খুবি প্রতিনিধি
প্রকাশ : ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৫২ এএম
অনলাইন সংস্করণ

খুলনা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন 

বিশ্ববিদ্যালয়ের লিয়াকত আলী মিলনায়তনে খুবিসাসের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে কেক কেটে উদযাপন করেন নেতৃবৃন্দ ও অতিথিরা। ছবি : কালবেলা
বিশ্ববিদ্যালয়ের লিয়াকত আলী মিলনায়তনে খুবিসাসের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে কেক কেটে উদযাপন করেন নেতৃবৃন্দ ও অতিথিরা। ছবি : কালবেলা

নানা আয়োজন ও উৎসবমুখর পরিবেশে খুলনা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (খুবিসাস) ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) বিকেলে বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে আলোচনা সভা, ইফতার মাহফিল ও কেক কাটা অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনটি পালন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. রেজাউল করিম। বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য প্রফেসর ড. মো. হারুনর রশীদ খান, ট্রেজারার প্রফেসর ড. মো. নূরুন্নবী, ছাত্র বিষয়ক পরিচালক প্রফেসর ড. মো. নাজমুস সাদাত, গণযোগাযোগ ও সাংবাদিকতা ডিসিপ্লিনের প্রধান সারা মনামী হোসেন এবং খুলনা প্রেসক্লাব-এর আহ্বায়ক এনামুল হক।

বক্তারা বলেন, সাংবাদিকতা একটি মহান ও ঝুঁকিপূর্ণ পেশা। অন্যান্য পেশার তুলনায় এ পেশায় চ্যালেঞ্জ বেশি। দায়িত্বশীলতা ও নৈতিকতার সঙ্গে সংবাদ পরিবেশন করলেই সাংবাদিকরা জাতির আস্থা অর্জন করতে পারেন। সংবাদের মাধ্যমে যেন কারও ক্ষতি না হয়, সেদিকে সচেতন থাকার আহ্বান জানান তারা। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি অক্ষুণ্ন রাখতে ক্যাম্পাস সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা রাখার ওপর গুরুত্বারোপ করা হয়। ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে খুবিসাসের সকল সদস্যকে শুভেচ্ছা জানান অতিথিরা।

খুবিসাস সভাপতি আলকামা রমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) শেখ শারাফাত আলী ও শাখা প্রধান (এস্টেট) উপ-রেজিস্ট্রার এস এম মোহাম্মদ আলী। স্বাগত বক্তব্য দেন সমিতির সাধারণ সম্পাদক মো. মিরাজুল ইসলাম।

শিক্ষার্থীদের বিভিন্ন সংগঠনের পক্ষ থেকেও শুভেচ্ছা বক্তব্য দেওয়া হয়। ওংকার শৃণুতার প্রধান সমন্বয়ক খাইরুন নাহার, বাঁধন খুবি ইউনিটের সাধারণ সম্পাদক আবরার আকিব, ভৈরবী’র সভাপতি মো. রেজোয়ানুল হক রাদ ও ক্যারিয়ার ক্লাবের সেক্রেটারি রাহুল ঘোষ বক্তব্য রাখেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন খাইরুন নাহার ও শাম্মী আক্তার মিথি।

আলোচনা সভা শেষে ইফতার মাহফিল ও কেক কাটা অনুষ্ঠিত হয়। ইফতারের আগে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন কেন্দ্রীয় জামে মসজিদের সিনিয়র পেশ ইমাম মুফতি আব্দুল কুদ্দুস। অনুষ্ঠানে খুবিসাসের সদস্য, বিভিন্ন ছাত্রসংগঠনের প্রতিনিধি, খুলনায় কর্মরত সাংবাদিক ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সকালের মধ্যে ১৮ জেলায় দমকা হাওয়ার সঙ্গে ব্যাপক বজ্রবৃষ্টির শঙ্কা

ইসলামী ব্যাংক নিয়ে বিতর্ক: শেয়ার মালিকানা প্রকাশের দাবি স্বরাষ্ট্রমন্ত্রীর

নাসির-তামিমার ভাগ্য নির্ধারণ আজ, দোষ প্রমাণিত হলেই ভয়ঙ্কর পরিণতি

‘ফিল্মি স্টাইলে’ হামলা চালিয়ে পুলিশের হাত থেকে আসামি ছিনতাই

অবশেষে আয়াতুল্লাহ আলি খামেনির জানাজা-দাফনের সময় জানাল ইরান

বিশ্বকাপের আগেই সুসংবাদ / নেইমারকে নিয়ে ব্রাজিল শিবিরে স্বস্তির বার্তা

মাঝ আকাশে বিমানের জানালার কাচ ভাঙলেন যাত্রী!

আলভারেজকে নিয়ে রিয়ালের ‘মেগা বিড’, প্রত্যাখ্যানের ঘোষণায় চমকে দিল অ্যাটলেটিকো 

সম্পদ-দলীয় প্রতীক সবই হারাচ্ছেন মমতা!

বিমান বাহিনীর ১৩১তম জুনিয়র কমান্ড ও স্টাফ কোর্সের সনদপত্র বিতরণ

১০

চিকিৎসকদের নিয়ে সাংবাদিক মাসুদ কামালের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ড্যাব

১১

সেনাবাহিনীর সহযোগিতায় চোখে আলো ফিরেছে ৮৪ জনের

১২

বাজেটে মোবাইল, বিদ্যুৎ ও প্রযুক্তিপণ্যে বড় সুখবর

১৩

ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

১৪

বিশ্বকাপ উন্মাদনায় দেশের পতাকা থাকুক সবার উপরে

১৫

গাজায় সহিংসতার দায়ে ইসরায়েলি অর্থমন্ত্রীর ওপর ফ্রান্সের নিষেধাজ্ঞা

১৬

ঢাকায় নিখোঁজ জবি শিক্ষার্থীর বাবা, সন্ধান চায় ছেলে

১৭

নতুন রিসাইক্লিং উদ্যোগ / ৯০ শতাংশর বেশি প্লাস্টিক বর্জ্য কমিয়েছে সিঙ্গার বাংলাদেশ

১৮

সরকারি বাঙলা কলেজে অনুষ্ঠিত হচ্ছে প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা

১৯

বাংলার নদী, বাংলার জীবন : ইতিহাস থেকে বর্তমান অবস্থা

২০
X