কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৬ মার্চ ২০২৬, ০৫:৫৭ পিএম
অনলাইন সংস্করণ

রুয়েটে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত

শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন রুয়েটের ভাইস চ্যান্সেলরসহ অন্যান্যরা। ছবি : কালবেলা
শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন রুয়েটের ভাইস চ্যান্সেলরসহ অন্যান্যরা। ছবি : কালবেলা

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত হয়েছে।

বৃহস্পতিবার (২৬ মার্চ) সকালে দিবসটি উপলক্ষে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। সকাল ১০ টায় রুয়েটের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাক সকল শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীদের নিয়ে রুয়েট প্রাঙ্গনে অবস্থিত শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন।

এরপর শহীদ মিনারের পশ্চিমে অবস্থিত তিনজন শহীদের কবর জিয়ারত করেন এবং সেখানে শহীদদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।

জোহরের নামাজ শেষে রুয়েটের কেন্দ্রীয় মসজিদে দোয়া অনুষ্ঠিত হয়। এ সময় স্বাধীনতার ঘোষক শহীদ প্রসিডেন্ট জিয়াউর রহমান, প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াসহ দেশ ও জাতির মঙ্গল ও শান্তি কামনা করে দোয়া করা হয়।

এদিকে দিবসটি উপলক্ষে রাজশাহীর এতিমখানায় খাবার বিতরণ করেছে রুয়েট প্রশাসন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ছাত্র কল্যাণ দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো. রবিউল ইসলাম সরকার সহ বিভিন্ন অনুসদের ডিন, হলের প্রভোস্টসহ শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিতর্কের মুখে ‘পেদ্দি’ থেকে মুছল জাহ্নবীর আবেদনময়ী দৃশ্য

একনেকে ৩৮৯১ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন, আটকে গেল খুলনা শিপইয়ার্ড সড়ক প্রকল্প

১০ লিটার দুধ দিয়ে গোসল করে আর্জেন্টিনা সমর্থকের ব্রাজিলে যোগদান

ডাকাতি করতে গিয়ে মা-মেয়েকে সঙ্ঘবদ্ধ ‘ধর্ষণ’

বছরে কতবার পরিষ্কার করা হয় মসজিদে নববী?

আত্মসমর্পণের পর পাঁচ আ.লীগ নেতা কারাগারে

সীমান্তে মাইন বিস্ফোরণে রোহিঙ্গা নিহত

একনেকে ১০ প্রকল্প অনুমোদন

কিউবায় ১৫০ বছরের মধ্যে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প

পরম আমাকে বিয়ে করেনি বলে তাদের ভীষণ দুঃখ: রাইমা

১০

চুক্তি ব্যবস্থাপনায় দক্ষতা বাড়াতে সেতু কর্তৃপক্ষের কর্মকর্তাদের বিশেষ প্রশিক্ষণ শুরু

১১

আ.লীগ নেতা রানা গ্রেপ্তার

১২

দক্ষিণ লেবাননে নতুন করে ইসরায়েলি হামলা, বহু হতাহত

১৩

পাবনায় ধর্ষণ-হত্যার জেরে আসামিদের বাড়িতে আগুন, নিহত ৩

১৪

নতুন কিছু করার অঙ্গীকার শি-কিমের

১৫

চার বছর পর ফিরেই মোসাদ্দেকের ফিফটি

১৬

হাসপাতালে চিকিৎসাধীন শিশুর মাকে ধর্ষণের অভিযোগ

১৭

যৌন অসদাচরণের অভিযোগে আইসিসি প্রসিকিউটর করিম খান সাময়িক বরখাস্ত

১৮

রাশিয়ার শ্রমবাজারে ১ লাখ কর্মী পাঠাতে চায় বাংলাদেশ

১৯

মহাসড়কে পুলিশের গাড়ি ভাঙচুর

২০
X