রাবি প্রতিনিধি:
প্রকাশ : ৩০ মার্চ ২০২৬, ০৮:৫২ পিএম
অনলাইন সংস্করণ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দুই হল ‘ঝুঁকিপূর্ণ’ ঘোষণা

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের হল পরিদর্শন করেন রুয়েটের প্রতিনিধি দল । ছবি : কালবেলা
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের হল পরিদর্শন করেন রুয়েটের প্রতিনিধি দল । ছবি : কালবেলা

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শেরে-ই-বাংলা ও মন্নুজান হলকে ‘ঝুঁকিপূর্ণ’ ঘোষণা করেছে রাজশাহী প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) প্রকৌশলী প্রতিনিধি দল। ফলে ঝুঁকিপূর্ণ হলগুলোর শিক্ষার্থীদের অন্যত্র সরিয়ে নেওয়ার আভাস দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ফরিদুল ইসলাম।

সোমবার (৩০ মার্চ) দুপুর ২টায় ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত বিশ্ববিদ্যালয়ের শেরে-ই-বাংলা হল ও মন্নুজান হল পরিদর্শন শেষে ‘ঝুঁকিপূর্ণ’ ঘোষণা করা হয়।

এর আগে শেরে-ই-বাংলা হলের আবাসিক শিক্ষার্থীদের একটি অংশকে নবনির্মিত বিজয় একাত্তর হলে স্থানান্তর করেছে হল প্রশাসন।

এসময় উপাচার্য অধ্যাপক ফরিদুল ইসলাম বলেন, আমরা হলগুলো পরিদর্শন করেছি। এগুলো সংস্কারের জন্য বড় ধরনের বাজেট প্রয়োজন। আমরা যত দ্রুত সম্ভব সরকারের কাছে সমস্যাগুলো তুলে ধরব এবং সমাধান চাইব। এছাড়াও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সকল অ্যাকাডেমিক ভবন ও আবাসিক হলগুলো বিশেষজ্ঞদের মাধ্যমে পরিদর্শন করানো হবে। ঝুঁকির মাত্রা কতটুকু, আদৌ কোনো ঝুঁকি আছে কিনা—সেই প্রতিবেদনের ভিত্তিতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলে জানান তিনি।

শিক্ষার্থীদের অন্যত্র সরিয়ে নেওয়ার বিষয়টি জানিয়ে উপাচার্য বলেন, বরাদ্দ পাওয়া মাত্রই আমরা হলের প্রতিনিধি ও শিক্ষার্থীদের সঙ্গে বসব। সবার মতামত অনুযায়ী, যেভাবে সবচেয়ে সুবিধাজনক হবে, স্থায়ীভাবে তা অন্যত্র স্থানান্তর, নয়তো সাময়িকভাবে সরিয়ে নেওয়ার ব্যবস্থা করা হবে। শিক্ষার্থীদের ওপর কোনো কিছুই চাপিয়ে দেওয়া হবে না।

হল পরিদর্শনকালে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ মাঈন উদ্দিন, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মোহা. ফরিদ উদ্দীন খান এবং শেরে-ই-বাংলা হলের প্রভোস্ট অধ্যাপক ড. মো. শরিফুল ইসলাম।

এছাড়াও শেরে-ই-বাংলা হল সংসদের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রিয়জন হারানোর শোকে কাতর ব্যক্তিকে এই ৭ কথা বলা উচিত নয়

২০২৫ সালে যুদ্ধে নিহত হয়েছেন প্রায় আড়াই লাখ মানুষ

স্কুল ফিডিং প্রকল্পে নিম্নমানের খাবার সরবরাহ, মাদারীপুর থেকে গ্রেপ্তার ২

মৃত্যুর গুজব ছড়ালেও সুস্থ আছেন অভিনেত্রী তানিয়া বৃষ্টি

স্কুল ফিডিং প্রকল্পে অনিয়ম ও নিম্নমানের খাবার সরবরাহের দায়ে গ্রেপ্তার ২

চলন্ত মাইক্রোবাসে আগুন

‘অবাস্তব কিছু দেখানো হয়নি’ সমালোচনা প্রসঙ্গে নীহা

বিয়ের অনুষ্ঠানে মসজিদে খেজুর ছিটানো যাবে কি

প্রচুর রাগ হলেও শাকিবই আমার রাগ ভাঙায়: বুবলী

তামিম-মোসাদ্দেকে ভর করে অজিদের চ্যালেঞ্জিং লক্ষ্য ছুড়ে দিল টাইগাররা

১০

বিতর্কের মুখে ‘পেদ্দি’ থেকে মুছল জাহ্নবীর আবেদনময়ী দৃশ্য

১১

২ হাজার ২৬৬ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন

১২

১০ লিটার দুধ দিয়ে গোসল করে আর্জেন্টিনা সমর্থকের ব্রাজিলে যোগদান

১৩

ডাকাতি করতে গিয়ে মা-মেয়েকে সঙ্ঘবদ্ধ ‘ধর্ষণ’

১৪

বছরে কতবার পরিষ্কার করা হয় মসজিদে নববী?

১৫

আত্মসমর্পণের পর পাঁচ আ.লীগ নেতা কারাগারে

১৬

সীমান্তে মাইন বিস্ফোরণে রোহিঙ্গা নিহত

১৭

একনেকে ৮ প্রকল্প অনুমোদন

১৮

কিউবায় ১৫০ বছরের মধ্যে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প

১৯

পরম আমাকে বিয়ে করেনি বলে তাদের ভীষণ দুঃখ: রাইমা

২০
X