ঢাবি প্রতিনিধি
প্রকাশ : ০৯ মার্চ ২০২৬, ০৯:৫৩ এএম
আপডেট : ০৯ মার্চ ২০২৬, ০১:০৬ পিএম
অনলাইন সংস্করণ

সেহরি খেতে গিয়ে মারধরের শিকার ঢাবি শিক্ষার্থী, ফেলে যায় থানায়

কয়েক দফা মারধরে গুরুতর আহত অবস্থায় ঢাবি শিক্ষার্থী রাহিদ খান পাভেল। ছবি: কালবেলা
কয়েক দফা মারধরে গুরুতর আহত অবস্থায় ঢাবি শিক্ষার্থী রাহিদ খান পাভেল। ছবি: কালবেলা

জাতীয় ছাত্রশক্তির নেতাকর্মীদের বিরুদ্ধে সেহরি করতে গিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক শিক্ষার্থীকে ‘ছাত্রলীগ’ আখ্যা দিয়ে তুলে নিয়ে কয়েক দফা মারধরের অভিযোগ উঠেছে। পরে তাকে গুরুতর আহত অবস্থায় শাহবাগ থানায় রেখে আসা হয়। এ সময় একটি মোবাইল ফোন, বাইকের চাবি ও মানিব্যাগ ছিনিয়ে নেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী শিক্ষার্থী।

ভুক্তভোগী রাহিদ খান পাভেল ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের ২০২০–২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

অভিযুক্তরা হলেন- জাতীয় ছাত্রশক্তির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার নেতা সাইফুল্লাহ, হাসিব আল ইসলাম, সর্দার নাদিম মোহাম্মদ শুভ, মোহাম্মদ মহিউদ্দিন ও আবরারসহ আরও বেশ কয়েকজন।

ভুক্তভোগী রাহিদ খান পাভেল বলেন, ‘আমি বুয়েটের কাজী নজরুল ইসলাম হলে সেহরি খেতে গিয়েছিলাম। সেখানে হাসিব, শুভ, সাইফুল্লাহ, মহিউদ্দিন ও আবরারও খাচ্ছিল। তাদের নেতৃত্বে প্রায় ২০–২৫ জন আমাকে কোনো কারণ ছাড়াই দুই থেকে আড়াই ঘণ্টা মারধর করেছে। আমার দোষ থাকলে আমাকে পুলিশের হাতে তুলে দেওয়া হোক—আমি তাদেরও বলেছি। কিন্তু তারা আমার কোনো কথা শোনেনি।’

তিনি আরও বলেন, ‘প্রথমে বুয়েটের ভেতরে আমাকে মারধর করা হয়। পরে রিকশায় তুলে সলিমুল্লাহ মুসলিম হলের সামনে নিয়ে আবার পেটানো হয়। এরপর ভিসি চত্বরে নিয়ে গিয়ে মারধর করা হয় এবং রাজু ভাস্কর্যের সামনেও কিছু সময় আটকে রেখে পেটানো হয়। পরে আমাকে থানায় ফেলে রেখে যায়। তখন গেটের সামনেও আমাকে মারধর করা হয়। সিসিটিভি ফুটেজ দেখলে সবকিছু বোঝা যাবে।’

পাভেল বলেন, ‘আমার সারা শরীরে ব্যথা করছে, মুখ দিয়েও রক্ত বের হচ্ছে। তারা বাইকের চাবি দিয়ে আমার মুখে ঘুষি মেরেছে। বেল্ট দিয়ে আমাকে পিটিয়েছে। দুই পায়ের ওপর দাঁড়িয়ে মারধর করেছে। এমনকি মাটিতে ফেলে সারা শরীরে লাথিও দিয়েছে। আমি একটুও মুভ করতে পারছি না।’

রাজনীতির সাথে সম্পৃক্ততার বিষয়ে পাভেল বলেন, ‘আমি কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত নই। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিয়মিত শিক্ষার্থী এবং নিয়মিত ক্লাস করি। আপনারা চাইলে আমার বিভাগের শিক্ষকরা—দর্শন বিভাগের শিক্ষকদের সঙ্গে—আপনারা কথা বলতে পারেন।’

