বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৫ মার্চ ২০২৬, ১২:৫৪ এএম
অনলাইন সংস্করণ

ঢাবি ইসলামের ইতিহাস বিভাগের সাবেক ছাত্র সমিতির ইফতার অনুষ্ঠিত

ছবি : কালবেলা
ছবি : কালবেলা

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সাবেক ছাত্র সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৪ মার্চ) বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনের অ্যালামনাই ফ্লোরে আয়োজিত ইফতার মাহফিল বিভাগের প্রাক্তন শিক্ষার্থীদের উপস্থিতিতে মিলন মেলায় রূপ নেয়।

ইফতারের আগমুহূর্তে অতিথিদের উপস্থিতির সঙ্গে সঙ্গে কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে অ্যালামনাই ফ্লোর। বিভাগের বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীরা টেবিলে বসে ইফতারে অংশ নেন। যাদের সঙ্গে এতদিন দেখা-সাক্ষাতের সুযোগ হয়ে ওঠেনি, তারা কাছের বন্ধুকে পেয়ে মেতে উঠে আড্ডা ও আলাপচারিতায়। স্মৃতিকে ধরে রাখতে ছবি তোলার হিড়িকও পড়ে যায়। অনেকেই সহপাঠীদের সঙ্গে খোলামেলা আলাপে মেতে ওঠেন।

ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রাক্তন ছাত্র সমিতির সভাপতি শবনম শেহনাজ চৌধুরী দীপার সভাপতিত্বে ও বিভাগের ভারপ্রাপ্ত চেয়ারম্যান অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খানের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রোভিসি (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা, প্রাক্তন ছাত্র সমিতির উপদেষ্টা অধ্যাপক ড. হাবিবা খাতুন প্রমুখ।

ইফতারের পূর্বে বিভাগের সাবেক চেয়ারম্যান মরহুম অধ্যাপক আতাউর রহমান বিশ্বাসের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া পরিচালনা করেন বিভাগের অধ্যাপক ড. আতাউর রহমান মিয়াজী। অনুষ্ঠানে বিভাগের শিক্ষক অধ্যাপক ড. মো. মাহফুজুল ইসলাম, অধ্যাপক ড. মুহাম্মদ ইব্রাহিম, ড. এ কে এম গোলাম রব্বানী, ড. আব্দুল বাছির, ড. মো. নূরুল আমিন, মো. ওমর ফারুক, এ টি এম শামসুজ্জোহা বাবুসহ সহস্রাধিক প্রাক্তন শিক্ষার্থী। ইফতার মাহফিলে দেশ জাতির সমৃদ্ধ কামনায় বিশেষ মুনাজাত করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপের আগেই সুসংবাদ / নেইমারকে নিয়ে ব্রাজিল শিবিরে স্বস্তির বার্তা

শুনলেন না কেবিন ক্রুর কথা / মাঝ আকাশে বিমানের জানালার কাচ ভাঙলেন যাত্রী!

আলভারেজকে নিয়ে রিয়ালের ‘মেগা বিড’, প্রত্যাখ্যানের ঘোষণায় চমকে দিল অ্যাটলেটিকো 

সম্পদ-দলীয় প্রতীক সবই হারাচ্ছেন মমতা!

বিমান বাহিনীর ১৩১তম জুনিয়র কমান্ড ও স্টাফ কোর্সের সনদপত্র বিতরণ

চিকিৎসকদের নিয়ে সাংবাদিক মাসুদ কামালের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ড্যাব

সেনাবাহিনীর সহযোগিতায় চোখে আলো ফিরেছে ৮৪ জনের

বাজেটে মোবাইল, বিদ্যুৎ ও প্রযুক্তিপণ্যে বড় সুখবর

ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

বিশ্বকাপ উন্মাদনায় দেশের পতাকা থাকুক সবার উপরে

১০

গাজায় সহিংসতার দায়ে ইসরায়েলি অর্থমন্ত্রীর ওপর ফ্রান্সের নিষেধাজ্ঞা

১১

ঢাকায় নিখোঁজ জবি শিক্ষার্থীর বাবা, সন্ধান চায় ছেলে

১২

নতুন রিসাইক্লিং উদ্যোগ / ৯০ শতাংশর বেশি প্লাস্টিক বর্জ্য কমিয়েছে সিঙ্গার বাংলাদেশ

১৩

সরকারি বাঙলা কলেজে অনুষ্ঠিত হচ্ছে প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা

১৪

বাংলার নদী, বাংলার জীবন : ইতিহাস থেকে বর্তমান অবস্থা

১৫

ইসলামী ব্যাংক ইসলাম নয়, জামায়াতে ইসলামীও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

১৬

সাউথইস্ট ইউনিভার্সিটির ফার্মেসি বিভাগে ‘হিট’ প্রকল্পের আওতায় ওয়ার্কশপ অনুষ্ঠিত

১৭

ল্যাবএইডে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

১৮

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন

১৯

কক্সবাজারে ১৯ রোহিঙ্গা আটক

২০
X