বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩
শাবিপ্রবি প্রতিনিধি
প্রকাশ : ১০ মার্চ ২০২৬, ০৯:০৬ এএম
অনলাইন সংস্করণ

শাবিপ্রবিতে সোশ্যাল মিডিয়া ব্যবহারে কড়াকড়ি, ভঙ্গ করলে ব্যবস্থা

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। ছবি : কালবেলা
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। ছবি : কালবেলা

সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে শিক্ষার্থীদের উদ্দেশে নির্দেশনা দিয়েছে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রশাসন (শাবিপ্রবি)। বিশ্ববিদ্যালয়ের ২০২৬ সালের প্রকাশিত ডায়েরির প্রক্টরিয়াল নীতিমালার অন্তর্গত ‘ক্যাম্পাসে প্রয়োজনীয় শান্তিশৃঙ্খলা রক্ষার্থে শিক্ষার্থী ও দর্শনার্থীদের প্রতি আবশ্যকীয় নির্দেশনাবলি’ শিরোনামে বিষয়টি উল্লেখ করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় এসব নির্দেশনাবলি পাস হয়েছে বলে ডায়েরিতে উল্লেখ করা হয়েছে। ডায়েরির ১০৭তম পাতার ৯ নম্বর নির্দেশনায় বলা হয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমে যে কারও গঠনমূলক সমালোচনা করা যাবে। তবে শব্দচয়নের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে। কাউকেই ব্যক্তিগত আক্রমণ করা যাবে না।

১০ নম্বর নির্দেশনায় বলা হয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য শেয়ার করে কিংবা লেখার মাধ্যমে কোনো শিক্ষক/শিক্ষার্থী/কর্মকর্তা/কর্মচারীকে অবমাননা বা অপদস্থ করা যাবে না। বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি ক্ষুণ্ন হয় এরকম কোনো পোস্ট দেওয়া বা শেয়ার করা যাবে না।

এসব কাজ করলে তা শৃঙ্খলা ভঙ্গ বলে বিবেচিত হবে এবং প্রক্টরিয়াল নীতিমালা অনুযায়ী শৃঙ্খলা ভঙ্গকারীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রযোজ্য হবে বলে নিদের্শনায় বলা হয়েছে।

একই পাতার ১২ নম্বর নির্দেশনায় বলা হয়েছে, ওয়েবসাইট কিংবা সামাজিক যোগাযোগমাধ্যমে বিশ্ববিদ্যালয়ের নাম ও লোগো ব্যবহার করে আইডি, পেজ কিংবা ইউটিউব চ্যানেল পরিচালনা করা যাবে না। তবে প্রক্টরিয়াল কমিটির অনুমোদনক্রমে নাম ও লোগো ব্যবহার করা যাবে।

রাজনৈতিক কিংবা অরাজনৈতিক বা সংগঠনগুলো কোনো আইডি, পেজ বা ইউটিউব চ্যানেল পরিচালনা করতে পারবে। তবে সেক্ষেত্রে অ্যাডমিনের বিস্তারিত তথ্য জমাদান সাপেক্ষে প্রক্টরিয়াল কমিটির সাধারণ অনুমোদন নিতে হবে। বিশ্ববিদ্যালয়ের অধ্যয়ন সমাপ্ত হলে অ্যাডমিন হিসেবে আর দায়িত্ব পালন করতে পারবেন না।

বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সাজেদুল করিম বলেন, ‌‘শিক্ষার্থীদের সঙ্গে প্রক্টরিয়াল বডি ও ছাত্র-উপদেষ্টার আলোচনার সাপেক্ষে যে সুপারিশ করা হয়েছিল, সেটি সিন্ডিকেট সভায় পাস হয়েছে। প্রক্টরিয়াল নীতিমালার সঙ্গে নতুন করে বিষয়গুলো যুক্ত করা হয়েছে।’

শাবিপ্রবির নামে বিদ্যমান পেজ ও আইডির বিষয়ে তিনি বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের নাম ও লোগো ব্যবহার করে এখন থেকে কেউ আইডি বা পেজ চালাতে পারবেন না। যারা এগুলো করেছেন ঠিক করেনি। অ্যাডমিনদের তালিকা প্রক্টর অফিসে থাকবে, যখন তাদের ছাত্রত্ব শেষ হবে প্রক্টর অফিস অ্যাডমিনদের পরিবর্তন করবে। প্রক্টরিয়াল বডির সদস্যরা বিষয়গুলো দেখভাল করবেন।’