জাতীয় ছাত্রশক্তির ঢাবি শাখা সাংগঠনিক সম্পাদক সাইফুল্লাহ জানান, ‘পাভেল জিয়া হলে থাকে, গত জুলাই আন্দোলনে সে হামলাকারী ছিল। ডিপার্টমেন্ট থেকেও সে বয়কটেড। এর আগে শিক্ষার্থীরা তাকে থানায় দিয়েছিল। তখন বলা হয়েছিল, সে আর ক্যাম্পাসে আসবে না—এই শর্তে তার মা-বাবাকে নিয়ে গিয়েছিলাম।’

তিনি আরও বলেন, ‘ইদানীং সে ক্যাম্পাসে এসে সাবেক ছাত্রলীগদের সঙ্গে ইফতার মাহফিল ও বিভিন্ন প্রোগ্রাম করেছে। শিক্ষার্থীরা দেখেছে, সে ক্যাম্পাসে ছাত্রলীগের পোস্টারিংও করেছে। আজ তাকে ধরার পর ফোন চেক করার জন্য বললে, সে জানায় ফোন দেবে না। উল্টে সে রিঅ্যাক্ট করেছে। তখন পোলাপান তাকে ধরে থানায় দিয়েছে।’

তবে ছাত্রলীগের সঙ্গে তার সম্পৃক্ততার বিষয়ে অভিযোগকারীরা কোনো সঠিক প্রমাণ দিতে পারেননি। এই রিপোর্ট লেখা পর্যন্ত (সকাল ৯টা) জানা যায়নি, তিনি ছাত্রলীগের কোনো পদে ছিলেন কি না।

শাহবাগ থানার পরিদর্শক (অপারেশন) মো. খোকন মিয়া বলেন, ‘একদল শিক্ষার্থী তাকে ছাত্রলীগ করার অভিযোগে রেখে যায়। এখন পর্যন্ত আমাদের কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। সকাল দশটার পর আমাদের পক্ষ থেকে সিদ্ধান্ত জানানো হবে। আমরা আবার তাকে ছেড়ে দিতে পারি না।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠা নিয়ে হাইকোর্টের রায় আপিল বিভাগে স্থগিত

বাবা-ছেলেকে ধরে নিয়ে গেছে ইসরায়েলি বাহিনী

মোবাইলে বিশ্বকাপ দেখবেন যেভাবে

ইসরায়েলের ভাসমান কারাগারে ৭২ ঘণ্টা, ভয়াবহ অভিজ্ঞতা ফ্লোটিলা কর্মীর

প্রকাশ্যে রাজমিস্ত্রিকে গুলি

গোল না খাওয়ার পরিসংখ্যানে শীর্ষে আর্জেন্টিনা, ব্রাজিল ৪৩তম

যুবদল নেতা বহিষ্কার

রাশিয়ার ড্রোন হামলায় ইউক্রেনে নিহত ৪, আহত ১০

ম্যারাডোনার ‘ঈশ্বরের হাত’ ছোঁয়া সেই বল এখন কোথায়

ট্রাক-কাভার্ডভ্যানের সংঘর্ষে প্রাণ গেল যুবকের

১০

বিয়ে বাড়িতে গরুর মাংস নিয়ে দুপক্ষের সংঘর্ষ, আহত ১০

১১

আজ বিশ্ব অ্যাক্রেডিটেশন দিবস

১২

রামিসা হত্যা / ফাঁসির আসামিদের ‘কনডেম সেলে’ রাখা হলো সোহেল-স্বপ্নাকে

১৩

তেহরানের আন্তর্জাতিক বিমানবন্দরে ফের ফ্লাইট চলাচল শুরু

১৪

শুরুতেই উইকেট হারাল বাংলাদেশ

১৫

সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা ব্যর্থ, রাতভর পাহারায় বিজিবি-স্থানীয়রা

১৬

টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের দৌড়ে বাংলাদেশের নিচে ভারত

১৭

নেত্রকোনায় রোহিঙ্গা যুবক আটক

১৮

মৌসুমি বায়ুর প্রভাবে দেশজুড়ে বৃষ্টির আভাস, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

১৯

শিশু অপহরণ চক্রের দুই নারী সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৩ শিশু

২০
X