কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৩ মার্চ ২০২৬, ১২:৫২ এএম
অনলাইন সংস্করণ

ফেসবুক মন্তব্যকে ঘিরে রাকসু জিএস ও ছাত্র অধিকার নেতার বাগবিতণ্ডা

ফেসবুক মন্তব্যকে ঘিরে রাকসু জিএস ও ছাত্র অধিকার নেতার বাগবিতণ্ডার ঘটনা ঘটেছে। ছবি : সংগৃহীত
ফেসবুক মন্তব্যকে ঘিরে রাকসু জিএস ও ছাত্র অধিকার নেতার বাগবিতণ্ডার ঘটনা ঘটেছে। ছবি : সংগৃহীত

ফেসবুকে দেওয়া একটি মন্তব্যকে কেন্দ্র করে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাউদ্দিন আম্মারের সঙ্গে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র অধিকার পরিষদের নেতাকর্মীদের উত্তপ্ত বাক্যবিনিময় ও বাগবিতণ্ডার ঘটনা ঘটেছে।

সোমবার (২ মার্চ) দুপুর আড়াইটার দিকে রাকসু ভবনে জিএস-এর কার্যালয়ে এই পরিস্থিতির সৃষ্টি হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত ২৮ ফেব্রুয়ারি ছাত্র অধিকার পরিষদের রাবি শাখা সভাপতি মেহেদী মারুফ সামাজিক যোগাযোগমাধ্যমে রাকসুর কার্যক্রমের সমালোচনা করে একটি স্ট্যাটাস দেন। সেখানে তিনি উল্লেখ করেন, ‘রাকসু ফরজ কাজ বাদ দিয়ে নফল কাজেই বেশি মনোযোগী এবং পারদর্শী।’

ওই পোস্টের কমেন্ট বক্সে রাকসু জিএস সালাউদ্দিন আম্মার মন্তব্য করেন, ‘চুলকানি শুরু মলমের নাম নুরু’। মূলত এই মন্তব্যটিকে কেন্দ্র করেই দুই পক্ষের মধ্যে উত্তেজনার সূত্রপাত হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার দুপুরে মেহেদী মারুফের নেতৃত্বে ছাত্র অধিকার পরিষদের একদল নেতাকর্মী রাকসু কার্যালয়ে গিয়ে উক্ত মন্তব্যের কৈফিয়ত দাবি করেন। এ সময় উভয় পক্ষের মধ্যে দীর্ঘ সময় ধরে উচ্চবাচ্য ও কথা-কাটাকাটি চলে।

ছাত্র অধিকার পরিষদের সভাপতি মেহেদী মারুফ এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে বলেন, একজন নির্বাচিত জিএস হয়ে তিনি প্রতিমন্ত্রী নুরুল হক নুরকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করেছেন এবং সাধারণ শিক্ষার্থীদের প্রতি অবমাননাকর ভাষা ব্যবহার করেছেন। আমরা মনে করি, এটি তার নৈতিক স্খলন। এ ঘটনার প্রতিকার চেয়ে আমরা রাকসু সভাপতি ও উপাচার্য অধ্যাপক ড. সালেহ হাসান নকিবের দ্বারস্থ হবো।

অন্যদিকে, বিষয়টিকে উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছেন রাকসু জিএস সালাউদ্দিন আম্মার। তিনি বলেন, একটি সাধারণ মন্তব্যকে কেন্দ্র করে তিলকে তাল বানিয়ে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করা হচ্ছে। যখন সব পক্ষ ক্যাম্পাসে গঠনমূলক অবস্থানে আছে, তখন তারা অহেতুক পরিবেশ উত্তপ্ত করার চেষ্টা করছে। এটি মূলত সস্তা প্রচার পাওয়ার (মিডিয়া অ্যাটেনশন) একটি কৌশল মাত্র।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

বিশ্বকাপ উন্মাদনায় দেশের পতাকা থাকুক সবার উপরে

গাজায় সহিংসতার দায়ে ইসরায়েলি অর্থমন্ত্রীর ওপর ফ্রান্সের নিষেধাজ্ঞা

ঢাকায় নিখোঁজ জবি শিক্ষার্থীর বাবা, সন্ধান চায় ছেলে

নতুন রিসাইক্লিং উদ্যোগ / ৯০ শতাংশর বেশি প্লাস্টিক বর্জ্য কমিয়েছে সিঙ্গার বাংলাদেশ

সরকারি বাঙলা কলেজে অনুষ্ঠিত হচ্ছে প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা

বাংলার নদী, বাংলার জীবন : ইতিহাস থেকে বর্তমান অবস্থা

ইসলামী ব্যাংক ইসলাম নয়, জামায়াতে ইসলামীও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

সাউথইস্ট ইউনিভার্সিটির ফার্মেসি বিভাগে ‘হিট’ প্রকল্পের আওতায় ওয়ার্কশপ অনুষ্ঠিত

ল্যাবএইডে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

১০

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন

১১

কক্সবাজারে ১৯ রোহিঙ্গা আটক

১২

হিজবুল্লাহর রকেট হামলায় পিছু হটল ইসরায়েলি বাহিনী

১৩

ব্রাজিলের পতাকা টানাতে গিয়ে কিশোরের মৃত্যু

১৪

কাপ্তাই হ্রদে ডুবে চবি শিক্ষার্থীর মৃত্যু 

১৫

বিশ্বকাপে বাংলাদেশের সমর্থন চাইল নরওয়ে, তুলে ধরল একাধিক কারণ

১৬

ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের উপদেষ্টা মঞ্জুশ্রী রায় চৌধুরীর পরলোকগমন

১৭

রামিসা হত্যা : দ্রুতই শুনানি করতে চান রাষ্ট্রপক্ষ

১৮

কেআইবিতে জুনিয়রের ঘুসিতে রক্তাক্ত সিনিয়র কর্মকর্তা

১৯

ইরানে ইসরায়েলি হামলায় দুই সেনা নিহত

২০
X