বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩
রাবি প্রতিনিধি
প্রকাশ : ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:১৮ পিএম
অনলাইন সংস্করণ

রাবিতে বিএনপিপন্থি শিক্ষকদের দোয়া মাহফিল

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বিএনপিপন্থি শিক্ষকদের দোয়া মাহফিল। ছবি : কালবেলা
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বিএনপিপন্থি শিক্ষকদের দোয়া মাহফিল। ছবি : কালবেলা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দুই-তৃতীয়াংশ আসন পেয়ে ভূমিধস বিজয় অর্জন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। এ উপলক্ষে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) দোয়া মাহফিলের আয়োজন করেছেন বিএনপিপন্থি শিক্ষকরা।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) জুমার নামাজ শেষে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে বিএনপিপন্থি দুই শতাধিক শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী অংশ নেন।

এ সময় জিয়া পরিষদের সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. ফরিদুল ইসলাম বলেন, বিএনপি অনেকগুলো আসন পেয়ে বিজয়ী হয়েছে। আমাদের এ বিজয় যেন বিন্দুমাত্র অহংকারের জন্ম না দেয়। আমাদের এ আনন্দ যেন অন্য কারো ক্ষতির কারণ না হয়। আমরা অনেক সাইবার বুলিংয়ের শিকার হয়েছি, তবুও তারেক রহমানের দিকে তাকিয়ে আমরা ধৈর্য ধরে ছিলাম। এখন আমরা বিজয় অর্জন করেছি, কিন্তু সে বিজয় যেন অন্যের বিপদের কারণ না হয়।

ইউট্যাবের সভাপতি অধ্যাপক ড. মামুনুর রশীদ বলেন, মরহুমা বেগম খালেদা জিয়া গণতন্ত্রের জন্য আজীবন লড়াই করে গেছেন। তার লড়াইয়ের ফলেই সেই বিজয় অর্জিত হয়েছে। আমরা খালেদা জিয়ার দেখানো পথ অনুসরণ করে এগিয়ে যাব ইনশাআল্লাহ। যারা গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার জন্য লড়াই-সংগ্রাম করেছেন, তাদের আমরা স্মরণ করছি।

জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সভাপতি প্রফেসর ড.আব্দুল আলীম বলেন, দীর্ঘ লড়াই-সংগ্রামের ফলে বাংলাদেশের জনগণ বিএনপির প্রতি আস্থা রেখেছেন। দুদিন আগেও আমরা নির্বাচন নিয়ে শঙ্কায় ছিলাম। নির্বাচন বাতিল হয়ে যায় কিনা । এ বিজয় বেগম খালেদা জিয়া দেখে যেতে পারেননি। আমাদের হৃদয়ে ক্ষত রয়েছে। আমরা খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করছি।

জিয়া পরিষদ রাবি শাখার সভাপতি প্রফেসর ড. মো.হাবীবুর রহমান বলেন, দেশে গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য আমাদের নেত্রী মরহুম খালেদা জিয়া কতই না চেষ্টা করেছেন। দেশের মানুষ বিএনপিকে ভালোবেসে ক্ষমতায় নিয়ে এসেছে। এই ক্ষমতা আমাদের জন্য আমানত স্বরূপ। জনগণের এ আমানত আমরা জীবন দিয়ে হলেও রক্ষা করব ইনশাআল্লাহ। আমাদের বিশ্বাস, বিএনপির চেয়ারম্যান তারেক রহমান সে গুরু দায়িত্ব ভালোভাবেই পালন করবেন।

এ সময় ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. রফিকুল ইসলাম বলেন, এবারের বিজয়ের পরে কিন্তু কোথাও হাঙ্গামা-দাঙ্গা হয়নি। এটাই বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের কারিশমা। শহীদ জিয়াউর রহমান এই দলের প্রতিষ্ঠাতা—তার গায়ে কোনো কালি নেই। নতুন একটি বাংলাদেশ গড়ার জন্য জনগণ বিএনপিকে বিজয়ী করেছেন। আমরা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে নতুন বাংলাদেশ গড়ে তুলব। ইনশাআল্লাহ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘ফিল্মি স্টাইলে’ হামলা চালিয়ে পুলিশের হাত থেকে আসামি ছিনতাই

অবশেষে আয়াতুল্লাহ আলি খামেনির জানাজা-দাফনের সময় জানাল ইরান

বিশ্বকাপের আগেই সুসংবাদ / নেইমারকে নিয়ে ব্রাজিল শিবিরে স্বস্তির বার্তা

মাঝ আকাশে বিমানের জানালার কাচ ভাঙলেন যাত্রী!

আলভারেজকে নিয়ে রিয়ালের ‘মেগা বিড’, প্রত্যাখ্যানের ঘোষণায় চমকে দিল অ্যাটলেটিকো 

সম্পদ-দলীয় প্রতীক সবই হারাচ্ছেন মমতা!

বিমান বাহিনীর ১৩১তম জুনিয়র কমান্ড ও স্টাফ কোর্সের সনদপত্র বিতরণ

চিকিৎসকদের নিয়ে সাংবাদিক মাসুদ কামালের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ড্যাব

সেনাবাহিনীর সহযোগিতায় চোখে আলো ফিরেছে ৮৪ জনের

বাজেটে মোবাইল, বিদ্যুৎ ও প্রযুক্তিপণ্যে বড় সুখবর

১০

ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

১১

বিশ্বকাপ উন্মাদনায় দেশের পতাকা থাকুক সবার উপরে

১২

গাজায় সহিংসতার দায়ে ইসরায়েলি অর্থমন্ত্রীর ওপর ফ্রান্সের নিষেধাজ্ঞা

১৩

ঢাকায় নিখোঁজ জবি শিক্ষার্থীর বাবা, সন্ধান চায় ছেলে

১৪

নতুন রিসাইক্লিং উদ্যোগ / ৯০ শতাংশর বেশি প্লাস্টিক বর্জ্য কমিয়েছে সিঙ্গার বাংলাদেশ

১৫

সরকারি বাঙলা কলেজে অনুষ্ঠিত হচ্ছে প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা

১৬

বাংলার নদী, বাংলার জীবন : ইতিহাস থেকে বর্তমান অবস্থা

১৭

ইসলামী ব্যাংক ইসলাম নয়, জামায়াতে ইসলামীও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

১৮

সাউথইস্ট ইউনিভার্সিটির ফার্মেসি বিভাগে ‘হিট’ প্রকল্পের আওতায় ওয়ার্কশপ অনুষ্ঠিত

১৯

ল্যাবএইডে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

২০
X