কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ৩১ অক্টোবর ২০২৪, ০৮:০১ পিএম
অনলাইন সংস্করণ

ঢাবিতে ছাত্রদলের পরিচ্ছন্নতা কার্যক্রম

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের পরিচ্ছন্নতা কার্যক্রম। ছবি : কালবেলা
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের পরিচ্ছন্নতা কার্যক্রম। ছবি : কালবেলা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) থেকে জগন্নাথ হলের সংলগ্ন ফুটপাত, কার্জন হল, তিন নেতার মাজার, বাংলা একামেডি ও টিএসসি সংলগ্ন মেট্রো স্টেশনসহ বিভিন্ন স্থানে পরিচ্ছন্নতা কার্যক্রম ও সচেতনতামুলক দেয়াল লিখন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতারা।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) বিকেল ৩টা থেকে সন্ধ্যা পর্যন্ত সময় এ পরিচ্ছন্নতা কার্যক্রম চলে।

এ বিষয়ে ঢাবি ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নাছির উদ্দিন শাওন বলেন, আমরা এই কাজটি করেছি মূলত বিবেকের তাড়না থেকে। আমাদের নারী শিক্ষার্থীসহ যারা এই ফুটপাতগুলো ব্যবহার করেন তাদের চলাচলের সুবিধার জন্য। বেশ কয়েকদিন ধরেই আমাদের কয়েকজন বোন ও জুনিয়ররা এটা নিয়ে আমাদের উদ্যোগ নিতে বলে। সেই থেকে সবার সঙ্গে আলোচনা করে তাৎক্ষণিকভাবে কাজ শুরু করে দিই।

তিনি ভলেন, প্রক্টরিয়াল টিম ও মেট্রোর নিচে বিভিন্ন আনসার সদস্যদের বলে এসেছি যাতে করে এসব বিষয় তারা খেয়াল করেন। এই ক্যাম্পাস পরিচ্ছন্ন রাখার দায়িত্ব আমাদের সবার। যারা এভাবে নোংরা করেন তাদের আবেগ না থাকতে পারে কিন্তু এই ক্যাম্পাস নিয়ে আমাদের সকলের আবেগ জড়িত। আমরা সবাই মিলে এই ক্যাম্পাসকে নিজ দায়িত্বেই নিরাপদ ও পরিচ্ছন্ন রাখব।

এ সময় উপস্থিত ছিলেন, সৈকত মোর্শেদ (সাধারণ সম্পাদক, কবি জসিম উদদীন হল), ইমাম আল নাসের মিশুক (সাধারণ সম্পাদক, ড. মুহম্মদ শহিদুল্লাহ হল), সাইফ খান (সিনিয়র সহসভাপতি, বিজয় একাত্তর হল), আকিব জাবেদ রাফি (সহসভাপতি, বিজয় একাত্তর হল), মানিয়ুল আলম পাঠান শান্ত (যুগ্ম সম্পাদক, মাস্টার দা সূর্যসেন হল), তানভীর হাসান (যুগ্ম সম্পাদক, মাস্টার দা সূর্যসেন হল), মাহমুদুল হাসান (যুগ্ম সম্পাদক, জিয়া হল), আব্দুল্লাহ কাফি (যুগ্ম সম্পাদক, সলিমুল্লাহ মুসলিম হল), সাজ্জাদ হোসাইন (সাহিত্য ও প্রকাশনা সম্পাদক, বিজয় একাত্তর হল), সাফওয়ান হাসান তামিম (সহসাধারণ সম্পাদক, সার্জেন্ট জহুরুল হক হল) আব্দুল ওয়াহেদ (ক্রীড়া সম্পাদক, কবি জসিম উদদীন হল), শাহাদাৎ হোসেন (অর্থ সম্পাদক, সলিমুল্লাহ মুসলিম হল), সাইফ আল ইসলাম দ্বীপ (দপ্তর সম্পাদক, শেখ মুজিবুর রহমান হল), জুবায়ের আহমেদ (দপ্তর সম্পাদক, মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল), আহসান হাবিব রায়হান (সহপ্রচার সম্পাদক, বিজয় একাত্তর হল), সাদমান সিদ্দিক (সহদপ্তর সম্পাদক, বিজয় একাত্তর হল), কাউসার হামিদ (সহসাহিত্য সম্পাদক, স্যার এএএফ রহমান হল), তৌসিফ আহমেদ (সহপ্রচার সম্পাদক, সার্জেন্ট জহুরুল হক হল), ঋষিকেশ (সহপ্রচার সম্পাদক, জগন্নাথ হল), ফাহিম ফয়সাল, আবুজার গিফারী ইফাত, পলাশ, শান্ত, সৌরভ, আবুজার গাফ্ফারি, আরকান রুপক, ফাহিম, নাঈম, অয়ন, সাদমান, আইয়ুব, আশরাফুল, ইমতিয়াজসহ অনেকে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চার বছর পর ফিরেই মোসাদ্দেকের ফিফটি

হাসপাতালে চিকিৎসাধীন শিশুর মাকে ধর্ষণের অভিযোগ

যৌন অসদাচরণের অভিযোগে আইসিসি প্রসিকিউটর করিম খান সাময়িক বরখাস্ত

রাশিয়ার শ্রমবাজারে ১ লাখ কর্মী পাঠাতে চায় বাংলাদেশ

মহাসড়কে পুলিশের গাড়ি ভাঙচুর

ড. ইউনূসের বিচার চাইলেন গ্রেপ্তার সেই ৬১ আইনজীবী 

অনার্সে বাংলা, ইতিহাস ও দর্শন কোর্স বাতিলের খবর ‘ভিত্তিহীন’ : শিক্ষা মন্ত্রণালয়

তথ্য উপদেষ্টা / ‘শর্ত মেনে’ আ. লীগের যে কেউ নির্বাচনে অংশ নিতে পারবে

কাশ্মীরে বিক্ষোভ-সংঘর্ষে নিহত ১১, আহত ৭০ জনের বেশি

সা ক্ষা ৎ কা র / ইসলামি অর্থনীতিকে বিকল্প পথ হিসেবে গ্রহণ না করলে বাজেটের দুষ্টচক্র ভাঙবে না

১০

চসিক মেয়রের সঙ্গে বিসিবি পরিচালক সাকিফ সালামের সাক্ষাৎ

১১

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতা হত্যার ঘটনায় ২ জন গ্রেপ্তার

১২

বিশ্বকাপে সবচেয়ে বেশি ক্লিনশিট  / সেরাদের তালিকায় ব্রাজিলের তিন গোলরক্ষক, নেই কোনো আর্জেন্টাইন

১৩

স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

১৪

বিশ্ববাজারে স্বর্ণের দামে ঊর্ধ্বগতি

১৫

স্টেডিয়ামে ট্রাম্পকে দেখে দর্শকদের দুয়োধ্বনি 

১৬

ইরান-ইসরায়েল যুদ্ধবিরতির পর কমলো তেলের দাম

১৭

চবিতে দেশের প্রথম ওশান স্যাটেলাইট গ্রাউন্ড স্টেশন চালু

১৮

স্ত্রীকে হত্যা করে বাসায় তালা দিয়ে পালালেন ছাত্রদল নেতা

১৯

আর্জেন্টিনা সমর্থকের মাথা ফাটাল ব্রাজিল সমর্থক

২০
X