বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩
জবি প্রতিনিধি
প্রকাশ : ২৯ মার্চ ২০২৬, ০৯:২৫ পিএম
অনলাইন সংস্করণ

সবাইকে সঙ্গে নিয়েই বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিতে যেতে চাই : জবি উপাচার্য

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্‌দীন
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্‌দীন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্‌দীন বলেছেন, দল-মত নির্বিশেষে সবাইকে সঙ্গে নিয়েই জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিয়ে যেতে চাই। জগন্নাথ বিশ্ববিদ্যালয় এবং শিক্ষার্থীদের অগ্রাধিকার দিয়েই আমরা একসঙ্গে কাজ করে যাব।

রোববার (২৯ মার্চ) দুপুরে জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবে কর্মরত সাংবাদিকদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এসব কথা বলেন।

উপাচার্য বলেন, বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়ন নিশ্চিত করতে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী এবং গণমাধ্যমকর্মীদের সমন্বিত উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটি বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিতে হলে শুধু প্রশাসনের একক প্রচেষ্টা যথেষ্ট নয়, বরং সকল স্টেকহোল্ডারের সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন।

তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয়ের ইতিবাচক কর্মকাণ্ড তুলে ধরা এবং সমস্যা-সম্ভাবনা নিয়ে গঠনমূলক সমালোচনা করার ক্ষেত্রে সাংবাদিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি এই বিশ্ববিদ্যালয়েরই শিক্ষক। উপাচার্য হিসেবে দায়িত্ব নিয়েছি। এখন আমাকে দিয়ে এই বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে সঠিকভাবে কাজ করিয়ে নেওয়ার দায়িত্ব আপনাদের সবার। এখন এ সময় তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের সাংবাদিকদের প্রতি বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সংবাদ পরিবেশনের আহ্বান জানান।

বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা কামনা করে উপাচার্য বলেন, সবাইকে সঙ্গে নিয়েই একটি আধুনিক ও উন্নত জগন্নাথ বিশ্ববিদ্যালয় গড়ে তোলা হবে। এ যাত্রায় আপনাদের সবার সমন্বিত সহযোগিতা প্রত্যাশা করছি।

সৌজন্য সাক্ষাৎকালে জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের সভাপতি মো. মেহেদী হাসান ও সাধারণ সম্পাদক ইউছুব ওসমান সহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘ফিল্মি স্টাইলে’ হামলা চালিয়ে পুলিশের হাত থেকে আসামি ছিনতাই

অবশেষে আয়াতুল্লাহ আলি খামেনির জানাজা-দাফনের সময় জানাল ইরান

বিশ্বকাপের আগেই সুসংবাদ / নেইমারকে নিয়ে ব্রাজিল শিবিরে স্বস্তির বার্তা

মাঝ আকাশে বিমানের জানালার কাচ ভাঙলেন যাত্রী!

আলভারেজকে নিয়ে রিয়ালের ‘মেগা বিড’, প্রত্যাখ্যানের ঘোষণায় চমকে দিল অ্যাটলেটিকো 

সম্পদ-দলীয় প্রতীক সবই হারাচ্ছেন মমতা!

বিমান বাহিনীর ১৩১তম জুনিয়র কমান্ড ও স্টাফ কোর্সের সনদপত্র বিতরণ

চিকিৎসকদের নিয়ে সাংবাদিক মাসুদ কামালের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ড্যাব

সেনাবাহিনীর সহযোগিতায় চোখে আলো ফিরেছে ৮৪ জনের

বাজেটে মোবাইল, বিদ্যুৎ ও প্রযুক্তিপণ্যে বড় সুখবর

১০

ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

১১

বিশ্বকাপ উন্মাদনায় দেশের পতাকা থাকুক সবার উপরে

১২

গাজায় সহিংসতার দায়ে ইসরায়েলি অর্থমন্ত্রীর ওপর ফ্রান্সের নিষেধাজ্ঞা

১৩

ঢাকায় নিখোঁজ জবি শিক্ষার্থীর বাবা, সন্ধান চায় ছেলে

১৪

নতুন রিসাইক্লিং উদ্যোগ / ৯০ শতাংশর বেশি প্লাস্টিক বর্জ্য কমিয়েছে সিঙ্গার বাংলাদেশ

১৫

সরকারি বাঙলা কলেজে অনুষ্ঠিত হচ্ছে প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা

১৬

বাংলার নদী, বাংলার জীবন : ইতিহাস থেকে বর্তমান অবস্থা

১৭

ইসলামী ব্যাংক ইসলাম নয়, জামায়াতে ইসলামীও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

১৮

সাউথইস্ট ইউনিভার্সিটির ফার্মেসি বিভাগে ‘হিট’ প্রকল্পের আওতায় ওয়ার্কশপ অনুষ্ঠিত

১৯

ল্যাবএইডে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

২০
X