খুবি প্রতিনিধি
প্রকাশ : ১৬ মার্চ ২০২৬, ০৭:৫২ পিএম
অনলাইন সংস্করণ

খুবি থেকে আইনজীবী হলেন ৪২ জন

ছবি : কালবেলা গ্রাফিক্স
ছবি : কালবেলা গ্রাফিক্স

খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) আইন ডিসিপ্লিনের (বিভাগ) তিন ব্যাচ থেকে মোট ৪২ জন শিক্ষার্থী বাংলাদেশ বার কাউন্সিলের আইনজীবী হিসেবে তালিকাভুক্তির মৌখিক (ভাইভা) পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। নতুন ডিসিপ্লিন হিসেবে এটি শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয়ের জন্য গর্বের অর্জন বলে মনে করছেন শিক্ষার্থীরা।

রোববার (১৫ মার্চ ) বাংলাদেশ বার কাউন্সিলের ওয়েবসাইটে ফলাফল প্রকাশ করা হয়। এবার বাংলাদেশ বার কাউন্সিল কর্তৃক আইনজীবী হিসেবে তালিকাভুক্তির মৌখিক (ভাইভা) পরীক্ষায় সারা দেশ থেকে মোট ৮ হাজার ৫৯৯ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত বছরের ১৫ থেকে ৩০ নভেম্বর এবং চলতি বছরের ১৩ থেকে ১৪ মার্চ পর্যন্ত বার কাউন্সিল ভবনে অনুষ্ঠিত ভাইভা পরীক্ষায় নির্ধারিত রোল নম্বরধারী প্রার্থীরা উত্তীর্ণ হয়েছেন। উত্তীর্ণরা বাংলাদেশে আইন পেশায় অ্যাডভোকেট হিসেবে তালিকাভুক্ত হওয়ার যোগ্যতা অর্জন করেছেন।

খুলনা বিশ্ববিদ্যালয়ে আইনজীবী যারা হিসেবে তালিকাভুক্ত হয়েছেন তারা হলেন- আইন ১৭ ব্যাচের: শেখ সোহাগ হোসেন, ইনজামুল ইক ইমন, আরমান হোসেন আরিফ, মো. আবুল কালাম আজাদ সবুজ, মো. আহসানুল হক ফরহাদ, শেখ সাব্বির হোসেন, রাজু আহমেদ, মাসনুন কবির মাহিন, মো. ওয়ালিউল্লাহ এবং কাজী শামস মাহমুদ।

১৮ ব্যাচ থেকে আইনজীবী হয়েছেন : মো. রাকিবুল হাসান, সুজন দাস, মেহেদী হাসান, সাথী মালাকার, রোকেয়া শিমু, ফারিয়া আহমেদ, রাশিদা জাহান দিশা, মাহমুদুল, নাজনীন, সুমাইয়া, তামান্না তাসনিয়া, মো. সুজন হোসাইন, আমেনা, মাহবুবা, ফাতিমা তাহসিন তোভা, শেখ মেহেদী হাসান, আতাউল্লাহ এবং আব্দুর রহমান শামীম।

১৯ ব্যাচ থেকে আইনজীবী হয়েছেন : হেলাল আজিম, শাহরিয়ার আলম শাকিল, হাসনাঈন মাহমুদ, হাফসা বিনতে আযুব (তুলি), আব্দুল্লাহ আল মামুন, সেজুতি শারমিন সাদিয়া, শারদা বিশ্বাস, মো. নাসিম বিল্লাহ, রুমায়া হুসাইন, আছিয়া খাতুন, নানজিবা তাসনিম, জাহিদ ইসলাম, জয়দেব পাল, ফাহামি ফয়সাল এবং হুমায়ুন মোল্লা।

