কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১২ নভেম্বর ২০২৫, ০৪:১৮ পিএম
অনলাইন সংস্করণ

গাঁজা সেবনকালে রাবির ৭ শিক্ষার্থী আটক

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সাত শিক্ষার্থীকে আটক। ছবি : কালবেলা
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সাত শিক্ষার্থীকে আটক। ছবি : কালবেলা

গাঁজা সেবনের সময় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সাত শিক্ষার্থীকে আটক করেছে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি। মঙ্গলবার (১১ নভেম্বর) রাত ১০টার দিকে হোসেন শহীদ সোহরাওয়ার্দী হলের ছাদ থেকে তাদের আটক করা হয়।

প্রক্টর অফিস সূত্রে জানা গেছে, আটক অন্যরা হলেন— সমাজবিজ্ঞান বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের তামিম, পদার্থবিজ্ঞান বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের নাহিন, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের নাঈম, আইন ও ভূমি প্রশাসন বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের সাবিত এবং ফিজিক্যাল এডুকেশন অ্যান্ড স্পোর্টস সায়েন্স বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের সাব্বির ও ইমরান।

সোহরাওয়ার্দী হল সংসদের ভিপি কাউছার হাবীব বলেন, ‘আমরা দায়িত্ব পাওয়ার পর থেকে নিয়মিতভাবে নজর রাখছি কে মাদকসেবনের মতো জঘন্য কাজে জড়িত। মঙ্গলবার (১১ নভেম্বর) হল প্রশাসন মাদকবিরোধী বিজ্ঞপ্তি জারি করে। মঙ্গলবার আমরা হলে তল্লাশি চালানোর সময় কয়েকজন শিক্ষার্থী দৌড়ে পালানোর চেষ্টা করে। তখন আমরা তাদের আটক করে প্রভোস্ট স্যারকে জানাই। পরে সহকারী প্রক্টর স্যার এসে তাদের পুলিশের হাতে তুলে দেন।’

বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর অধ্যাপক বেলাল হোসাইন বলেন, ‘হলের ভিপিসহ কয়েকজন শিক্ষার্থী গাঁজা সেবনরত অবস্থায় কিছু শিক্ষার্থীকে আটক করে আমাদের জানান। আমরা ঘটনাস্থলে গিয়ে তাদের প্রাধ্যক্ষের কক্ষে জিজ্ঞাসাবাদ করি। এ সময় তাদের কাছ থেকে গাঁজা ও অন্যান্য নেশাজাত দ্রব্য উদ্ধার করা হয়। পরে আরও জিজ্ঞাসাবাদের জন্য তাদের প্রক্টর অফিসে আনা হয়।’

শিক্ষার্থীদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হবে— জানতে চাইলে সহকারী প্রক্টর বলেন, ‘এটা গুরুতর অপরাধ। বিশ্ববিদ্যালয় প্রশাসন আইন অনুযায়ী যথাযথ ব্যবস্থা নেবে।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাকিস্তানি রিভলভার ও গুলিসহ যুবক আটক

কক্সবাজারে পাচারচক্রের সদস্য আটক

আজ শুরু হচ্ছে বাংলাদেশ-অস্ট্রেলিয়া লড়াই

ট্রাম্প-নেতানিয়াহুর বাগযুদ্ধকে ‘প্রেমিক-প্রেমিকার ঝগড়া’ বললেন ইসরায়েলি রাষ্ট্রদূত

খাল নেই, তবু কোটি টাকার সেতু

দৃষ্টিহীন মালেকের হাত ধরে আলোকিত হচ্ছে শত শত শিক্ষার্থীর ভবিষ্যৎ

দেশের ৪ বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ

প্রকৃতির অলংকার অনিন্দ্যসুন্দর প্রজাপতি ‘হরতনি’

ষষ্ঠ শ্রেণি থেকে কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করা হচ্ছে : মাহদী আমিন

যুক্তরাষ্ট্রে প্রবেশে বাধা, বিশ্বকাপ থেকে বাদ রেফারি ওমর আরতান

১০

নেইমারের চোটের বর্তমান অবস্থা জানাল ব্রাজিল

১১

হিজবুল্লাহর বিরুদ্ধে ইসরায়েলের যুদ্ধ শেষ হয়নি : নেতানিয়াহু

১২

ডিআইজির কক্ষ থেকে আরও ২ কালনাগিনী সাপ উদ্ধার

১৩

আজ টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১৪

নাইটক্লাব কাণ্ডে তদন্তে স্টোকস, নেতৃত্ব নিয়েও শঙ্কা

১৫

দুই পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক / ঢাকা-মস্কো সম্পর্ক আরও ঘনিষ্ঠ ও সম্প্রসারণের অঙ্গীকার

১৬

চেকপোস্টে ৩ বিদেশি পিস্তল-গুলিসহ যুবক আটক

১৭

জোড়া পেনাল্টিতে নাটকীয় জয়ে বিশ্বকাপ প্রস্তুতি নেদারল্যান্ডসের

১৮

ভোরে ঝরল ৪ প্রাণ

১৯

অপরাধবিষয়ক টিভি অনুষ্ঠান নিষিদ্ধ করল ইরাক

২০
X