বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৬ নভেম্বর ২০২৫, ০৭:১২ পিএম
অনলাইন সংস্করণ

কমনওয়েলথ স্কলারশিপে একমাত্র বাংলাদেশি প্রতিষ্ঠান ব্র্যাক ইউনিভার্সিটি

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

একমাত্র বাংলাদেশি বিশ্ববিদ্যালয় হিসেবে কুইন এলিজাবেথ কমনওয়েলথ স্কলারশিপস এর ২০২৬-২৭ অ্যাওয়ার্ড সাইকেলের জন্য নির্বাচিত হয়েছে ব্র্যাক ইউনিভার্সিটি।

অ্যাসোসিয়েশন অব কমনওয়েলথ ইউনিভার্সিটিজ (এসিইউ) পরিচালিত এই মর্যাদাপূর্ণ স্কলারশিপের লক্ষ্য হলো কমনওয়েলথভুক্ত নিম্ন বা মধ্যম আয়ের দেশে আন্তর্জাতিক শিক্ষার্থীদের দু’বছর মেয়াদি মাস্টার্স করার সুযোগ করে দেওয়া।

স্কলারশিপটিতে কমনওয়েলথের যেকোনো দেশের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। নির্বাচিত শিক্ষার্থীরা পাবেন ফুল ফান্ডেড টিউশন ফি, মাসিক স্টাইপেন, রিটার্ন এয়ার টিকিট, আগমন ভাতা এবং গবেষণা সহায়তা অনুদান (শর্তসাপেক্ষে)। আবেদন করা যাবে আগামী ১৪ জানুয়ারি ২০২৬ পর্যন্ত।

এই অ্যাওয়ার্ড সাইকেলে ব্র্যাক ইউনিভার্সিটিতে মোট চারটি প্রোগ্রামে ভর্তি হওয়ার সুযোগ থাকছে। সেগুলো হলো মাস্টার অব পাবলিক হেলথ, মাস্টার অব ডেভেলপমেন্ট স্টাডিজ, মাস্টার অব এডুকেশন ইন এডুকেশনাল লিডারশিপ অ্যান্ড স্কুল ইমপ্রুভমেন্ট এবং মাস্টার অব সায়েন্স ইন বায়োটেকনোলজি। প্রার্থীদের ব্র্যাক ইউনিভার্সিটি নির্ধারিত একাডেমিক ও ভর্তির যোগ্যতা থাকতে হবে।

ব্র্যাক ইউনিভার্সিটির রেজিস্ট্রার ড. ডেভিড ডাউল্যান্ড বলেন, ‘অনেক বৈশ্বিক সমস্যার সমাধান বাংলাদেশে পাওয়া সম্ভব। এই স্কলারশিপের মাধ্যমে কমনওয়েলথভুক্ত দেশের শিক্ষার্থীরা এখানে এসে মানুষজনের সঙ্গে যোগাযোগ তৈরি করতে পারবেন। পাশাপাশি তারা নতুন একটি দেশের সংস্কৃতি জানতে পারবেন। এটি তাদের জন্য সত্যিই একটি চমৎকার সুযোগ।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শুনলেন না কেবিন ক্রুর কথা / মাঝ আকাশে বিমানের জানালার কাচ ভাঙলেন যাত্রী!

আলভারেজকে নিয়ে রিয়ালের ‘মেগা বিড’, প্রত্যাখ্যানের ঘোষণায় চমকে দিল অ্যাটলেটিকো 

সম্পদ-দলীয় প্রতীক সবই হারাচ্ছেন মমতা!

বিমান বাহিনীর ১৩১তম জুনিয়র কমান্ড ও স্টাফ কোর্সের সনদপত্র বিতরণ

চিকিৎসকদের নিয়ে সাংবাদিক মাসুদ কামালের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ড্যাব

সেনাবাহিনীর সহযোগিতায় চোখে আলো ফিরেছে ৮৪ জনের

বাজেটে মোবাইল, বিদ্যুৎ ও প্রযুক্তিপণ্যে বড় সুখবর

ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

বিশ্বকাপ উন্মাদনায় দেশের পতাকা থাকুক সবার উপরে

গাজায় সহিংসতার দায়ে ইসরায়েলি অর্থমন্ত্রীর ওপর ফ্রান্সের নিষেধাজ্ঞা

১০

ঢাকায় নিখোঁজ জবি শিক্ষার্থীর বাবা, সন্ধান চায় ছেলে

১১

নতুন রিসাইক্লিং উদ্যোগ / ৯০ শতাংশর বেশি প্লাস্টিক বর্জ্য কমিয়েছে সিঙ্গার বাংলাদেশ

১২

সরকারি বাঙলা কলেজে অনুষ্ঠিত হচ্ছে প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা

১৩

বাংলার নদী, বাংলার জীবন : ইতিহাস থেকে বর্তমান অবস্থা

১৪

ইসলামী ব্যাংক ইসলাম নয়, জামায়াতে ইসলামীও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

১৫

সাউথইস্ট ইউনিভার্সিটির ফার্মেসি বিভাগে ‘হিট’ প্রকল্পের আওতায় ওয়ার্কশপ অনুষ্ঠিত

১৬

ল্যাবএইডে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

১৭

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন

১৮

কক্সবাজারে ১৯ রোহিঙ্গা আটক

১৯

হিজবুল্লাহর রকেট হামলায় পিছু হটল ইসরায়েলি বাহিনী

২০
X