কুবি প্রতিনিধি
প্রকাশ : ২০ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৩৩ পিএম
অনলাইন সংস্করণ

কুবিতে নিজ দলের কর্মীদের পেটানোর অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে

ভুক্তভোগী ছাত্র। ছবি : কালবেলা
ভুক্তভোগী ছাত্র। ছবি : কালবেলা

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হলে সিট দখলের কেন্দ্র করে নিজ দলের কর্মীদের ওপর হামলার অভিযোগ উঠেছে সাবেক শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক আতিকুর রহমানসহ তার অনুসারীদের বিরুদ্ধে।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) রাত ১২টার দিকে হলের ছাদে ঘটে যাওয়া এই হামলায় ছাত্রদলের এক কর্মীর নাক ফেটে যাওয়াসহ মোট তিনজন আহত হয়েছেন। এই ঘটনার প্রতিবাদে এবং বহিরাগতদের দৌরাত্ম্য বন্ধের দাবিতে রাতে হল প্রাঙ্গণে বিক্ষোভ করেছেন আবাসিক শিক্ষার্থীরা।

অভিযুক্তরা হলেন— কুবি শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আতিকুর রহমান ও সাইফুল ইসলাম ও ছাত্রদল কর্মী তারিকুল ইসলাম এবং সিফাত।

ভুক্তভোগী ছাত্রদল কর্মীরা হলেন— নৃবিজ্ঞান বিভাগের মাজহারুল ইসলাম আবির, অর্থনীতি বিভাগের তোফায়েল আহমেদ নিবির, এবং অ্যাকাউন্টিং বিভাগের শিক্ষার্থী সৌরভ হোসেন কাব্য। পরে কাব্যকে কুমিল্লা মেডিকেল হলে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে।

আবাসিক শিক্ষার্থীরা জানান, গত ১৭ ফেব্রুয়ারি রাতে ছাত্রদল নেতা আতিকুর রহমান কাউকে অবহিত না করে দত্ত হলের ৫০০২ নম্বর কক্ষে ওঠেন এবং একই কক্ষে আরেক ছাত্রদল কর্মীকেও তোলেন। পাশাপাশি সিফাত নামে একজনকে নিয়মবহির্ভূতভাবে হলের ২০৪ নম্বর কক্ষে ওঠানো হয়। বিষয়টি জানাজানি হলে আবাসিক শিক্ষার্থীরা ক্ষোভ প্রকাশ করেন এবং হলের ছাত্রদল কর্মীদের বিষয়টি জানান।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার দিন সন্ধ্যায় আতিকুর রহমান ছাত্রদলের কয়েকজন কর্মীকে সঙ্গে নিয়ে হলের বিভিন্ন কক্ষে যান এবং আবাসিক শিক্ষার্থীদের নিজ নিজ সিটে অবস্থান করার নির্দেশ দেন। এ সময় অন্য গ্রুপের কর্মীদের সঙ্গে বাগ্‌বিতণ্ডা শুরু হয়। পরে রাতের দিকে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

এ সময় ছাত্রদলের আহ্বায়ক মামুন ও সদস্য সচিব শুভর উপস্থিতিতে আতিকুর রহমান ছাত্রদল কর্মী নিবিড়ের কলার ধরে থাপ্পড় মারেন। বাধা দিতে গেলে ছাত্রদল কর্মী আবিরকে ধাক্কা দেওয়া হয় এবং সৌরভের নাকে ঘুসি মারা হয়। এতে তার নাক ফেটে যায়। একপর্যায়ে হলের অন্যান্য শিক্ষার্থীরা ছুটে আসেন। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে সাধারণ শিক্ষার্থীরা ক্ষুব্ধ হয়ে অভিযুক্তদের ধাওয়া দিলে তারা হল এলাকা থেকে পালিয়ে যান।

সাম্প্রতিক সময়ে হলগুলোতে অছাত্র বা দলীয় পরিচয়ে শিক্ষার্থী তোলার প্রবণতা বেড়েছে বলে অভিযোগ তুলেছেন সাধারণ শিক্ষার্থীরা। তাদের দাবি, বিএনপি ক্ষমতায় আসার পর থেকে একটি পক্ষ হল দখল ও প্রভাব বিস্তারের চেষ্টা করছে। এইভাবে হলে সিট দখল করার বিষয় নিয়ে কিছু ছাত্রদল কর্মীরা প্রতিবাদ জানালে রাতে ছাত্রদলের আহ্বায়ক ও সদস্য সচিবের উপস্থিতিতে তাদেরকে ডেকে এনে মারধর করা হয়।