এদিকে নির্দেশনাগুলো প্রকাশের পর শিক্ষার্থীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে তুমুল সমালোচনা ও ক্ষোভ প্রকাশ করছেন।

রিয়াজ হোসেন রিমন নামের এক শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ ফেসবুক গ্রুপে লিখেছেন, প্রশাসনের এমন হীন সিদ্ধান্ত ঘৃণাভরে প্রত্যাখ্যান করলাম। আপনারা ক্ষমতার চেয়ারে বসে অপকর্ম করবেন, দুর্নীতি করবেন, অনিয়ম এবং স্বজনপ্রীতি করবেন আর শিক্ষার্থীরা প্রতিবাদ করলে নিয়ম ভঙ্গের দায়ে শাস্তি দেবেন, এটা হবে না। আপনাদের দুর্নীতি, নিয়োগের অস্বচ্ছতা, অবৈধ সুবিধা নেওয়া ইত্যাদির বিরুদ্ধে আমরা কথা বলবো, সমালোচনা করব। আমাদের প্রতিবাদ জারি থাকবে ইনশাল্লাহ।

মো. আফফান নামের এক শিক্ষার্থী লিখেছেন, সবই ঠিক আছে কিন্তু বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের সমালোচনা করা যাবেনা বা ভাবমূর্তি ক্ষুণ্ন হয় এমন কিছু লিখা যাবেনা এটা মানতে পারলাম না।

আজাদ শিকদার নামের আরেক শিক্ষার্থী লিখেছেন, কোটি টাকার দুর্নীতি হচ্ছে, স্টুডেন্টদের টাকা মেরে খাচ্ছে। এসবে খুব সুনাম অর্জিত হচ্ছে। আর প্রশাসনের হঠকারিতা নিয়ে প্রশ্ন তোলা যাবে না, সমালোচনা করা যাবে না, তাতে নাকি বিশ্ববিদ্যালয়ের সুনাম ক্ষুণ্ন হবে। এইজন্য নাকি আইন করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘ফিল্মি স্টাইলে’ হামলা চালিয়ে পুলিশের হাত থেকে আসামি ছিনতাই

অবশেষে আয়াতুল্লাহ আলি খামেনির জানাজা-দাফনের সময় জানাল ইরান

বিশ্বকাপের আগেই সুসংবাদ / নেইমারকে নিয়ে ব্রাজিল শিবিরে স্বস্তির বার্তা

মাঝ আকাশে বিমানের জানালার কাচ ভাঙলেন যাত্রী!

আলভারেজকে নিয়ে রিয়ালের ‘মেগা বিড’, প্রত্যাখ্যানের ঘোষণায় চমকে দিল অ্যাটলেটিকো 

সম্পদ-দলীয় প্রতীক সবই হারাচ্ছেন মমতা!

বিমান বাহিনীর ১৩১তম জুনিয়র কমান্ড ও স্টাফ কোর্সের সনদপত্র বিতরণ

চিকিৎসকদের নিয়ে সাংবাদিক মাসুদ কামালের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ড্যাব

সেনাবাহিনীর সহযোগিতায় চোখে আলো ফিরেছে ৮৪ জনের

বাজেটে মোবাইল, বিদ্যুৎ ও প্রযুক্তিপণ্যে বড় সুখবর

১০

ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

১১

বিশ্বকাপ উন্মাদনায় দেশের পতাকা থাকুক সবার উপরে

১২

গাজায় সহিংসতার দায়ে ইসরায়েলি অর্থমন্ত্রীর ওপর ফ্রান্সের নিষেধাজ্ঞা

১৩

ঢাকায় নিখোঁজ জবি শিক্ষার্থীর বাবা, সন্ধান চায় ছেলে

১৪

নতুন রিসাইক্লিং উদ্যোগ / ৯০ শতাংশর বেশি প্লাস্টিক বর্জ্য কমিয়েছে সিঙ্গার বাংলাদেশ

১৫

সরকারি বাঙলা কলেজে অনুষ্ঠিত হচ্ছে প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা

১৬

বাংলার নদী, বাংলার জীবন : ইতিহাস থেকে বর্তমান অবস্থা

১৭

ইসলামী ব্যাংক ইসলাম নয়, জামায়াতে ইসলামীও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

১৮

সাউথইস্ট ইউনিভার্সিটির ফার্মেসি বিভাগে ‘হিট’ প্রকল্পের আওতায় ওয়ার্কশপ অনুষ্ঠিত

১৯

ল্যাবএইডে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

২০
X