ববি প্রতিনিধি
প্রকাশ : ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৫২ পিএম
অনলাইন সংস্করণ

ছাত্রদল নেতাসহ ২৩ শিক্ষার্থীর নামে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার মামলা

বরিশাল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। ফাইল ছবি
বরিশাল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। ফাইল ছবি

বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) শাখা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মো. মিজানুর রহমানসহ বিশ্ববিদ্যালয়ের ২৩ শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা করেছেন নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতা তানজিদুল হক (তানজিদ মঞ্জু)। মোটরসাইকেল চুরি ও অগ্নিসংযোগের অভিযোগে এ মামলা করেছেন তিনি।

মামলার এজাহারে জানা গেছে, বরিশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দ্রুত আমলি বিচার আদালতে মামলাটি দায়ের করা হয়েছে। মামলায় উল্লেখ করা হয়, গত বছরের ২৬ আগস্ট রাত আনুমানিক ১টার দিকে বরিশাল মেরিন অ্যাকাডেমির সামনে নভোথিয়েটার সংলগ্ন আনন্দবাজার এলাকায় তানজিদ মঞ্জুর একটি মোটরসাইকেল চুরি করে আগুনে পুড়িয়ে দেওয়া হয়।

মামলায় ইংরেজি বিভাগের শিক্ষার্থী মো. মিঠুকে ১ নম্বর আসামি করা হয়েছে। এছাড়া ববি শাখা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মো. মিজানুর রহমানকে ৭ নম্বর আসামি হিসেবে উল্লেখ করা হয়। অন্য আসামিদের মধ্যে রয়েছেন ইংরেজি বিভাগের শিক্ষার্থী বাবুল মিয়া, রাকিন, প্রীতম, আতিক আবদুল্লাহ এবং উদ্ভিদবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ইব্রাহিম হোসেন স্বজনসহ মোট ২৩ জন।

জানা গেছে, ২০২৫ সালের ২৪ আগস্ট নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতা তানজিদ মঞ্জুকে আটকের চেষ্টা করা হলে তিনি পালিয়ে যান। এ সময় ঘটনাস্থলে তার ফেলে যাওয়া মোটরসাইকেলে আগুন দেওয়া হয়।

ববি শাখা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মো. মিজানুর রহমান বলেন, ‘অন্তর্বর্তী সরকারের সময়ে যে বিচারহীনতার সংস্কৃতি গড়ে উঠেছিল, এ মামলা তারই প্রমাণ। কোনো প্রকার তথ্য-প্রমাণ ছাড়াই নিষিদ্ধ সংগঠনের একজন নেতার করা এটি হয়রানিমূলক ও উদ্দেশ্যপ্রণোদিত মামলা।’

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক ড. রাহাত হোসাইন ফয়সাল বলেন, ‘আমি এমন একটি মামলার বিষয় শুনেছি। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দপ্তর থেকে তথ্য চাওয়া হয়েছিল। তবে শিক্ষার্থীদের বিরুদ্ধে কোনো নির্দিষ্ট তথ্য প্রদান করা হয়নি।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কেআইবিতে জুনিয়রের ঘুসিতে রক্তাক্ত সিনিয়র কর্মকর্তা

ইরানে ইসরায়েলি হামলায় দুই সেনা নিহত

অপু থেকে বুবলী : সন্তান প্রসঙ্গে কেন বারবার একই চিত্র?

স্বরাষ্ট্রমন্ত্রী, সংসদ ও পুলিশের প্রতিক্রিয়ায় টিআইবির ব্যাখ্যা

পুকুরে মিলল মাদ্রাসাছাত্রের লাশ

১৯৭১ : একটি গ্রামের গল্প

কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে বন্দিদের মাঝে মৌসুমী ফল বিতরণ

রাতের মধ্যে বজ্রবৃষ্টি হতে পারে যেসব জেলায়

ডিজিটাল মাধ্যমেও নারী-শিশুরা নিরাপদ নয় : নিপুণ রায় 

আসামি ছিনিয়ে নেওয়ার চেষ্টা, আটক ৫

১০

ময়লাবাহী ট্রাকচাপায় যুবদল ও ছাত্রদল নেতার মৃত্যু

১১

সরকার অনিয়মের নির্বাচন করলে মুখ থুবড়ে পড়বে : জাতীয় পার্টির মহাসচিব

১২

সোলার এনার্জিতে উজ্জ্বল পদ্মা সেতুর সার্ভিস এরিয়া, কমছে বিপুল বিদ্যুৎ বিল

১৩

আর্মি স্টেডিয়ামে কূটনৈতিক কোর ও বাংলাদেশের কর্মকর্তাদের প্রীতি ম্যাচ

১৪

প্রধানমন্ত্রীর মূল লক্ষ্য সুখী-সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণ করা : অধ্যাপক ডোনার

১৫

যে জয়ের কথা স্মরণ করলেন মাশরাফি

১৬

সন্তানসহ জীবন বিসর্জন দিলেন মা

১৭

প্রথমবারের মতো উদ্ধার অভিযানে স্পিডবোট ড্রোন ব্যবহার করল যুক্তরাষ্ট্র

১৮

লোকসংগীত শিল্পী সোহাগের রয়্যালটির টাকা আত্মসাতের অভিযোগ

১৯

ঢাকা শহরে স্মার্ট পোস্ট বক্স বসাবে সরকার

২০
X