নাক ফাটানোর বিষয়ে সৌরভের বন্ধু ও ছাত্রদল কর্মী হুসাইন বিন আলি বলেন, সৌরভের নাকের হাড় ভেঙে গিয়েছে।

ভুক্তভোগী কর্মী তোফায়েল মাহমুদ নিবিড় বলেন, ‘আমরা ছাদে আছি এরমধ্যে ছাত্রদলের আতিক এসে আমার কলারে ধরে চড় মারে। আর ১৬ ব্যাচের একজনের নাকে ঘুসি মেরে রক্ত বের করে ফেলেছে। তাদের সচকগ সাইফুল, তরিক আর ১৮ ব্যাচের সিফাত নামের একটা ছেলে ছিল। তখন সৌরভের নাক ফেটে যায়, আর আমাকে ধাক্কা মেরে কাঠে ফেলে দিলে আমার হাত মচকে যায়। আতিক আমার ডিপার্টমেন্টের সাবেক শিক্ষার্থী। সে আমাকে পলিটিক্যালি মেরেছে।’

বহিরাগত হয়েও ছাত্রদলের ক্ষমতায় হল দখলের চেষ্টা ও মারধরের বিষয়ে অভিযুক্ত কুবি ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আতিকুরের সঙ্গে মোবাইলে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

এ বিষয়ে কুবি শাখা ছাত্রদলের সদস্য সচিব মুস্তাফিজুর রহমান শুভ বলেন, সাংগঠনিকভাবে বিষয়টি সমাধান করা হবে।

প্র‍্যাধ্যক্ষ ড. ম. জনি আলম বলেন, এই অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য আমি দুঃখ প্রকাশ করছি। এই ঘটনার সঙ্গে হল প্রশাসনের কারো কোনো সম্পর্ক থাকলে সেটা খতিয়ে দেখে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে। বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির সঙ্গে আলোচনা করে অভিযুক্ত বহিরাগতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। পাশাপাশি শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে যথাযথ পদক্ষেপ গ্রহণ করব।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

বিশ্বকাপ উন্মাদনায় দেশের পতাকা থাকুক সবার উপরে

গাজায় সহিংসতার দায়ে ইসরায়েলি অর্থমন্ত্রীর ওপর ফ্রান্সের নিষেধাজ্ঞা

ঢাকায় নিখোঁজ জবি শিক্ষার্থীর বাবা, সন্ধান চায় ছেলে

নতুন রিসাইক্লিং উদ্যোগ / ৯০ শতাংশর বেশি প্লাস্টিক বর্জ্য কমিয়েছে সিঙ্গার বাংলাদেশ

সরকারি বাঙলা কলেজে অনুষ্ঠিত হচ্ছে প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা

বাংলার নদী, বাংলার জীবন : ইতিহাস থেকে বর্তমান অবস্থা

ইসলামী ব্যাংক ইসলাম নয়, জামায়াতে ইসলামীও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

সাউথইস্ট ইউনিভার্সিটির ফার্মেসি বিভাগে ‘হিট’ প্রকল্পের আওতায় ওয়ার্কশপ অনুষ্ঠিত

ল্যাবএইডে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

১০

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন

১১

কক্সবাজারে ১৯ রোহিঙ্গা আটক

১২

হিজবুল্লাহর রকেট হামলায় পিছু হটল ইসরায়েলি বাহিনী

১৩

ব্রাজিলের পতাকা টানাতে গিয়ে কিশোরের মৃত্যু

১৪

কাপ্তাই হ্রদে ডুবে চবি শিক্ষার্থীর মৃত্যু 

১৫

বিশ্বকাপে বাংলাদেশের সমর্থন চাইল নরওয়ে, তুলে ধরল একাধিক কারণ

১৬

ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের উপদেষ্টা মঞ্জুশ্রী রায় চৌধুরীর পরলোকগমন

১৭

রামিসা হত্যা : দ্রুতই শুনানি করতে চান রাষ্ট্রপক্ষ

১৮

কেআইবিতে জুনিয়রের ঘুসিতে রক্তাক্ত সিনিয়র কর্মকর্তা

১৯

ইরানে ইসরায়েলি হামলায় দুই সেনা নিহত

২০
X