধ ভারতের আম

১২

গাড়ি চালিয়ে পার্থকে নিয়ে ‘সংসদের পথে’ প্রধানমন্ত্রী

১৩

দিনে কয়টি আম খাওয়া উচিত? সুস্থ থাকতে জানুন সঠিক পরিমাণ

১৪

বাজেটে বাড়ছে না সিগারেটের দাম

১৫

হাসপাতালে চিকিৎসা নিতে আসা নারীকে ধর্ষণ, গ্রেপ্তার ৩

১৬

প্রথমবার ১২ পারমাণবিক ওয়ারহেড মোতায়েন করল ভারত

১৭

ছুরিকাঘাতে লাদেন নিহত

১৮

বাজেটে পে-স্কেল নিয়ে বড় সুখবর

১৯

হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু

২০
X