ঢাবি প্রতিনিধি
প্রকাশ : ২৬ নভেম্বর ২০২৫, ০৮:৪৪ পিএম
অনলাইন সংস্করণ
ভূমিকম্প

ঢাবির ৬ হলে কারিগরি নিরীক্ষণ ও মূল্যায়ন সম্পন্ন

ঢাবির ৬ হলে কারিগরি নিরীক্ষণ ও মূল্যায়ন সম্পন্ন

ভূমিকম্প পরবর্তী ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিভিন্ন আবাসিক হল ও ভবনের কারিগরি নিরীক্ষণ, মূল্যায়ন ও পর্যবেক্ষণের জন্য বুয়েটের বিশেষজ্ঞ সদস্যদের সমন্বয়ে গঠিত কারিগরি উপকমিটির ইতোমধ্যেই ছয়টি হল পরিদর্শনের কাজ শেষ করেছে। আগামীকাল (বৃহস্পতিবার) আরও ছয়টি হল পরিদর্শন করা হবে।

বুধবার (২৬ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বৃহস্পতিবার হাজী মুহম্মদ মুহসীন হল, শামসুন নাহার হল, ড. কুদরাত-ই-খুদা হোস্টেল, শহীদ অ্যাথলেট সুলতানা কামাল হোস্টেল, নবাব ফয়জুন্নেসা চৌধুরাণী ছাত্রীনিবাস ও কবি সুফিয়া কামাল হল পর্যবেক্ষণ করা হবে। বুয়েটের বিশেষজ্ঞ সদস্যের উপস্থিতি সাপেক্ষে পরিদর্শনের সময়সূচি পরিবর্তন হতে পারে বলে এতে জানানো হয়।

উল্লেখ্য, ভূমিকম্প পরবর্তী বিভিন্ন আবাসিক হল ও ভবনের কারিগরি নিরীক্ষণ, মূল্যায়ন ও মনিটরিংয়ের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরীকে সভাপতি করে কেন্দ্রীয় কো-অর্ডিনেশন কমিটি গঠন করা হয়েছে। কেন্দ্রীয় কো-অর্ডিনেশন কমিটির অধীনে চারটি উপ-কমিটিও গঠন করা হয়েছে।

বুয়েটের বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত এসব উপ-কমিটি দ্রুততম সময়ের মধ্যে আবাসিক হল ও ভবনসমূহ পরিদর্শন, কারিগরি নিরীক্ষণ ও মূল্যায়ন কার্যক্রম সমাপ্ত করবে। পরিদর্শন শেষে কারিগরি মূল্যায়ন প্রতিবেদন সকলের জন্য উন্মুক্ত করা হবে।

এ সংক্রান্ত বিস্তারিত প্রতিবেদন প্রকৌশল দপ্তর ও সংশ্লিষ্ট হলে সংরক্ষিত থাকবে। কারিগরি মূল্যায়নে ভবনের ঝুঁকিপূর্ণ বিষয় চিহ্নিত হলে শিক্ষার্থীদের অন্যত্র সরিয়ে নেওয়ার ব্যবস্থা করা হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সকালের মধ্যে ১৮ জেলায় দমকা হাওয়ার সঙ্গে ব্যাপক বজ্রবৃষ্টির শঙ্কা

ইসলামী ব্যাংক নিয়ে বিতর্ক: শেয়ার মালিকানা প্রকাশের দাবি স্বরাষ্ট্রমন্ত্রীর

নাসির-তামিমার ভাগ্য নির্ধারণ আজ, দোষ প্রমাণিত হলেই ভয়ঙ্কর পরিণতি

‘ফিল্মি স্টাইলে’ হামলা চালিয়ে পুলিশের হাত থেকে আসামি ছিনতাই

অবশেষে আয়াতুল্লাহ আলি খামেনির জানাজা-দাফনের সময় জানাল ইরান

বিশ্বকাপের আগেই সুসংবাদ / নেইমারকে নিয়ে ব্রাজিল শিবিরে স্বস্তির বার্তা

মাঝ আকাশে বিমানের জানালার কাচ ভাঙলেন যাত্রী!

আলভারেজকে নিয়ে রিয়ালের ‘মেগা বিড’, প্রত্যাখ্যানের ঘোষণায় চমকে দিল অ্যাটলেটিকো 

সম্পদ-দলীয় প্রতীক সবই হারাচ্ছেন মমতা!

বিমান বাহিনীর ১৩১তম জুনিয়র কমান্ড ও স্টাফ কোর্সের সনদপত্র বিতরণ

১০

চিকিৎসকদের নিয়ে সাংবাদিক মাসুদ কামালের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ড্যাব

১১

সেনাবাহিনীর সহযোগিতায় চোখে আলো ফিরেছে ৮৪ জনের

১২

বাজেটে মোবাইল, বিদ্যুৎ ও প্রযুক্তিপণ্যে বড় সুখবর

১৩

ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

১৪

বিশ্বকাপ উন্মাদনায় দেশের পতাকা থাকুক সবার উপরে

১৫

গাজায় সহিংসতার দায়ে ইসরায়েলি অর্থমন্ত্রীর ওপর ফ্রান্সের নিষেধাজ্ঞা

১৬

ঢাকায় নিখোঁজ জবি শিক্ষার্থীর বাবা, সন্ধান চায় ছেলে

১৭

নতুন রিসাইক্লিং উদ্যোগ / ৯০ শতাংশর বেশি প্লাস্টিক বর্জ্য কমিয়েছে সিঙ্গার বাংলাদেশ

১৮

সরকারি বাঙলা কলেজে অনুষ্ঠিত হচ্ছে প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা

১৯

বাংলার নদী, বাংলার জীবন : ইতিহাস থেকে বর্তমান অবস্থা

২০
X