বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩
চবি প্রতিনিধি
প্রকাশ : ০২ ডিসেম্বর ২০২৫, ০৪:০০ পিএম
অনলাইন সংস্করণ

চবিতে ফের ভুয়া শিক্ষার্থী শনাক্ত

আটক সীমান্ত ভৌমিক। ছবি : কালবেলা
আটক সীমান্ত ভৌমিক। ছবি : কালবেলা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) এক সপ্তাহের ব্যবধানে সীমান্ত ভৌমিক নামে আরও এক ভুয়া শিক্ষার্থীকে শনাক্ত করেছে শিক্ষার্থীরা। মঙ্গলবার (০২ ডিসেম্বর) দুপুরে এ ভুয়া শিক্ষার্থীকে শনাক্ত করে প্রক্টর অফিসে নিয়ে যায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

জানা যায়, সীমান্ত ভৌমিকের বাড়ি খুলনা সদরে। বাবা বিপ্লব ভৌমিক ও মা ভারতী ভৌমিক। বিশ্ববিদ্যালয়ে সীমান্ত ২০২৪ সাল থেকে দীর্ঘদিন ধরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী পরিচয়ে ঘোরাফেরা করছিলেন। সীমান্ত নিজেকে মেরিন সায়েন্সের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী হিসিবে পরিচয় দিত। এছাড়াও, অনেকের থেকে প্রায় ১৮ হাজার টাকা নেওয়ার অভিযোগ উঠেছে।

দর্শন বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী সাখাওয়াত হোসেন বলেন, ‘২০২৪ সালে রেল ক্রসিং এলাকায় সীমান্তের সঙ্গে পরিচয় হয়। পরে দক্ষিণ ক্যাম্পাসে পাশাপাশি ভাড়া বাসায় থাকার সুবাদে ঘনিষ্ঠতা গড়ে ওঠে। আমার মাধ্যমেই সীমান্তের পরিচয় হয় দোকানদারসহ বিশ্ববিদ্যালয়ের অন্যান্য শিক্ষার্থীর সঙ্গে। সে অনেকের কাছ থেকে টাকা ধার নিত। সে মেরিন সায়েন্সের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী পরিচয় দিলেও বিভাগে কেউ তাকে চেনে না। তাই, সন্দেহজনক আচরণের কারণে আজ আমরা তাকে প্রক্টর অফিসে নিয়ে আসি।’

এ বিষয়ে সীমান্ত ভৌমিক বলেন, ‘২০২৪ সাল থেকে বিশ্ববিদ্যালয় এলাকায় থাকেন। পরিচিত এক বড় ভাইয়ের মাধ্যমে বিভিন্নজনের সঙ্গে যোগাযোগ স্থাপন করেন।’

এছাড়াও, জিজ্ঞাসাবাদে সীমান্ত বিশ্ববিদ্যালয়ে থাকাকালীন মোট ১৮ হাজার ৬০০ টাকা বিভিন্ন দোকানদার ও শিক্ষার্থীদের কাছ থেকে নিয়েছেন বলে স্বীকার করেন।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক হোসেন শহীদ সরওয়ার্দী বলেন, ‘শিক্ষার্থীরা এখন অনেক সচেতন। তাদের উদ্যোগেই দীর্ঘদিন ধরে শিক্ষার্থী সেজে ঘুরে বেড়ানো সীমান্তকে আটক করা হয়েছে। প্রাথমিকভাবে জেনেছি, সে বহুজনের সঙ্গে লেনদেনে জড়িত। তাকে নিরাপত্তা দপ্তরে হস্তান্তর করা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে আইনিব্যবস্থা নেওয়া হবে।’

তিনি বলেন, ‘এক সপ্তাহ আগেও আরেক ভুয়া শিক্ষার্থীকে আটক করা হয়েছিল। তবে দুই ঘটনার পেছনের প্রেক্ষাপট এক নয় বলে মনে হচ্ছে।’

উল্লেখ্য, চবিতে গত ২৭ নভেম্বর রাতে মিনহাজ ইসলাম রিফাত নামে এক ভুয়া শিক্ষার্থীকে আটক করেছিল বিশ্ববিদ্যালয় প্রশাসন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘ফিল্মি স্টাইলে’ হামলা চালিয়ে পুলিশের হাত থেকে আসামি ছিনতাই

অবশেষে আয়াতুল্লাহ আলি খামেনির জানাজা-দাফনের সময় জানাল ইরান

বিশ্বকাপের আগেই সুসংবাদ / নেইমারকে নিয়ে ব্রাজিল শিবিরে স্বস্তির বার্তা

মাঝ আকাশে বিমানের জানালার কাচ ভাঙলেন যাত্রী!

আলভারেজকে নিয়ে রিয়ালের ‘মেগা বিড’, প্রত্যাখ্যানের ঘোষণায় চমকে দিল অ্যাটলেটিকো 

সম্পদ-দলীয় প্রতীক সবই হারাচ্ছেন মমতা!

বিমান বাহিনীর ১৩১তম জুনিয়র কমান্ড ও স্টাফ কোর্সের সনদপত্র বিতরণ

চিকিৎসকদের নিয়ে সাংবাদিক মাসুদ কামালের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ড্যাব

সেনাবাহিনীর সহযোগিতায় চোখে আলো ফিরেছে ৮৪ জনের

বাজেটে মোবাইল, বিদ্যুৎ ও প্রযুক্তিপণ্যে বড় সুখবর

১০

ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

১১

বিশ্বকাপ উন্মাদনায় দেশের পতাকা থাকুক সবার উপরে

১২

গাজায় সহিংসতার দায়ে ইসরায়েলি অর্থমন্ত্রীর ওপর ফ্রান্সের নিষেধাজ্ঞা

১৩

ঢাকায় নিখোঁজ জবি শিক্ষার্থীর বাবা, সন্ধান চায় ছেলে

১৪

নতুন রিসাইক্লিং উদ্যোগ / ৯০ শতাংশর বেশি প্লাস্টিক বর্জ্য কমিয়েছে সিঙ্গার বাংলাদেশ

১৫

সরকারি বাঙলা কলেজে অনুষ্ঠিত হচ্ছে প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা

১৬

বাংলার নদী, বাংলার জীবন : ইতিহাস থেকে বর্তমান অবস্থা

১৭

ইসলামী ব্যাংক ইসলাম নয়, জামায়াতে ইসলামীও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

১৮

সাউথইস্ট ইউনিভার্সিটির ফার্মেসি বিভাগে ‘হিট’ প্রকল্পের আওতায় ওয়ার্কশপ অনুষ্ঠিত

১৯

ল্যাবএইডে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

২০
X