রাবি প্রতিনিধি
প্রকাশ : ০৬ ফেব্রুয়ারি ২০২৬, ১০:০৮ এএম
আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২৬, ১০:১৬ এএম
অনলাইন সংস্করণ

ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর

ট্রেন। ছবি : পুরোনো
ট্রেন। ছবি : পুরোনো

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ইতিহাস বিভাগের শিক্ষার্থী মাহদী হাসান মুরাদ ট্রেন দুর্ঘটনায় মারা গেছেন। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে রাজশাহী থেকে ছেড়ে আসা চিলাহাটিগামী তিতুমীর এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন পরিবর্তনের সময় নাটোরের আব্দুলপুর জংশনে এ দুর্ঘটনা ঘটে।

মৃত মাহদী হাসান মুরাদের বাড়ি লালমনিরহাট জেলায়। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন।

প্রত্যক্ষদর্শী ও সহযাত্রী সূত্রে জানা যায়, আব্দুলপুর জংশনে ইঞ্জিন পরিবর্তনের জন্য তিতুমীর এক্সপ্রেস ট্রেনটি সাময়িকভাবে থামানো হয়। এ সময় মাহদী হাসান মুরাদ প্ল্যাটফর্ম ব্যবহার না করে বিপরীত পাশে যাওয়ার উদ্দেশে রেললাইনের মধ্য দিয়ে হেঁটে পার হওয়ার চেষ্টা করেন।

ঠিক তখনই ইঞ্জিন পরিবর্তনের সময় চলমান ট্রেনের ইঞ্জিন তাকে ধাক্কা দেয়। এতে ট্রেনের চাকা তার এক পায়ের ওপর দিয়ে চলে যায় এবং শরীরের বিভিন্ন অংশে গুরুতর আঘাত লাগে। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, দুর্ঘটনার পর তিনি দু-একবার হালকা ঝাঁকুনি দেন এবং দুই থেকে তিন মিনিটের মধ্যে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন।

একই ট্রেনে থাকা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী ইউসুফ বলেন, আমরা সবাই একই ট্রেনে যাচ্ছিলাম। শুরুতে বুঝতেই পারিনি যে দুর্ঘটনায় নিহত ব্যক্তি আমাদেরই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। তার মরদেহ উপুড় হয়ে পড়ে থাকায় শনাক্ত করা কঠিন ছিল। পরে বিষয়টি নিশ্চিত হলেও ট্রেন ছেড়ে দেওয়ার প্রস্তুতি নেওয়া হচ্ছিল। সে কারণে আমি সেখানে আর থাকতে পারিনি। তার সঙ্গে আর কেউ ছিল কি না, সেটিও নিশ্চিত হতে পারিনি। সবচেয়ে দুঃখজনক বিষয় হলো, ঘটনার পর রেলওয়ে প্রশাসনের পক্ষ থেকে তেমন কোনো সহযোগিতা আমরা পাইনি।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মাহবুবুর রহমান বলেন, আমরা এ দুর্ঘটনার খবর শুনেছি। বিভাগের সভাপতি, প্রশাসন এবং দুর্ঘটনাস্থলে যারা আছেন তাদের সঙ্গে কথাবার্তা চলছে কীভাবে কী করা যায়। পরে বিস্তারিত জানানো হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেত্রকোনায় রোহিঙ্গা যুবক আটক

মৌসুমি বায়ুর প্রভাবে দেশজুড়ে বৃষ্টির আভাস, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

শিশু অপহরণ চক্রের দুই নারী সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৩ শিশু

ফেনীর প্রবীণ সাংবাদিক ওছমান হারুন মারা গেছেন

টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে

৯ বছরের শিশুকে যৌন হয়রানির অভিযোগ, আটক ১

জয় বাংলা স্লোগান দিয়ে যুবদল নেতার ওপর ককটেল হামলা : শ্রমিক লীগ নেতা গ্রেপ্তার

কলেজছাত্রকে ছুরিকাঘাতে হত্যা, অভিযুক্তদের বাড়ি ভাঙচুর-অগ্নিসংযোগ

পাকিস্তানি রিভলভার ও গুলিসহ যুবক আটক

১০

কক্সবাজারে পাচারচক্রের সদস্য আটক

১১

আজ শুরু হচ্ছে বাংলাদেশ-অস্ট্রেলিয়া লড়াই

১২

ট্রাম্প-নেতানিয়াহুর বাগযুদ্ধকে ‘প্রেমিক-প্রেমিকার ঝগড়া’ বললেন ইসরায়েলি রাষ্ট্রদূত

১৩

খাল নেই, তবু কোটি টাকার সেতু

১৪

দৃষ্টিহীন মালেকের হাত ধরে আলোকিত হচ্ছে শত শত শিক্ষার্থীর ভবিষ্যৎ

১৫

দেশের ৪ বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ

১৬

প্রকৃতির অলংকার অনিন্দ্যসুন্দর প্রজাপতি ‘হরতনি’

১৭

ষষ্ঠ শ্রেণি থেকে কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করা হচ্ছে : মাহদী আমিন

১৮

যুক্তরাষ্ট্রে প্রবেশে বাধা, বিশ্বকাপ থেকে বাদ রেফারি ওমর আরতান

১৯

নেইমারের চোটের বর্তমান অবস্থা জানাল ব্রাজিল

২০
X