ঢাকা কলেজ প্রতিনিধি
প্রকাশ : ০৩ মার্চ ২০২৬, ০৭:৪৪ পিএম
অনলাইন সংস্করণ

ছাত্রলীগের রাজনীতি ডাকসুর ভিপি-জিএসের মাধ্যমে ফিরে এসেছে : নাছির

ঢাকা কলেজে ছাত্রদল আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে সংগঠনটির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির। ছবি : কালবেলা
ঢাকা কলেজে ছাত্রদল আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে সংগঠনটির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির। ছবি : কালবেলা

পলিটেকনিক ইনস্টিটিউটে যারা হামলা করেছে তাদের বিরুদ্ধে ছাত্রদলের পক্ষ থেকে মামলা করা হবে বলে জানিয়েছেন সংগঠনটির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির।

এছাড়া ৫ আগস্টের পর ছাত্রলীগ যদি বাংলাদেশের রাজনীতিতে কোনোভাবে ফিরে আসে, সেটা ডাকসুর ভিপি-জিএসের মাধ্যমে ফিরে এসেছে বলেও মন্তব্য করেন তিনি।

মঙ্গলবার (০৩ মার্চ) ঢাকা কলেজের শহীদ আ ন ম নজীব উদ্দিন খান খুররম অডিটোরিয়ামে শাখা ছাত্রদল আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে বক্তব্য রাখতে গিয়ে এ কথা বলেন।

নাছির উদ্দীন নাছির বলেন, আপনারা অনেকেই জানেন যে সোমবার (০২ মার্চ) রাতে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। পলিটেকনিক ইনস্টিটিউটে ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দর ওপর ছাত্রশিবিরের এক ধরনের হামলার ঘটনা ঘটেছে। ইতিমধ্যে ছাত্রদলের পক্ষ থেকে আমরা মামলা করার সিদ্ধান্ত নিয়েছি। গতকাল যারা ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটে হামলা করেছে তাদের বিরুদ্ধে ছাত্রদলের পক্ষ থেকে মামলা করা হবে।

ছাত্রশিবির ছাত্রদলের ওপর দোষ চাপাচ্ছে এমন অভিযোগ করে তিনি বলেন, গতকাল হামলার পর রমজানের মধ্যেও ছাত্রশিবির মিথ্যা প্রোপাগান্ডা করে ছাত্রদলের ওপর দোষ চাপানোর এক ধরনের পায়তারা করেছে। এখন আমরা দেখেছি গণমাধ্যমে তারা বলেছে— ছাত্রদল নাকি ছাত্রলীগ হয়ে ফিরে আসতেছে; তারা গণমাধ্যমে অভিযোগ করেছে।

তিনি আরও বলেন, ডাকসুর তথাকথিত ভিপি এবং জিএস যেভাবে ছাত্রশিবিরের রাজনীতি করেছেন; আমরা মনে করি, পাঁচ তারিখের পরে ছাত্রলীগ যদি বাংলাদেশের রাজনীতিতে কোনভাবে ফিরে আসে সেটা তাদের মাধ্যমে ফিরে এসেছে।

ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সড়ক পরিবহন, সেতু, রেল ও নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক এ কে এম ইলিয়াস।

এছাড়াও অনুষ্ঠানে সংগঠনটির কলেজ শাখার নেতা কর্মীসহ, বিভিন্ন ছাত্রসংগঠনের নেতা ও সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, সোমবার মধ্যরাতে রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চলে অবস্থিত ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের লতিফ ছাত্রাবাসে ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যে সংঘর্ষ হয়। এতে অন্তত ১০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। এ ঘটনায় পরস্পরকে দোষারোপ দুই ছাত্র সংগঠনের নেতাকর্মীরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাভার পৌর ছাত্রদলের কমিটি ঘোষণা

প্রিয়জন হারানোর শোকে কাতর ব্যক্তিকে এই ৭ কথা বলা উচিত নয়

২০২৫ সালে যুদ্ধে নিহত হয়েছেন প্রায় আড়াই লাখ মানুষ

স্কুল ফিডিং প্রকল্পে নিম্নমানের খাবার সরবরাহ, মাদারীপুর থেকে গ্রেপ্তার ২

মৃত্যুর গুজব ছড়ালেও সুস্থ আছেন অভিনেত্রী তানিয়া বৃষ্টি

স্কুল ফিডিং প্রকল্পে অনিয়ম ও নিম্নমানের খাবার সরবরাহের দায়ে গ্রেপ্তার ২

চলন্ত মাইক্রোবাসে আগুন

‘অবাস্তব কিছু দেখানো হয়নি’ সমালোচনা প্রসঙ্গে নীহা

বিয়ের অনুষ্ঠানে মসজিদে খেজুর ছিটানো যাবে কি

প্রচুর রাগ হলেও শাকিবই আমার রাগ ভাঙায়: বুবলী

১০

তামিম-মোসাদ্দেকে ভর করে অজিদের চ্যালেঞ্জিং লক্ষ্য ছুড়ে দিল টাইগাররা

১১

বিতর্কের মুখে ‘পেদ্দি’ থেকে মুছল জাহ্নবীর আবেদনময়ী দৃশ্য

১২

২ হাজার ২৬৬ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন

১৩

১০ লিটার দুধ দিয়ে গোসল করে আর্জেন্টিনা সমর্থকের ব্রাজিলে যোগদান

১৪

ডাকাতি করতে গিয়ে মা-মেয়েকে সঙ্ঘবদ্ধ ‘ধর্ষণ’

১৫

বছরে কতবার পরিষ্কার করা হয় মসজিদে নববী?

১৬

আত্মসমর্পণের পর পাঁচ আ.লীগ নেতা কারাগারে

১৭

সীমান্তে মাইন বিস্ফোরণে রোহিঙ্গা নিহত

১৮

একনেকে ৮ প্রকল্প অনুমোদন

১৯

কিউবায় ১৫০ বছরের মধ্যে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প

২০
X