সিকৃবি প্রতিনিধি
প্রকাশ : ১৮ অক্টোবর ২০২৪, ০৪:৫৫ পিএম
অনলাইন সংস্করণ

সিকৃবির নতুন উপাচার্য ড. আলিমুল ইসলাম

সিকৃবির নতুন উপাচার্য ড. আলিমুল ইসলাম। ছবি : সংগৃহীত
সিকৃবির নতুন উপাচার্য ড. আলিমুল ইসলাম। ছবি : সংগৃহীত

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) নতুন ভাইস চ্যান্সেলর হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি অ্যান্ড হাইজিন বিভাগের অধ্যাপক ড. মো. আলিমুল ইসলাম।

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব মোছা. রোখছানা বেগম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ নিয়োগ প্রদান করা হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় আইন, ২০০৬-এর ১০(১) ধারা অনুযায়ী চার বছরের জন্য ড. মো. আলিমুল ইসলামকে সিকৃবির ভাইস চ্যান্সেলর হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর হিসেবে রাষ্ট্রপতি তার দায়িত্ব পালন করবেন।

উল্লেখ্য, ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের তৎকালীন উপাচার্য প্রফেসর ডা. মো. জামাল উদ্দিন ভূঞা পদত্যাগ করেন। তার পদত্যাগের পর থেকে ডিন কাউন্সিলের আহ্বায়ক প্রফেসর ড. ছিদ্দিকুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।

ড. মো. আলিমুল ইসলাম শিক্ষাঙ্গনে সুপরিচিত একজন ব্যক্তিত্ব। তার নেতৃত্বে বিশ্ববিদ্যালয় আরও একধাপ এগিয়ে যাবে বলে আশা করছেন শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্ট ব্যক্তিরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আজ সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি

গণঅধিকার পরিষদের শতাধিক নেতাকর্মীর পদত্যাগ

সোমবার যশোর যাচ্ছেন তারেক রহমান

সাতসকালে প্রাণ গেল ব্যাংক কর্মকর্তার

চির প্রতিদ্বন্দ্বীদের চেয়ে চার পয়েন্ট এগিয়ে গেল বার্সেলোনা

বিএনপি প্রার্থীর আপিল খারিজ, হাসনাতের প্রতিক্রিয়া

বেলুচিস্তানে ৯২ জন সন্দেহভাজন বিচ্ছিন্নতাবাদীকে হত্যা

যশোরে যৌথবাহিনীর অভিযানে অস্ত্র ও গ্রেনেড উদ্ধার

সংঘাতের চেয়ে আলোচনায় বসতেই বেশি আগ্রহী ইরান : ট্রাম্প

আপিলও খারিজ, নির্বাচন করতে পারবেন না বিএনপির মঞ্জুরুল

১০

জেনে নিন আজ ভরিতে সোনার দাম কত

১১

জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত

১২

অন্যের জামিনের ঠিকানা ব্যবহার করে পালালেন হত্যা মামলার আসামি

১৩

ভলিবলের কামাল আর নেই

১৪

জামায়াত আমিরের ‘এক্স’ অ্যাকাউন্ট হ্যাক, থানায় জিডি

১৫

ঢাকায় কুয়াশা পড়া নিয়ে আবহাওয়ার পূর্বাভাস

১৬

এক মঞ্চে ১১ প্রার্থীর ইশতেহার ঘোষণা

১৭

হাসনাত আবদুল্লাহর পাশে বন্ধুরা, নির্বাচনী তহবিলে দিলেন ১৪ লাখ টাকা

১৮

মেষের অশান্তির দিনে প্রেমিকার সঙ্গে সুন্দর সময় কাটাবে বৃশ্চিক

১৯

জমি নিয়ে বিরোধ, একই পরিবারের ১৩ জনের ওপর হামলা

২০
X