বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩
পাবিপ্রবি প্রতিনিধি
প্রকাশ : ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:৪৩ পিএম
অনলাইন সংস্করণ

ছাত্ররাজনীতি উন্মুক্তের দাবি করল পাবিপ্রবিতে ছাত্রদল

পাবিপ্রবিতে ছাত্রদলের বিক্ষোভ মিছিল। ছবি : কালবেলা
পাবিপ্রবিতে ছাত্রদলের বিক্ষোভ মিছিল। ছবি : কালবেলা

ছাত্ররাজনীতি উন্মুক্ত করে দেওয়ার দাবিতে বিক্ষোভ মিছিল করেছে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রদল।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) দুপুর দেড়টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে একটি মিছিল বের করে শাখা ছাত্রদলের নেতাকর্মীরা।

মিছিলটি প্রধান ফটক থেকে শুরু হয়ে জুলাই-৩৬ হল, স্বাধীনতা হল, স্বাধীনতা চত্বর প্রদক্ষিণ করে প্রশাসনিক ভবনের সামনে এসে সমাপ্ত হয়।

এ সময় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন পাবিপ্রবি ছাত্রদলের সভাপতি মুজাহিদ হোসেন, সাধারণ সম্পাদক কে এম তরিকুল ইসলাম, যুগ্মসাধারণ সম্পাদক দেওয়ান তাফহীমুল ইসলাম, যুগ্মসাধারণ সম্পাদক ওলি উল্লাহ, সাংগঠনিক সম্পাদক আবদুল মইন অলিভ। বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি মুজাহিদ হোসেন বলেন, শেখ হাসিনা স্বৈরশাসক ছিলেন। ৫ আগস্টের পর সবার স্বাধীনভাবে গণতান্ত্রিক চর্চার অধিকার তৈরী হয়েছে। একটি চক্রান্তকারিমহল আমাদের অধিকারকে খর্ব করার জন্য রাজনীতি নিষিদ্ধ করেছে। আমরা বর্তমান প্রশাসনকে বলতে চাই, আমরা আমাদের অধিকার চাই। আপনারা আমাদের রাজনীতি করার অধিকার ফিরিয়ে দিন।

বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাধারণ সম্পাদক কে এম তরিকুল ইসলাম বলেন, ছাত্ররাজনীতি নিষিদ্ধ হলে অনেকের সুবিধা হয়। রাজনীতি নিষিদ্ধ রাখলে অনেকের গদি ধরে রাখতে সুবিধা হয়। ২০২৪ সালে অবৈধভাবে ক্যাম্পাসে ছাত্ররাজনীতি নিষিদ্ধ করা হয়। আমরা তখন এর প্রতিবাদ করেছিলাম কিন্তু প্রশাসন কিছু বলেনি। গত কয়েক মাসে আমরা একাধিকবার প্রশাসনকে রাজনীতি চালু করার জন্য স্মারকলিপি দিয়েছি। প্রশাসন এ বিষয়ে কোনো কর্ণপাত করছে না। অনতিবিলম্বে যদি রাজনীতি উন্মুক্ত করে দেওয়া না হয় তাহলে আমরা কঠোর কর্মসূচিতে যাব। মিছিলে পাবিপ্রবি ছাত্রদলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিমান বাহিনীর ১৩১তম জুনিয়র কমান্ড ও স্টাফ কোর্সের সনদপত্র বিতরণ

চিকিৎসকদের নিয়ে সাংবাদিক মাসুদ কামালের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ড্যাব

সেনাবাহিনীর সহযোগিতায় চোখে আলো ফিরেছে ৮৪ জনের

বাজেটে মোবাইল, বিদ্যুৎ ও প্রযুক্তিপণ্যে বড় সুখবর

ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

বিশ্বকাপ উন্মাদনায় দেশের পতাকা থাকুক সবার উপরে

গাজায় সহিংসতার দায়ে ইসরায়েলি অর্থমন্ত্রীর ওপর ফ্রান্সের নিষেধাজ্ঞা

ঢাকায় নিখোঁজ জবি শিক্ষার্থীর বাবা, সন্ধান চায় ছেলে

নতুন রিসাইক্লিং উদ্যোগ / ৯০ শতাংশর বেশি প্লাস্টিক বর্জ্য কমিয়েছে সিঙ্গার বাংলাদেশ

সরকারি বাঙলা কলেজে অনুষ্ঠিত হচ্ছে প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা

১০

বাংলার নদী, বাংলার জীবন : ইতিহাস থেকে বর্তমান অবস্থা

১১

ইসলামী ব্যাংক ইসলাম নয়, জামায়াতে ইসলামীও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

১২

সাউথইস্ট ইউনিভার্সিটির ফার্মেসি বিভাগে ‘হিট’ প্রকল্পের আওতায় ওয়ার্কশপ অনুষ্ঠিত

১৩

ল্যাবএইডে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

১৪

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন

১৫

কক্সবাজারে ১৯ রোহিঙ্গা আটক

১৬

হিজবুল্লাহর রকেট হামলায় পিছু হটল ইসরায়েলি বাহিনী

১৭

ব্রাজিলের পতাকা টানাতে গিয়ে কিশোরের মৃত্যু

১৮

কাপ্তাই হ্রদে ডুবে চবি শিক্ষার্থীর মৃত্যু 

১৯

বিশ্বকাপে বাংলাদেশের সমর্থন চাইল নরওয়ে, তুলে ধরল একাধিক কারণ

২০
X