বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩
ঢাবি প্রতিনিধি
প্রকাশ : ১০ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:২০ এএম
আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:০১ এএম
অনলাইন সংস্করণ

ঢা‌বি সাদা দলের কর্মকাণ্ডে অংশ নি‌তে পার‌বেন না ৭ শিক্ষক

ঢাবি সাদা দলের লোগো। ছবি: সংগৃহীত
ঢাবি সাদা দলের লোগো। ছবি: সংগৃহীত

আপত্তিকর ও আক্রমণাত্মক বক্তব্য প্রদান এবং কারণ দর্শানো নোটিশের জবাব না দেওয়ার কার‌ণে সাত শিক্ষকের সঙ্গে কোনো সম্পৃক্ততা না রাখার সিদ্ধান্ত নি‌য়ে‌ছে বাংলাদেশি জাতীয়তাবাদে বিশ্বাসী ঢা‌কা বিশ্ব‌বিদ‌্যালয় (ঢা‌বি) শিক্ষকদের সংগঠন সাদা দল। এসব শিক্ষক ভবিষ্যতে সাদা দলের ‌কোনো কা‌জে অংশ নি‌তে পার‌বেন না ব‌লে তারা জানি‌য়ে‌ছে।

সোমবার (০৯ ফেব্রুয়ারি) রা‌তে ঢা‌বি সাদা দ‌লের আহ্বায়ক অধ্যাপক ড. মো. মোর্শেদ হাসান খান, যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ড. আবদুস সালাম ও অধ্যাপক ড. মো. আবুল কালাম সরকার স্বাক্ষ‌রিত এক বিজ্ঞ‌প্তি‌তে এ তথ‌্য জানানো হ‌য়ে‌ছে।

এতে নেতারা ব‌লেন, ইউনিভার্সিটি টিচার্স লিংক (ইউটিএল) নামে একটি সংগঠন কর্তৃক আয়োজিত সংবাদ সম্মেলনে গত ২৭ সেপ্টেম্বর সাদা দলের কয়েকজন সদস্য দলের বিরুদ্ধে আপত্তিকর ও আক্রমণাত্মক বক্তব্য প্রদান করেন। এই পরিপ্রেক্ষিতে সাদা দলের সঙ্গে তাদের সম্পর্ক কেন রহিত করা হবে না মর্মে একটি কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছিল। তারা এর কোনো জবাব দেননি। এমনকি এই সম্পর্কে গঠিত একটি বিশেষ কমিটি তাদের মৌখিভাবে বক্তব্য উপস্থাপন করার আহ্বান জানালেও এ ব্যাপারে তাদের পক্ষ থেকে কোনো সাড়া মেলেনি।

তারা আরেও ব‌লেন, গতকাল রোববার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাদা দলের পক্ষ থেকে সংবাদ সম্মেলন করে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সাদা দলের অবস্থান স্পষ্ট করা হয়। অথচ আজ সোমবার ইউটিএল একটি সংবাদ সম্মেলন করে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সম্পর্কে বক্তব্য প্রদান করে এবং এই সংবাদ সম্মেলনে উপ‌‌রিউক্ত কয়েকজন শিক্ষক ছাড়াও সাদা দলের আরও কয়েকজন শিক্ষক উপস্থিত ছিলেন। এর মাধ্যমে তারা সাদা দলের সিদ্ধান্তের প্রতি অবজ্ঞা প্রদান করেছেন এবং এমন একটি সংগঠনের সাথে নিজেদের যুক্ত করেছেন যার সাথে সাদা দলের কোনো সম্পর্ক নেই।

সাদা দ‌লের সা‌থে তা‌দের কোন সম্পৃক্ততা নেই জা‌নি‌য়ে তারা ব‌লেন, আজ অনুষ্ঠিত সাদা দলের এক্সিকিউটিভ কমিটির এক সভায় দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ ইউসুফ ইবন হোছাইন, বিশ্ব ধর্ম ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. আবু সায়েম, আরবী বিভাগের অধ্যাপক ড. মিজানুর রহমান, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের মো. ওমর ফারুক, আরবী বিভাগের অধ্যাপক ড. যুবাইর মুহাম্মদ এহসানুল হক, ফিন্যান্স বিভাগের অধ্যাপক ড. এইচ এম মোশাররফ হোসেন এবং দর্শন বিভাগের অধ্যাপক ড. আ খ ম ইউনুসের সঙ্গে বাংলাদেশি জাতীয়তাবাদে বিশ্বাসী ঢাবি শিক্ষকদের সংগঠন সাদা দলের কোনো সম্পৃক্ততা নেই মর্মে সিদ্ধান্ত গৃহীত হয়। উল্লেখিত শিক্ষকরা ভবিষ্যতে সাদা দলের কোনো কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে পারবেন না।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চিকিৎসকদের নিয়ে সাংবাদিক মাসুদ কামালের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ড্যাব

সেনাবাহিনীর সহযোগিতায় চোখে আলো ফিরেছে ৮৪ জনের

বাজেটে মোবাইল, বিদ্যুৎ ও প্রযুক্তিপণ্যে বড় সুখবর

ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

বিশ্বকাপ উন্মাদনায় দেশের পতাকা থাকুক সবার উপরে

গাজায় সহিংসতার দায়ে ইসরায়েলি অর্থমন্ত্রীর ওপর ফ্রান্সের নিষেধাজ্ঞা

ঢাকায় নিখোঁজ জবি শিক্ষার্থীর বাবা, সন্ধান চায় ছেলে

নতুন রিসাইক্লিং উদ্যোগ / ৯০ শতাংশর বেশি প্লাস্টিক বর্জ্য কমিয়েছে সিঙ্গার বাংলাদেশ

সরকারি বাঙলা কলেজে অনুষ্ঠিত হচ্ছে প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা

বাংলার নদী, বাংলার জীবন : ইতিহাস থেকে বর্তমান অবস্থা

১০

ইসলামী ব্যাংক ইসলাম নয়, জামায়াতে ইসলামীও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

১১

সাউথইস্ট ইউনিভার্সিটির ফার্মেসি বিভাগে ‘হিট’ প্রকল্পের আওতায় ওয়ার্কশপ অনুষ্ঠিত

১২

ল্যাবএইডে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

১৩

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন

১৪

কক্সবাজারে ১৯ রোহিঙ্গা আটক

১৫

হিজবুল্লাহর রকেট হামলায় পিছু হটল ইসরায়েলি বাহিনী

১৬

ব্রাজিলের পতাকা টানাতে গিয়ে কিশোরের মৃত্যু

১৭

কাপ্তাই হ্রদে ডুবে চবি শিক্ষার্থীর মৃত্যু 

১৮

বিশ্বকাপে বাংলাদেশের সমর্থন চাইল নরওয়ে, তুলে ধরল একাধিক কারণ

১৯

ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের উপদেষ্টা মঞ্জুশ্রী রায় চৌধুরীর পরলোকগমন

২০
X