বার কাউন্সিলের বিজ্ঞপ্তি অনুযায়ী, উত্তীর্ণ প্রার্থীরা দেশের সর্বোচ্চ আদালত বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের অধীন যেকোনো আদালত, ট্রাইব্যুনাল বা রাজস্ব কর্তৃপক্ষের অধীনে আইন পেশা পরিচালনার জন্য আইনজীবী হিসেবে অন্তর্ভুক্ত হওয়ার যোগ্যতা অর্জন করেছেন। আইন পেশা শুরু করার জন্য তাদের ছয় মাসের মধ্যে নির্বাচিত বার অ্যাসোসিয়েশনের সদস্যপদ গ্রহণ করতে হবে।

খুলনা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ও আইন ডিসিপ্লিনের প্রধান পুণম চক্রবর্তী বলেন, এ বছর ৪২ জন শিক্ষার্থী আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হওয়া আমাদের জন্য গর্বের বিষয়।

তিনি আরও বলেন, নতুন ডিসিপ্লিন হিসেবে নিঃসন্দেহে বড় সাফল্য। এখন পর্যন্ত আমাদের তিনটি ব্যাচ বের হয়েছে, এবং শুরুতেই এমন অর্জন বিশ্ববিদ্যালয়ের মান ও সম্ভাবনাকে আরও উজ্জ্বল করেছে বলে মনে করি। শিক্ষার্থীরা যখন আইন বিষয়ে গভীর জ্ঞান ও দক্ষতা নিয়ে আদালতে কাজ করেন, তখন তা শুধু তার ব্যক্তিগত সাফল্যই নয়, বরং এটি সামগ্রিক বিচারব্যবস্থার জন্যও ইতিবাচক অবদান রাখে। তাই এই অর্জন আমাদের সবার জন্য গর্বের।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস পালিত হবে আজ

সকালের মধ্যে ১৮ জেলায় দমকা হাওয়ার সঙ্গে ব্যাপক বজ্রবৃষ্টির শঙ্কা

ইসলামী ব্যাংক নিয়ে বিতর্ক: শেয়ার মালিকানা প্রকাশের দাবি স্বরাষ্ট্রমন্ত্রীর

নাসির-তামিমার ভাগ্য নির্ধারণ আজ, দোষ প্রমাণিত হলেই ভয়ঙ্কর পরিণতি

‘ফিল্মি স্টাইলে’ হামলা চালিয়ে পুলিশের হাত থেকে আসামি ছিনতাই

অবশেষে আয়াতুল্লাহ আলি খামেনির জানাজা-দাফনের সময় জানাল ইরান

বিশ্বকাপের আগেই সুসংবাদ / নেইমারকে নিয়ে ব্রাজিল শিবিরে স্বস্তির বার্তা

মাঝ আকাশে বিমানের জানালার কাচ ভাঙলেন যাত্রী!

আলভারেজকে নিয়ে রিয়ালের ‘মেগা বিড’, প্রত্যাখ্যানের ঘোষণায় চমকে দিল অ্যাটলেটিকো 

সম্পদ-দলীয় প্রতীক সবই হারাচ্ছেন মমতা!

১০

বিমান বাহিনীর ১৩১তম জুনিয়র কমান্ড ও স্টাফ কোর্সের সনদপত্র বিতরণ

১১

চিকিৎসকদের নিয়ে সাংবাদিক মাসুদ কামালের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ড্যাব

১২

সেনাবাহিনীর সহযোগিতায় চোখে আলো ফিরেছে ৮৪ জনের

১৩

বাজেটে মোবাইল, বিদ্যুৎ ও প্রযুক্তিপণ্যে বড় সুখবর

১৪

ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

১৫

বিশ্বকাপ উন্মাদনায় দেশের পতাকা থাকুক সবার উপরে

১৬

গাজায় সহিংসতার দায়ে ইসরায়েলি অর্থমন্ত্রীর ওপর ফ্রান্সের নিষেধাজ্ঞা

১৭

ঢাকায় নিখোঁজ জবি শিক্ষার্থীর বাবা, সন্ধান চায় ছেলে

১৮

নতুন রিসাইক্লিং উদ্যোগ / ৯০ শতাংশর বেশি প্লাস্টিক বর্জ্য কমিয়েছে সিঙ্গার বাংলাদেশ

১৯

সরকারি বাঙলা কলেজে অনুষ্ঠিত হচ্ছে প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা

২০
X