ঢাবি প্রতিনিধি
প্রকাশ : ১০ ডিসেম্বর ২০২৪, ০৯:৪৫ পিএম
অনলাইন সংস্করণ

যুক্তরাষ্ট্রের ইম্পোরিয়া স্টেট ইউনিভার্সিটির সঙ্গে ঢাবির সমঝোতা স্বাক্ষরিত

যুক্তরাষ্ট্রের ইম্পোরিয়া স্টেট ইউনিভার্সিটির সঙ্গে ঢাবির সমঝোতা স্বাক্ষর অনুষ্ঠিত। ছবি : কালবেলা
যুক্তরাষ্ট্রের ইম্পোরিয়া স্টেট ইউনিভার্সিটির সঙ্গে ঢাবির সমঝোতা স্বাক্ষর অনুষ্ঠিত। ছবি : কালবেলা

যৌথ সহযোগিতামূলক শিক্ষা ও গবেষণা কার্যক্রম পরিচালনার লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) এবং যুক্তরাষ্ট্রের ইম্পোরিয়া স্টেট ইউনিভার্সিটির মধ্যে এক সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) উপাচার্যের সভাকক্ষে আয়োজিত এ সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠিত হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের রুটিন দায়িত্বে নিয়োজিত কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী এবং ইম্পোরিয়া স্টেট ইউনিভার্সিটির স্কুল অব বিজনেস অ্যান্ড টেকনোলজির সহযোগী ডিন অধ্যাপক ড. উইলিয়াম ফিলিপস নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এ সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।

উপাচার্যের সভাকক্ষে আয়োজিত এ সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক ড. সামসাদ মর্তূজা, ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম্স বিভাগের অধ্যাপক ড. মো. রাকিবুল হক এবং ইম্পোরিয়া স্টেট ইউনিভার্সিটির সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ সাজেদুর রহমান উপস্থিত ছিলেন।

এই সমঝোতা স্মারকের আওতায় ইম্পোরিয়া স্টেট ইউনিভার্সিটির সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয় যৌথভাবে শিক্ষা ও গবেষণা কার্যক্রম পরিচালনা এবং সেমিনার, সিম্পোজিয়াম ও সম্মেলন আয়োজন করবে।

এছাড়া, উভয় বিশ্ববিদ্যালয়ের মধ্যে শিক্ষা ও গবেষণা সরঞ্জাম, তথ্য-উপাত্ত, প্রকাশনা এবং শিক্ষক, গবেষক ও শিক্ষার্থী বিনিময় করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে হামলা চালালে যুক্তরাষ্ট্রের সমর্থন হারাবে ইসরায়েল : ট্রাম্প

যশোরে আ.লীগ-যুবলীগের তিন নেতা গ্রেপ্তার

গোপালগঞ্জে আওয়ামীলীগ নেতার পদত্যাগ

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলায় ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

১০

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

১১

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

১২

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

১৩

মহানগর যুবদল নেতা বহিষ্কার

১৪

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

১৫

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

১৬

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১৭

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১৮

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১৯

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

২০
X